Author: 24 Hours Bangla

গাজা নিয়ন্ত্রণে এখন হামাসকে চ্যালেঞ্জ জানাচ্ছে চার প্রতিপক্ষ গোত্র। অবরুদ্ধ উপত্যকাটিতে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে হামাসের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছিল। সেই সুযোগে গাজার অভ্যন্তরে নানা সশস্ত্র গোষ্ঠী ও স্থানীয় এই প্রভাবশালী গোত্রের সশস্ত্র উত্থান শুরু হয়েছে। অবরুদ্ধ গাজায় হামাসবিরোধী গোষ্ঠীগুলোর বড় দুই দলই সরাসরি ইসরাইল মদদপুষ্ট। আবু শাবাব গোত্র রাফাহ এলাকার হামাসবিরোধী সবচেয়ে প্রভাবশালী আবু শাবাব গোত্র। ইয়াসের আবু শাবাব গোত্রটির প্রধান নেতা। তিনি দক্ষিণ গাজার সেই অংশে কার্যক্রম চালান। আবু শাবাবের ঘনিষ্ঠ একটি সূত্রের তথ্যানুযায়ী, তিনি আকর্ষণীয় বেতনের প্রতিশ্রুতি দিয়ে শত শত যোদ্ধা নিয়োগ দিয়েছেন। হামাসের দাবি— এই গোত্রটি ইসরাইলকে গোপনে সহায়তা করে। কিন্তু শাবাব গোত্র বিষয়টি অস্বীকার করে।…

Read More

সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কয়েছ আহমদ মাসুম নামের এক গ্রাহকের এটিএম কার্ড হ্যাক করে সাড়ে ৯ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে একটি হ্যাকার চক্র। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউসিবিএল ব্যাংকের হিসাব নাম্বার থেকে টাকাগুলো চুরি হয় বলে জানা গেছে। এ ঘটনায় কয়েছ আহমদ মাসুম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। জানা যায়, সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার গ্রামতলা (দাশপাড়া) গ্রামের মো. তৈয়ব আলীর ছোট ছেলে কয়েছ আহমদ মাসুমের নিজ নামীয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গোয়ালাবাজার শাখার সঞ্চয়ই হিসাব নাম্বার থেকে গত বৃহস্পতিবার রাত ৯টা ৩৪ মিনিট থেকে ৯টা ৩৯ মিনিটের মধ্যে ব্যাংকের এটিএম কার্ড ইউনিট অ্যাপের আইডি…

Read More

লক্ষ্মীপুরের রামগঞ্জে গৃহবধূ জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে তানহা আক্তার মীমকে (১৯) গলা কেটে হত্যা করেন পারভেজ হোসেন। তিনি নিহত তানহার ফুফাতো ভাই। এ ঘটনায় পারভেজ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি রামগঞ্জ পৌরসভার সোনাপুর মহাদের বাড়ির আব্দুল করিমের ছেলে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন প্রেস ব্রিফিংয়ে বলেন, টাকার অভাবে মামার বাসা থেকে স্বর্ণ চুরি করতে গিয়ে পারভেজ তার মামি ও মামাতো বোনকে ছুরিকাঘাতে হত্যা করে। তার কাছ থেকে ৬ ভরি ৪ আনা ও তার দেওয়া তথ্য অনুযায়ী দুটি দোকান থেকে ১ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। প্রেস ব্রিফিংয়ে পারভেজের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘাতক…

Read More

সিনেপ্রেমী দর্শকদের দীর্ঘদিনের দাবি— এক সিনেমায় তিন খানের উপস্থিতি। এমন সমীকরণ নিয়ে বি-টাউনে অনেক দিন ধরেই চলতে থাকে আলোচনা-সমালোচনা। বলিউড বাদশাহ শাহরুখ খান, বলিভাইজানখ্যাত অভিনেতা সালমান খান এবং মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান—এই তিন খানের সমীকরণ দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্ত-অনুরাগীরা। তবে এবার সামাজিক মাধ্যমে একসঙ্গে একটি ছবিতে তিন খান ধরা দিলেন। না কোনো সিনেমায় নয়; এই ছবি অমূল্য— দাবি করেছেন তিন খানের ভক্ত-অনুরাগীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সৌদি আরবের রিয়াদের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাদশাহ শাহরুখ, সালমান ও আমির খান। তাদের নিয়ে একটি ছবি তোলেন নেটপ্রভাবী জিমি ডোনাল্ডসন, যিনি ‘মিস্টার বিস্ট’ নামে পরিচিত। সেই ছবি মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে…

Read More

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর প্রস্তুতিকালে বরগুনা জেলা ও বরিশাল জেলার উজিরপুর উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন। আটককৃতরা হলেন- বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন (৪৮) এবং বরিশাল জেলার উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান ইকবাল (৫৭)। আটক মাহমুদুল আজাদ রিপন বরগুনা সদর উপজেলার চরকলোনী গ্রামের মো. আজাহার আলীর পুত্র এবং হাফিজুর রহমান ইকবাল বরিশাল জেলায় উজিরপুর উপজেলার কেশবকারী গ্রামের রফিজ উদ্দিনের পুত্র। প্রেস ব্রিফিংয়ে দিনাজপুরের পুলিশ…

Read More

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে যুদ্ধকালীন সিদ্ধান্ত ও ইসরাইলের সাফল্যের প্রশংসা করেছেন নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে প্রতিবেদন করেছে দ্য টাইমস অব ইসরাইল। ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, মাচাদো নেতানিয়াহুকে বলেন, তিনি জিম্মিদের মুক্তির জন্য হওয়া চুক্তিতে সন্তুষ্ট এবং এ বিষয়ে সরকারের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন। বিবৃতিতে আরও বলা হয়, মাচাদো ইরান-সমর্থিত ‘অশুভ অক্ষ’ এর বিরুদ্ধে ইসরাইলের সংগ্রামকেও সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, এই অক্ষ শুধু ইসরাইল নয়, ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধেও কাজ করছে। নেতানিয়াহু ফোনালাপে মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার অর্জনের জন্য অভিনন্দন জানান এবং গণতন্ত্র ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায়…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জুলাই সনদের বিষয়ে অমীমাংসিত দিকগুলোর সমাধান না হলে ‘জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ’ করা হবে। শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ কথা বলেন। আখতার হোসেন বলেন, জুলাই সনদের অনেকগুলো দিক নিয়ে স্বাক্ষরের আগেই সরকারের দিক থেকে নিশ্চিত হতে চাইলেও সনদ বাস্তবায়নের পথটাই অনুল্লেখ থেকে যায়, সেখানে ধোঁয়াশা থাকে, তাহলে আমাদের সমস্ত অর্জন বিফলে যাবে, এ কারণেই আমরা আজকের সনদ স্বাক্ষরের অনুষ্ঠান থেকে বিরত থেকেছি। তিনি জানান, ঐকমত্য কমিশনের যে সময় বাড়ানো হয়েছে, এর মধ্যে সনদ বাস্তবায়নের পথ খোলাসা করা, বিরোধ থাকা বিষয়গুলোর সমাধান, আদেশের বিষয়ে পরিষ্কার খসড়া…

Read More

রেলের টিকিট কালোবাজারি ঠেকাতে সিলেটে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রশাসন। আগামী ২৪ অক্টোবর থেকে সিলেটে একজনের ট্রেনের টিকিটে অন্য কেউ ভ্রমণ করতে পারবেন না। ট্রেনে উঠতে হলে যাত্রীদের সঙ্গে জাতীয় পরিচয়পত্র এনআইডি রাখতে হবে। শুক্রবার এমন তথ্য দিয়েছে জেলা প্রশাসন। সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বরাত দিয়ে জানানো হয়েছে, টিকিট কালোবাজারি রোধে এটি কার্যকর পদক্ষেপ হবে। প্রথম দিকে কিছুটা ভোগান্তি হতে পারে, তবে দীর্ঘমেয়াদে এর সুফল সবাই পাবেন। একজনের টিকিটে আরেকজন ভ্রমণ বন্ধ করতে পারলে কালোবাজারিও বন্ধ হয়ে যাবে। দীর্ঘদিন ধরে সিলেট রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে। সম্প্রতি ঢাকা-সিলেট সড়কের নাজুক অবস্থার কারণে ট্রেনের চাহিদা বেড়ে যাওয়ায় অনলাইন টিকিট…

Read More

বেইজিং এখন চায় না—যুক্তরাষ্ট্র সহজে তাদের সরকারি নথিপত্র পড়তে পারুক এবং জেনে যাক। এর আগে যেমন আমেরিকায় ইউরোপীয়দের প্রথম আগমনের সময় তারা স্থানীয় জনগোষ্ঠীর সামনে নিজেদের নির্দেশ পড়ে শোনাত। এখন ঠিক তেমনই এক দৃশ্য যেন দেখা যাচ্ছে চীনের আচরণেও। তবে এবার চীনের লক্ষ্য দখল নয়, নিয়ন্ত্রণ। আর সেই লক্ষ্যেই চীনের বাণিজ্য মন্ত্রণালয় বিরল খনিজ রপ্তানির ওপর নতুন নির্দেশনা জারি করেছে। কিন্তু সেই নথি খোলা যাচ্ছে না মাইক্রোসফট ওয়ার্ড কিংবা অন্য কোনো মার্কিন সফটওয়্যারে। প্রথমবারের মতো মন্ত্রণালয় এমন ফাইল ফরম্যাটে নথি প্রকাশ করেছে, যা কেবল চীনের নিজস্ব ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ‘ডব্লিউপিএস অফিস’-এ খোলা যায়। হংকং থেকে প্রকাশিত সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং…

Read More

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের চার নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন– আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য আব্দুল জলিল, হবিগঞ্জের মাধবপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক হাবিবুর রহমান, শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুবলীগের সদস্য শওকত আলী ওরফে শওকত ছৈয়াল ও ঢাকা মহানগর দক্ষিণ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আতিকুর রহমান। ডিবি জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কাফরুল এলাকায় অভিযান চালিয়ে আব্দুল জলিলকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগের অস্ত্র ও মাদক উদ্ধার দল। রাত সাড়ে ৯টার দিকে মগবাজার চৌরাস্তা…

Read More