Author: 24 Hours Bangla
নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে চলমান সহিংসতা ও রাজনৈতিক দমনপীড়ন ও আওয়ামী সন্ত্রাসীদের দাপটে বিএনপির প্রায় ৩শ নেতাকর্মী গ্রামছাড়া হয়ে পড়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী চেয়ারম্যানের সন্ত্রাসীদের অস্ত্রের মুখে বিএনপির এসব নেতাকর্মী গ্রামছাড়া হয়ে পড়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, আলোকবালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কসহ ৩ জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে আওয়ামী সন্ত্রাসীরা। তাদের সন্ত্রাস বাহিনীর সদস্যরা প্রকাশ্যে এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে; যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া সাধারণ মানুষকে আতঙ্কিত করতে প্রতিদিন ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। ফলে ভয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই এলাকার মানুষজন। সন্ত্রাসীদের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ নিয়ে…
পাকিস্তানের রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। নভেম্বর ২৬-এর বিক্ষোভ মামলার সঙ্গে সংশ্লিষ্ট এই পরোয়ানাটি অ-জামিনযোগ্য (নন-বেলএবল)। শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম সামা টিভি। বিশেষ আদালতের বিচারক আমজাদ আলী শাহ এই আদেশ দেন, কারণ নির্ধারিত শুনানিতে আলিমা খান ও তার আইনজীবী কেউই আদালতে উপস্থিত হননি। আদালত তার জামিনদারকেও নোটিশ পাঠিয়েছে এবং পরবর্তী শুনানিতে অভিযুক্তকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। আদালতে অনুপস্থিতি নিয়ে আদালতের নজরদারি শুক্রবারের শুনানিতে প্রসিকিউশন আদালতকে জানায় যে আলিমা খান হাজির হননি এবং অনুপস্থিতির জন্য কোনো অব্যাহতি আবেদনও জমা দেননি। রাষ্ট্রপক্ষের…
কামরাঙা একটি রসালো টক-মিষ্টি ফল, যা ইংরেজিতে স্টার ফ্রুট নামেও পরিচিত। শরতের শীতে পাওয়া যায় এ ফল। যদিও শীত এখনো আসি আসি করছে, আসেনি। কিছু দিনের মধ্যেই শুরু হবে শীতের হাতছানি। এ সময় বাজারে পাওয়া যায় তারার মতো দেখতে টক ফল– কামরাঙা। তবে পাকলে এর টক স্বাদ অনেকটাই কমে আসে। কামরাঙা দেখতে যেমন সুন্দর, স্বাদ আর পুষ্টিগুণেও তেমনই অসাধারণ। দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ-প্রশান্ত অঞ্চলের স্থানীয় একটি ফল। এটি ভিটামিন ‘সি’, অ্যান্টি-অক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবারের মতো পুষ্টি উপাদানে সমৃদ্ধ, যা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে কামরাঙা। এই উপাদানগুলো শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ, হজম ও বিপাকক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা…
অপারেশনের পর টক খাওয়া মানা—এই ধারণাটি ভুল। কারণ চিকিৎসাবিজ্ঞান বলছে, টক ফলে থাকা ভিটামিন সি ক্ষত সারাতে সাহায্য করে। তবে কিছু ক্ষেত্রে অ্যাসিডিটি বা নির্দিষ্ট কিছু ওষুধের সঙ্গে টক খাবারের মিথস্ক্রিয়া হতে পারে, তাই অস্ত্রোপচারের পর টক ফল বা খাবার গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তেঁতুল কিংবা টকজাতীয় ফল খেলে ক্ষত শুকাতে দেরি হয়—এ ধারণা দীর্ঘদিন ধরেই চলে আসছে। রোগী জখম হলে টকজাতীয় ফল খেতে নিষেধ করা হয়। কিন্তু টকজাতীয় ফলে প্রচুর ভিটামিন সি পাওয়া যায়। এ ভিটামিন দ্রুত ক্ষত শুকাতে সাহায্য করে থাকে। অস্ত্রোপচারের পর যেসব খাবার খেতে নিষেধ করা হয়, তার মধ্যে আছে— অ্যালকোহল, চিনিযুক্ত খাবার, ফাস্ট…
বলিউড অভিনেত্রীদের সরকারি পরিচয়পত্র ফাঁস হয়েছে। আগামী ১১ নভেম্বর তেলেঙ্গানার জুবিলি হিলস বিধানসভা আসনের উপনির্বাচন। তার আগেই ঘটল অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, তামান্না ভাটিয়া ও রাকুলপ্রিতদের সঙ্গে, তা এককথায় অবিশ্বাস্য। তাদের ভোটার কার্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, তিনজনের ঠিকানা একটাই। বিধানসভা উপনির্বাচনের আগেই এমন ঘটনা ঘটেছে। অভিনেত্রীদের ভুয়া ভোটার কার্ড ছড়িয়ে পড়ায় সবার কপালে চিন্তার ভাঁজ। এ ঘটনা নজর এড়ায়নি নির্বাচন কমিশনেরও। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সবটাই খতিয়ে দেখা হবে। কী করে ঘটল এ ঘটনা? স্থানীয় বিধায়ক মগন্তি গোপীনাথের আকস্মিক মৃত্যু ঘটে গত জুন মাসে। তারপর থেকে ওই আসনটি ফাঁকা। কংগ্রেসের তরফে ওই আসনে…
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বৈঠক আয়োজনের প্রস্তুতি শুরু করেছে হাঙ্গেরি ও রাশিয়া। এই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে, জানিয়েছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজিয়ার্তো। শুক্রবার এক ফেসবুক পোস্টে সিজিয়ার্তো বলেন, তিনি পুতিনের প্রধান পররাষ্ট্র উপদেষ্টা ইউরি উশাকভের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং বৈঠকের প্রস্তুতি ‘পুরোদমে চলছে’ বলে নিশ্চিত করেছেন। এর আগে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান জানান, তিনিও শুক্রবার পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। একই দিনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে কথোপকথন হওয়ার কথা রয়েছে বলে জানান সিজিয়ার্তো। তিনি আরও বলেন, রাশিয়া–যুক্তরাষ্ট্র বৈঠকের নিরাপত্তা নিশ্চিত করতে হাঙ্গেরি সম্পূর্ণ প্রস্তুত…
জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানকে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেইসঙ্গে জুলাই সনদে সই না করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘বিচক্ষণতার’ অভাব বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ‘আমাদের রাজনৈতিক দলগুলো যে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করে, তার আজকে আরেকটা নিদর্শন দেখা গেল যে জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে সব দলগুলো এক হয়ে কাজ করতে পারে।’ যেসব দল এতে স্বাক্ষর করেনি, তারাও আরও কথা বলে স্বাক্ষর করতে পারবে বলে আশাবাদ জানান তিনি। জুলাই সনদ অনুষ্ঠানে এনসিপির না থাকাকে…
ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। সরকারের অন্যান্য উপদেষ্টাদের উপস্থিতি থাকলেও এদিন উপস্থিত সাংবাদিকদের চোখে পড়েনি এ দুই উপদেষ্টাকে। জুলাই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক প্লাটফর্ম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের মতভেদের জেরে স্বাক্ষর অনুষ্ঠানে আসিফ ও মাহফুজ অনুপস্থিত ছিলেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টার দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব পালন করছেন মাহফুজ আলম। জাতীয় ঐক্যমত কমিশনের কাছে জুলাই সনদে স্বাক্ষরের জন্য তিন দফা দাবি জানিয়েছিলো এনসিপি। দফাগুলোর মধ্যে…
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, লালনের অন্তর্ভুক্তি, সম্প্রীতি, সহমর্মিতা ও মানবতার দর্শন জাতীয় সীমানাকে অতিক্রম করে যায় এবং বাংলাদেশ ও ভারতের অভিন্ন সাংস্কৃতিক যাত্রায় প্রেরণার উৎস হিসেবে কাজ করে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফকির লালন শাহের ১৩৫তম মৃত্যুবার্ষিকী উদযাপনের জন্য ভারতীয় হাই কমিশন এবং ইন্ধিরা গান্ধী কালচারাল সেন্টার ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘লালন সন্ধ্যা’ নামে একটি সংগীত আয়োজন করে। সেখানে তিনি এ কথা বলেন। হাইকমিশনার বলেন, আজকের এই অনুষ্ঠান কেবল স্মৃতিচারণের জন্য নয়, বরং বাংলাদেশ ও ভারতের অভিন্ন সাংস্কৃতিক পরম্পরাকে উদ্যাপন করারও একটি উপলক্ষ্য হাইকমিশনার লালন সংগীতশিল্পী প্রয়াত ফরিদা পারভীনের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠান চলাকালে ফরিদা পারভীনের…
জাপানের সাবেক প্রধানমন্ত্রী তমিচি মুরায়ামা আর নেই। আজ শুক্রবার সকাল ১১টা ২৮ মিনিটে জন্মস্থান ওইতা শহরের হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে বক্তব্য দিয়ে বিখ্যাত হয়েছিলেন মুরায়ামা। আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ১৯৯৫ সালের আগস্টে জাপানের আত্মসমর্পণের ৫০ বছর পূর্তিতে মুরায়ামা সেই ঐতিহাসিক বক্তব্যটি দেন। সেখানে তিনি এশিয়ার মানুষদের ওপর জাপানের অত্যাচারের জন্য গভীর অনুতাপ প্রকাশ করেন। মুরায়ামা বলেছিলেন, ‘জাপান তার ঔপনিবেশিক শাসন আর আগ্রাসনের মাধ্যমে অনেক দেশের, বিশেষ করে এশিয়ার দেশগুলোর মানুষের বিরাট ক্ষতি ও দুঃখের কারণ হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আশা করি ভবিষ্যতে এমন…
