Author: 24 Hours Bangla

তিন দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করে জুলাই সনদ স্বাক্ষরের জন্য আয়োজিত মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। তাদের তিনটি দাবি হলো— জুলাই সনদ সংশোধন করতে হবে, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভূক্ত করতে হবে এবং জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে। শুক্রবার (১৭ অক্টোবর) সাড়ে দশটার দিকে তারা সংসদ ভবনের ফটক টপকে মঞ্চের সামনে অবস্থান নেয়। বৃহস্পতিবার রাত থেকেই সংসদ ভবনের মূল ফটকের বাইরে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন তারা। ফটক টপকে ভেতরে ঢুকে মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়েন জুলাই যোদ্ধারা। এরপর মাইক হাতে নিয়ে তাদেরকে শান্ত হওয়ার অনুরোধ করেন একজন প্রতিনিধি। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম উপস্থিত…

Read More

ক্রিস্টিয়ানো রোনালদো আবারও ফোর্বসের ২০২৫–২৬ মৌসুমের বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলারের তালিকার শীর্ষে উঠেছেন। গত এক দশকে ষষ্ঠবারের মতো এই পর্তুগিজ তারকা প্রথম স্থান দখল করলেন। এক সপ্তাহ আগেই ব্লুমবার্গ রোনালদোকে ফুটবলের প্রথম বিলিয়নিয়ার ঘোষণা করেছিল— তারপরেই ফোর্বসের এই নতুন স্বীকৃতি এলো। ফোর্বসের হিসাব অনুযায়ী, আল নাসর তারকার বার্ষিক মোট আয় ২৮০ মিলিয়ন মার্কিন ডলার, যা দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির (১৩০ মিলিয়ন ডলার) আয়ের দ্বিগুণেরও বেশি। রেকর্ড ভাঙা এক বছর রোনালদো সম্প্রতি সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে নতুন চুক্তি করেছেন। চলতি মৌসুমে মাঠ থেকে তার আয় হবে ২৩০ মিলিয়ন ডলার, যার মধ্যে বোনাস ও ক্লাব-সংক্রান্ত বাণিজ্যিক প্রণোদনা অন্তর্ভুক্ত। মাঠের বাইরে…

Read More

রাশিয়া থেকে সস্তায় তেল কিনে ভারত বছরে প্রায় ৯ বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় করছে। কিন্তু যুক্তরাষ্ট্রের চাপ বাড়ায় জটিল পরিস্থিতিতে পড়েছে ভারত। এরইমধ্যে রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এ পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন কী করবেন? রুশ তেলের সুবিধা ছাড়বেন নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ঝুঁকি নেবেন? চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রথম ধাক্কা পায় ভারত। রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্র সেসময় ভারতের রপ্তানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে। এরপর গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

Read More

দ্য সিটি ব্যাংক পিএলসিতে ‘টেম্পরারি/অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ২৫ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। বয়স বা অভিজ্ঞতা সীমাবদ্ধতা নেই; যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। পদের বিবরণ: • প্রতিষ্ঠানের নাম: দ্য সিটি ব্যাংক পিএলসি • বিভাগ: লিয়াবিলিটি সেলস-ব্যাঞ্চেস • পদবী: টেম্পরারি/অ্যাসিস্ট্যান্ট অফিসার • পদসংখ্যা: নির্ধারিত নয় • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান • অভিজ্ঞতা: প্রযোজ্য নয় • বেতন: আলোচনা সাপেক্ষে • চাকরির ধরন: ফুল টাইম • প্রার্থীর ধরন: নারী/পুরুষ • বয়স: নির্ধারিত নয় • কর্মস্থল: যে কোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা দ্য সিটি ব্যাংক পিএলসি লিঙ্কে ক্লিক করে আবেদন করতে…

Read More

জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে- এটি জাতীয় ঐক্য নয়।কিছু দলের বৈঠক মানে জাতীয় ঐক্য নয়। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্য হলো যেখানে শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে। কিন্তু শ্রম কমিশন ও স্বাস্থ্য খাত নিয়ে কোনো আলোচনা নেই। সংস্কার কমিশনে শুধু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সেখানে গণতন্ত্র নিয়ে ভালো কোনো লক্ষণ দেখা যায়নি। তিনি বলেন, আজ ঐতিহাসিক দিনে জাতীয় ঐকমত্যের নামে…

Read More

টাঙ্গাইলের ভূঞাপুরে বালু ঘাটের মালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। আর এ চাঁদা না দেয়ায় বালু ফেলে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে তারা। উপজেলার সারপলশিয়া এলাকায় ঘটেছে এমন ঘটনা। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ওই রাস্তা দিয়ে চলাচল করা সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের। ৫ আগষ্ট সরকার পতনের পর আওয়ামী লীগ সমর্থিত নিকরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুল হক মাসুদের বালুর ঘাট দখলের পায়তারা করে আসছিল ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা। কিন্ত পুরোপুরি সফল হয়নি। তবে এবার সেই বালু ঘাটকে কেন্দ্র করে ৫০ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ সোলায়মান হোসেন লিটন, নিকরাইল ইউনিয়ন বিএনপির…

Read More

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলাপ-আলোচনার পর জুলাই সনদের যে খসড়া চূড়ান্ত করা হয়েছে, আগামীকালের স্বাক্ষর অনুষ্ঠানের পর সেটির আর সংশোধনের সুযোগ থাকবে না বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তবে কোনো দল যদি আগামীকাল জুলাই সনদে স্বাক্ষর করতে না পারেন, সেক্ষেত্রে পরেও তারা স্বাক্ষর করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আলী রীয়াজ বলেন, আমাদের অবস্থানটা হচ্ছে, সবচেয়ে বেশি লোককে অংশগ্রহণ করানো। সেজন্যই দরজাটা বন্ধ করতে চাচ্ছি না। আমরা বলছি যে, কোনো কারণে কেউ যদি আগামীকাল সনদে স্বাক্ষর করতে না পারেন, তারা চাইলে পরেও স্বাক্ষর করতে পারবেন। তবে আমরা চাই, জুলাই শহীদদের স্মরণ করে সবাই…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মন্নুজান হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি ও এজিএস- এ এগিয়ে আছে ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’প্যানেল। জিএস পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, রাকসুর ছাত্রশিবির- সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৯৭২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২৩৬ ভোট। এই কেন্দ্রে রাকসুর জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৮৪১টি। তার…

Read More

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংলাপের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ। বুধবার এক আলোচনাসভায় পেজেশকিয়ান বলেন, মুসলিম জাতিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের দুর্বল করাই শত্রুদের স্থায়ী কৌশল। তিনি বলেন, ‌‘সংঘাত ও বিভাজন কোনো মুসলিম দেশের কাম্য নয়। এগুলো আন্তর্জাতিক জায়নবাদের ষড়যন্ত্রের ফল।’ ইরানের প্রেসিডেন্ট জানান, পাকিস্তান ও আফগানিস্তানের সাম্প্রতিক উত্তেজনা ইরানসহ গোটা অঞ্চলের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে, কারণ দুই দেশই ইরানের প্রতিবেশী। তিনি বলেন, অভিন্ন বিশ্বাস, সংস্কৃতি ও ইতিহাসের বন্ধনে আবদ্ধ মুসলিম দেশগুলোকে শান্তি, ন্যায় ও অগ্রগতির লক্ষ্যে…

Read More

অক্টোবর মাসের প্রথম ১৫ দিনে দেশে এসেছে প্রায় ১৪৩ কোটি ৫০ লাখ (এক দশমিক ২৭ বিলিয়ন ডলার) মার্কিন ডলারের রেমিট্যান্স। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় ১৭ হাজার ৫০৭ কোটি টাকা। অর্থাৎ, প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৫৬ লাখ ডলার বা ১ হাজার ১৬৭ কোটি টাকার প্রবাসী আয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি বছরের অক্টোবরের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১৪৩ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ কোটি ৫০ লাখ ডলার বেশি। গত…

Read More