Author: 24 Hours Bangla

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। অর্থাৎ বাংলাদেশে হতে পারে পরদিন ২০ ফেব্রুয়ারি। দেশটির অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, আগামী বছর ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ দেখা যাবে ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার। তবে ওইদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে। ফলে সে সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা সম্ভব নয় বলে ধারণা করা হচ্ছে। এ কারণে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবারই রমজানের প্রথম দিন ধরা হচ্ছে। আল-জারওয়ান আরও বলেন, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন এবং শুক্রবার ২০ মার্চ হবে শাওয়াল মাসের প্রথম দিন তথা ঈদুল ফিতর। সেই অনুযায়ী, বাংলাদেশে…

Read More

ভোরের আলো সবেমাত্র পেকুয়া বিলের স্থির জলে সজীবতা ছড়াতে শুরু করেছে। হালকা কুয়াশার চাদর সরিয়ে বিলের জলে ছুটে চলেছে ছোট ছোট ডিঙ্গি নৌকা। বিলের জলকে ঢেকে রাখা সবুজ পুরু স্তর, স্থানীয় ভাষায় ‘ঝাই’ (ভাসমান জলজ উদ্ভিদ) নামে পরিচিতি। সেই স্তর ঠেলে চলছে নৌকাগুলো। শেরপুরের নকলা উপজেলার গণপদ্দি এলাকার পেকুয়া বিলসংলগ্ন প্রায় ৩০০ পরিবার দৈনন্দিন জীবনের চাকা সচল রাখে এই ‘ঝাই’ সংগ্রহ করে। পেকুয়া বিল, যা তার বিস্তীর্ণ ও প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য স্থানীয়দের কাছে সুপরিচিত। প্রভাবশালীদের লোলুপ দৃষ্টি ও দুই-তৃতীয়াংশ কচুরিপানায় আবৃত্ত হওয়ার পরও সেটি এখন যেন সবুজ খনি। এতে ২১৯ একর আয়তনের বেশিরভাগ অংশই ঢেকে রাখে এই ঝাই। এক সময়…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বিজয়নগর উপজেলার ৩টি কলেজের একজন শিক্ষার্থীও এ বছর এইচএসসি পরীক্ষায় পাশ করতে পারেননি। জানা গেছে, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় মাত্র ৩ জন শিক্ষার্থী, বিজয়নগরের নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে অংশ নেয় ৬ জন এবং চান্দপুর স্কুল অ্যান্ড কলেজে অংশ নেয় ১১ জন পরীক্ষার্থী। তবে তিনটি প্রতিষ্ঠানেই পরীক্ষার্থীরা শতভাগ অকৃতকার্য হয়েছে। এ নিয়ে পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে গভীর হতাশা বিরাজ করছে। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিক্ষক সংকট, একাডেমিক দুর্বলতা, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি ও পর্যাপ্ত প্রস্তুতির অভাবই এমন ফলাফলের জন্য দায়ী। ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা কর্মকর্তারা জুলফিকার হোসেন বলেন, ফলাফল বিশ্লেষণ করে…

Read More

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারের মধ্যে তেলাপোকা পাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা পাওয়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা জানান, এমন ঘটনা এক দিনের নয় বুধবারও (১৫ অক্টোবর) একই অভিযোগ ওঠে। এর আগেও খাবারের মান নিয়ে শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করেছেন। এ বিষয়ে ক্যাফেটেরিয়ার তত্ত্বাবধায়ক ছাত্র উপদেষ্টা ড. মো. আবদুল্লাহ আল মাহবুবকে একাধিকবার বলা পরও তিনি কোনো সমাধান করেনি বলে জানান শিক্ষার্থীরা। কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার এমন মানহীন অবস্থা কারণ ছাত্র উপদেষ্টার দায়সারা ভাব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুরাদুল আদনান বলেন, আজ সকালে দুজন জুনিয়রকে নিয়ে খেতে গিয়েছিলাম। তারা দুজন তেহারি…

Read More

দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য করা হয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমানের স্ত্রী জাহানারা বেগমকে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ কমিটির তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ১১ সেপ্টেম্বর দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো একটি চিঠির আলোকে নতুন কমিটি ঘোষণা করা হয়। ওই চিঠি দুদকের পটুয়াখালী জেলা সমন্বিত কার্যালয় থেকে বাউফল উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়। এরপরই নতুনভাবে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির খবর প্রকাশ্যে আসতেই চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা আলোচনা-সমালোচনা। দুর্নীতি প্রতিরোধ কমিটির নবগঠিত ৯ সদস্যের…

Read More

অবিলম্বে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে রংপুরের কাউনিয়ায় তিস্তা রক্ষা আন্দোলনের উদ্যোগে তিস্তাপারে মশাল প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কাউনিয়া তিস্তা ব্রিজপারে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও তিস্তা রক্ষা আন্দোলনের সহ-সমন্বয়ক আলহাজ এমদাদুল হক ভরসা। কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম প্রমুখ। বক্তারা বলেন, তিস্তা নদী এখন মৃত্যুপথযাত্রী। নদীর পানি শুকিয়ে যাওয়া ও ভয়াবহ ভাঙনে হাজারও মানুষ জীবিকা হারিয়েছে। কৃষি, মৎস্য…

Read More

টাঙ্গাইলের নাগরপুরে বাসচাপায় নওরীন আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার পাকুটিয়া খানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নওরীন উপজেলার পাকুটিয়া ইউনিয়নের পাঁচতারাইল গ্রামের সোহেল মিয়ার মেয়ে। তিনি পাকুটিয়া বৃন্দাবন রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নাগরপুরগামী এসবি লিং পরিবহনের একটি বাস পাকুটিয়া খানপাড়া এলাকায় পৌঁছালে নওরীনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। নাগরপুর থানার ওসি জানান, ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা। তিনি বলেন, নিরাপত্তাসহ সব বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের কার্যক্রম ঠিকঠাক আছে। ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত প্রশাসন যেন এভাবে অনড় ও সজাগ থাকে। এষা মন্তব্য করেন, যেকোনো অপ্রীতিকর অবস্থা তৈরি হলে প্রশাসন এবং শিক্ষার্থীরা মিলে সেটি প্রতিহত করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এষা বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের শিক্ষার্থী। জাহিন বিশ্বাস এষা বলেন, ‘জীবনের প্রথম ভোট দিয়েছি আজকে। বলতে গেলে আমাদের সকলেরই আজকে জীবনের প্রথম ভোট প্রদান করা। উৎসবমুখর পরিবেশে ব্যাপারটা উপভোগ করছি। কীভাবে ভোট দিতে…

Read More

মালয়েশিয়ার মালাক্কা রাজ্য থেকে দুই বাংলাদেশির লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। জানা যায়, মালয়েশিয়ায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন ঐ দুই যুবক। মঙ্গলবার তাদের বাসস্থান থেকে উচ্চস্বরে চেচামেচির শব্দ পায় আশপাশের প্রতিবেশিরা। এর কিছু সময় পরই বাড়ি ফিরে তাদের দুজনের লাশ দেখতে পান সেখানকার আরেক বাসিন্দা। ধারণা করা হচ্ছে, মৃত ২ ব্যক্তি সম্পর্কে আপন ভাই। প্রায়ই নানা বিষয়ে ঝগড়া চলতো দুজনের মাঝে। ঘটনার দিন কলহের এক পর্যায়ে এক ভাইকে খুন করে আরেকজন আত্মহত্যা করেন বলে সন্দেহ করছে পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখতে জোর তদন্ত চালাচ্ছে নিরাপত্তা…

Read More

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৫৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থী অংশ নেন। এরমধ্যে ৩৯ জন পাশ করেছেন। এদের মাঝে জিপিএ-৫ পেয়েছেন ৫ জন। ২০২৫ সালের এইচএসসির ফলে নেমেছে বড় ধস। গত ১০ বছরের মধ্যে ২০২৫ সালের পরীক্ষায় পাশের হার সর্বনিম্ন। ফেল করেছেন পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী। রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম সাংবাদিকদের জানান, ৩৯ প্রতিবন্ধী শিক্ষার্থী পাশ করেছেন। বিভিন্ন কারগার থেকে পরীক্ষায় অংশ নিয়ে ছয় জনের…

Read More