Author: 24 Hours Bangla

ডেঙ্গু হলে রক্তে প্লাটিলেট কমে যায়। তবে শুধু ডেঙ্গু নয়, আরও অনেক রোগেই শরীরে প্লাটিলেট বা অণুচক্রিকার পরিমাণ কমে যেতে পারে। স্বাভাবিকভাবে প্রতি মাইক্রোলিটার রক্তে প্লাটিলেটের পরিমাণ থাকা উচিত ১.৫ লাখ থেকে ৪.৫ লাখের মধ্যে। এই মাত্রা কমে গেলে শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণের ঝুঁকি দেখা দেয়। চিকিৎসার পাশাপাশি কিছু খাবার প্লাটিলেটের ঘাটতি পূরণে সাহায্য করতে পারে। সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে প্রাকৃতিকভাবেই রক্তে প্লাটিলেটের মাত্রা বাড়ানো সম্ভব। পেঁপে ও পেঁপে পাতাপ্লাটিলেট বাড়াতে পেঁপে ও এর পাতার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডেঙ্গুর সময় পেঁপে পাতার রস বেশ উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ উপাদান অস্থিমজ্জাকে নতুন প্লাটিলেট তৈরি করতে সহায়তা করে। আমলকিভিটামিন…

Read More

প্রথমবারের মতো বাংলাদেশে ৯ থেকে ১৬ বছর বয়সী শিশুদেরকে দেওয়া হচ্ছে বিনা মূল্যে টাইফয়েডের টিকা। এর আগে এই কার্যক্রম চলেছে পাকিস্তান ও নেপালে। এই টিকার কার্যকরিতা কতটুকু, পার্শ্বপ্রতিক্রিয়াই বা কতটুকু তা দেখতে নেপালে বিশ হাজার শিশুকে নিয়ে একটি গবেষণা চালানো হয়। গবেষণাপত্রটি বিশ্বখ্যাত মেডিক্যাল জার্নাল ল্যানসেট গ্লোবাল হেলথে প্রকাশ করা হয়। এই গবেষণাপত্র গত ২০২১ সালে প্রকাশিত হয়। সেখানে দক্ষিণ এশিয়া, বিশেষত বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপালকে সবচেয়ে বেশি টাইফয়েডপ্রবণ অঞ্চল হিসেবে দেখানো হয়। সম্প্রতি বিরল প্রজাতির টাইফয়েড ছড়িয়ে পড়েছিল পাকিস্তানে। এই পরিস্থিতিতে এ ধরনের টাইফয়েড থেকে আগাম রক্ষা পাওয়ার উপায় হতে পারে এই ভ্যাকসিন। এই গবেষণাপত্রে বলা হয়, এই…

Read More

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ১৯১৬ পিস ইয়াবাসহ কুখ্যাত এক ইয়াবা সম্রাটকে গ্রেফতার করেছে বিজয়নগর থানার আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম। ১২ অক্টোবর রবিবার সন্ধ্যা উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া নিজ বসতঘর থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর পথে গ্রেফতার করা হয়। এ সময় তার শরীরে তল্লাশি করে ১৯১৬ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। সোমবার রাতে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত ইয়াবা সম্রাট উপজেলার কামালমুড়া গ্রামের আশু ভূঁইয়ার এর ছেলে মো. শিপন মিয়া (৩৫)। সে বিজয়নগর উপজেলার বড় মাদক ব্যবসায়ীদের মধ্যে অন্যতম বলে জানা যায়। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, পুলিশের নিয়মিত কাজের পাশাপাশি…

Read More

সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসাইন বলেছেন, জুলাই আন্দোলনের সময় আমিরাতে বিএনপি আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ১৩টি মিছিল আয়োজন করেছিল। এর জেরে আরব আমিরাত পুলিশ ২৪ ঘণ্টার ব্যবধানে প্রায় ৬ শতাধিক প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করে। তাদের মধ্যে ২০০ জনেরও বেশি বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেয়েছেন। আরব আমিরাত বিএনপির আহ্বায়ক হিসেবে এসব পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে আমাকে। সোমবার (১৩ অক্টোবর) সিলেট নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন আক্ষেপের কথা বলেন। জাকির হোসাইন বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে আমি সবসময় একনিষ্ঠ সৈনিক। বিদেশে থেকেও শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রবাসী ভাই-বোনদের ঐক্যবদ্ধ করা এবং মধ্যপ্রাচ্যে দেশের মানুষের…

Read More

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আবুল কালাম (৩৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানা গেছে। নিহতের পরিবারের অভিযোগ- তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেছেন, ওই হাজতি অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। আবুল কালাম চট্টগ্রামের এক্সেস রোডের ব্রাশ ফায়ারে ডাবল মার্ডার মামলার আসামি। তিনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার লায়েছ মিয়ার পুত্র। কারা কর্তৃপক্ষ জানায়, আবুল কালাম রোববার রাতে বুকে ব্যথা অনুভব করে ও হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে রাতেই তাকে কারা হাসপাতাল ভর্তি করানো হয়। পরে কারা হাসপাতালের একজন সহকারী সার্জনের পরামর্শে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম…

Read More

দেশের বৃহত্তম বিল আর মিঠাপানির সবচেয়ে বড় জলাধার চলনবিলের অবয়ব আর ঐতিহ্য যেমন বিরাট তেমনি এর কিংবদন্তির ভাণ্ডারও বিশাল। নানা গুরুত্বপূর্ণ স্থাপনায় ভরপুর চলনবিল বর্ষার বিপুল জলরাশিতে হয়ে উঠে নবযৌবনা। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ঘুরতে আসেন এ বিলে। যথাযথ উদ্যোগ আর পৃষ্ঠপোষকতা পেলে কিংবদন্তির চলনবিল হতে পারে এক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে বিভিন্ন পর্যটন স্পটসহ বিশাল জলরাশিতে নৌকা নিয়ে বেড়ানোর জন্য প্রতি বছর লক্ষাধিক পর্যটক আসেন চলনবিলে। বর্ষা মৌসুমে প্রতিদিনই নৌকা নিয়ে ঘুরে বেড়ান তারা। বিশেষ করে চলনবিলের বিলসা সেতু, কুন্দইল, উধুনিয়া, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ৯নং ব্রিজ এলাকায় ছুটির দিনে হাজার হাজার দর্শনার্থীর…

Read More

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের দিনে তাৎক্ষণিক অভিযোগ নিষ্পত্তির জন্য ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ গঠনের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব লিখিত বক্তব্যে এ দাবি জানান। লিখিত বক্তব্যে সাঈদ বিন হাবিব ৪টি বিষয়ের ওপর গুরুত্ব দেন। বিষয়গুলো হলো- অনলাইনে মিথ্যা তথ্য, বিভ্রান্তি ও বুলিং মোকাবিলায় প্রশাসনের নিষ্ক্রিয়তা; আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এবং এ বিষয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা; নির্বাচনের দিন অভিযোগ নিষ্পত্তির জন্য জরুরি রেসপন্স টিম গঠন করা এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সহজ ও নিখুঁত ভোট ব্যবস্থা নিশ্চিত করা। সম্প্রীতির…

Read More

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) ‘আইটি অ্যান্ড এমআইএস অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। Advertisement প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) পদের নাম: আইটি অ্যান্ড এমআইএস অফিসার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা স্নাতক (আইটি/সিএসই/সিএস/সমমান) অভিজ্ঞতা: ৩ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) করে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Read More

ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অবস্থা ও সিলেটের সার্বিক উন্নয়ন দাবিতে এবার দক্ষিণ সুরমায়ও দেওয়া হলো কঠোর আলটিমেটাম। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে আয়োজিত গণঅবস্থান ও মানববন্ধনে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক শুধু একটি রাস্তা নয়, এটি সিলেটবাসীর প্রাণরেখা; কিন্তু সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতায় এই জাতীয় মহাসড়ক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন দুর্ঘটনায় নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বছরের পর বছর সংস্কারের নামে কোটি কোটি টাকা ব্যয় হলেও কোনো উন্নতি নেই। সিলেটবাসীকে আর বঞ্চিত করা যাবে না। সিলেট জেলা বিএনপি নেতা আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে সঞ্চালনা করেন যুগ্ম…

Read More

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, নবীন কর্মকর্তাদের হতে হবে জনবান্ধব ও সেবামুখী। নতুন বাংলাদেশ হবে সুশাসন, প্রযুক্তি, উদ্ভাবন ও মানবিকতার মেলবন্ধনে গঠিত একটি রাষ্ট্র। তিনি বলেন, উন্নত বাংলাদেশের অভিযাত্রায় রূপান্তরের মূল চালিকাশক্তি হচ্ছে রাষ্ট্রের দক্ষ, নীতিবান ও দায়িত্বশীল প্রশাসন। আর এই প্রশাসনের প্রাণ হচ্ছে নবীন কর্মকর্তারা, যারা নতুন চিন্তা, উদ্যম ও দেশপ্রেম নিয়ে রাষ্ট্র পরিচালনায় যুক্ত হচ্ছেন। নৈতিক নেতৃত্ব ও দলগত কর্মস্পৃহা গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করে সালেহ আহমেদ বলেন, একজন কর্মকর্তা কেবল নির্দেশ বাস্তবায়নকারী নয়, বরং তিনি পরিবর্তনের অনুঘটক। সালেহ আহমেদ আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে’ ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে…

Read More