Author: 24 Hours Bangla
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার মাঠে এখন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি সোমবার রংপুরের কাউনিয়া-পীরগাছা ৪ আসনে দিনভর গণসংযোগে ব্যস্ত সময় পার করেছন। গণসংযোগে আখতার হোসেন বলেন, আমরা অতীতের ইতিহাস থেকে জানি রংপুর বরাবরই উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। যখন যে সরকার ক্ষমতায় এসেছেন তাদের দলীয় সংসদ সদস্যরা ভোটের সময় নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছেন। কিন্তু নির্বাচনে জয়লাভ করার পর তারা ঢাকামুখী হয়েছেন। তৃণমূল মানুষের কথা ভুলে গেছেন। তাই বঞ্চনার শিকার হয়েছেন, কাউনিয়া-পীরগাছা এলাকার মানুষ। এদিন দুপুরে পীরগাছা উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন তিনি। আখতার হোসেন সকাল থেকেই পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়ন ও…
নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে আসন গ্রহণ নিয়ে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ অক্টোবর) জেলা পাবলিক হলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। সোমবার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আসন গ্রহণ চলাকালে মদন উপজেলার জুলাইযোদ্ধা চৌধুরী মো. নওশীন পাশা দিপু আসন গ্রহণ নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মঞ্চের উপরে বসা আয়োজকদের সঙ্গে। এ সময় দিপু বলেন, মদন উপজেলা থেকে জুলাই আন্দোলন শুরু হয়েছে অথচ মদনের জুলাইযোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি। মঞ্চে ছাত্রলীগ করা সাবেক নেতারা বসে আছেন। তারাও জুলাইযোদ্ধা। তবে এতে আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছিল। এ নিয়ে তিনি মঞ্চে উপস্থিত জেলা প্রশাসকসহ অন্যদের…
‘এই তো আপার কাছ থেকে আসলাম।’ ‘আপা ফোন করেছিলেন। কালকেই যেতে বললেন’-এভাবেই বিভিন্ন সময়ে নিজেকে জাহির করতেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। তার এই ‘আপা’ ছিলেন শেখ হাসিনা। ২০০৮ সালের শেষদিকে বাফুফের সভাপতি হয়ে শেখ হাসিনার পতনের পরও গদি দখলে রেখেছিলেন সালাউদ্দিন। শুধু শেখ হাসিনাই নন, সালাউদ্দিনের দহরম-মহরম ছিল শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকীর সঙ্গেও। ববি সিদ্দিকীর আশ্রয়-প্রশ্রয়েই ফুটবলাঙ্গন তথা ক্রীড়াঙ্গনে একজন দানবে পরিণত হয়েছিলেন সালাউদ্দিন। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর টেলিফোনে তার খোঁজখবর রাখতেন সালাউদ্দিন। এখন আর টেলিফোনে নয়, শেখ হাসিনার সঙ্গে সরাসরি সাক্ষাতের জন্য উন্মুখ হয়ে আছেন তিনি। ক্রীড়াঙ্গনে ফ্যাসিস্টের দুই দোসরের…
“দুর্যোগ আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্য্যব্যবস্থা”এই প্রতিপাদ্যের আলোকে টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ কোহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম। এসময় উপজেলা প্রাণী সম্পদ অফিসার শুভাশিষ কর্মকার, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেলায়েত হোসেন, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান…
নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পদ্মা নদীর বাম তীর রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে সিসি ব্লক ধসে পড়ায় নতুন করে ভাঙন আতঙ্কে পড়েছেন এলাকাবাসী। জানা গেছে, উপজেলার পালিদেহা, গৌরীপুর, নুরুল্লাপুর, লক্ষ্মীপুর হয়ে তিলকপুর পর্যন্ত ২২৬ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ৮ দশমিক ৫৮৫ কিলোমিটার দীর্ঘ তীর রক্ষা বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। তবে সম্প্রতি গৌরীপুর তালতলা এলাকাসহ কয়েকটি স্থানে প্রায় ৫০ থেকে ৬০ মিটার অংশজুড়ে সিসি ব্লক নদীতে ধসে গেছে। বর্তমানে নদীতে স্রোত থাকায় আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা জানান, এলাকাটি পদ্মা নদীর তীরবর্তী হওয়ায় প্রতিদিন বহু মানুষ এখানে ঘুরতে আসেন। কিন্তু বাঁধের ব্লক…
ভারতে একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ চলাকালে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশের মোরাদাবাদে বল করার সময় মাঠেই প্রাণ হারিয়েছেন বাঁহাতি পেসার আহমার খান। মোরাদাবাদের বিলারি ব্লকে আয়োজিত ইউপি ভেটেরান্স ক্রিকেট টুর্নামেন্টে নামে মোরাদাবাদ ও সম্বল নামের দুটি দল। সম্বলের জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। আহমার শেষ ওভারে বল করতে আসেন এবং চার বলে ১১ রান দিয়ে দেন। তার দল জয় পেলেও সেই জয়ের মুহূর্তেই ঘটে বিপর্যয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শেষ বলটি করার পরপরই হঠাৎ করে ক্রিজে বসে পড়েন আহমার। এরপর মাটিতে লুটিয়ে পড়েন। প্রথমে কেউ কিছু বুঝে উঠতে না পারলেও পরে সতীর্থরা ছুটে আসেন…
জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর নির্দেশনা সংবলিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। এতে তিনি কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে এক কর্মকর্তাকে ছাত্র-জনতার ওপর গুলি করার নির্দেশন দেন। সোমবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্কে এ অডিও রেকর্ডটি শোনানো হয়। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আরও একজন। শুরুতে তাজুল ইসলাম জুলাই-আগস্ট আন্দোলন নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্র ট্রাইব্যুনালে প্রদর্শন করেন। ওই ভিডিওতে…
ভোটারদের পছন্দের তালিকায় দেশের ছয়টি বিভাগে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রংপুর বিভাগে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী এবং বরিশাল বিভাগে এগিয়ে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। বেসরকারি সংস্থা ইনোভিশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, দ্বিতীয় পর্ব– তৃতীয় খণ্ড’ প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে আয়োজিত ‘ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় জরিপের ফল প্রকাশ করে ইনোভিশন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভয়েস ফর রিফর্মের সহ-আহ্বায়ক ফাহিম মাশরুর। প্যানেল আলোচনায় অংশ নেন- ড. আসিফ শাহান, জামায়াতের ড. নকিবুর রহমান, এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহ, পলিসি এনালিস্ট ড. অনন্য রায়হান, বাংলা আউটলুকের…
২০০০ সালের ‘ব্যাংক আমানত বীমা আইন’ সংশোধন করে ‘আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের লাখ লাখ আমানতকারীর ওপর এর প্রভাব পড়বে। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব ও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আমানতকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি পরিবর্তন নিচে তুলে ধরা হলো— ১. আমানত সুরক্ষা সীমা দ্বিগুণ হয়ে ২ লাখ টাকা এখন থেকে প্রতি আমানতকারীর জন্য সুরক্ষিত আমানতের সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের হিসেবে, এতে ব্যাংক হিসাবের ৯৩ শতাংশই সুরক্ষার আওতায় আসবে। ফলে ছোট ও মাঝারি আমানতকারীদের জন্য এটি একটি বড় নিশ্চয়তা হিসেবে দেখা হচ্ছে।…
ডাকসুর ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক কায়েম বলেছেন, বেসরকারি স্কুলের শিক্ষকদের ওপর গতকাল ফ্যাসিবাদী কায়দায় হামলা করা হয়েছে। তারা আবাসন ও চিকিৎসা ভাতার দাবিতে যৌক্তিক আন্দোলন করেছিল। সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত শহীদ ইকরামুল হক সাজিদ স্মৃতি আন্ত: বিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আবু সাদিক কায়েম বলেন, শিক্ষকদের মূল্যায়ন করতে না পারলে শিক্ষা খাতে দেশ পিছিয়ে যাবে। এদেশে শিক্ষাখাতে সবচেয়ে কম অর্থ ব্যয় করা হয়। অনেক দেশ শিক্ষা ও গবেষণায় ১৫ -২০ শতাংশ ব্যয় করে। সেখানে আমরা অনেক পিছিয়ে আছি। শিক্ষকদের ওপর ফ্যাসিবাদী কায়দায় নৃশংস হামলার নিন্দা…
