Author: 24 Hours Bangla

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর থেকে আবেদন শুরু হবে। এটি চলবে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সভায় ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’-এ ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ২০ ডিসেম্বর, ব্যবসায় শিক্ষা ইউনিটের ৬ ডিসেম্বর, চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ২৯ নভেম্বর এবং আইবিএ ইউনিটের ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। আইবিএ…

Read More

রাজধানীর নয়াপল্টন এলাকায় অবস্থিত দুটি ট্রাভেল এজেন্সি—এয়ারস্পিড প্রাইভেট লিমিটেড এবং নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস–এ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সোমবারের (১৩ অক্টোবর) এই অভিযানে এয়ারস্পিড প্রাইভেট লিমিটেডকে প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদান করতে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরসকে একই আইনের ৪৫ ধারায় প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদানে ব্যর্থতা এবং ৫৩ ধারায় অবহেলার মাধ্যমে যাত্রীদের অর্থহানি ঘটানোর অপরাধে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও যাত্রী হয়রানির বিরুদ্ধে এ…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেওয়ার সময় ইসরাইলের পার্লামেন্ট নেসেটে হট্টগোল বেধে যায়। এতে বাধাগ্রস্ত হয় ট্রাম্পের ভাষণ। কিছুক্ষণ থেমেও থাকে। খবর ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র। টাইমস অব ইসরাইল জানিয়েছে, ‘ফিলিস্তিনকে স্বীকৃতি’ দেওয়ার আহ্বান জানিয়ে একটি সাইনবোর্ড ধরে রাখেন হাদাশ-তা’আল পার্টির চেয়ারম্যান আয়মান ওদেহ। পরে তাকে নেসেট থেকে বহিষ্কার করা হয়। বিবিসির খবরে বলা হয়, ওদেহ হাতে ব্যানার উঁচিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান। এরপর কয়েকজন ব্যক্তি তৎক্ষণাৎ তার দিকে ছুটে যান। এ সময় তার কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয়া হয় এবং দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে জানা যায়, তার সঙ্গে পার্লামেন্ট সদস্য ওফের কাসিফকেও বের করা…

Read More

বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা মো. আবদুল জলিলকে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুদ খাঁন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে। বিসিএস ১৮তম ব্যাচের কর্মকর্তা মো. আবদুল জলিল এর আগে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক পদে কর্মরত ছিলেন।

Read More

সাম্প্রতিক সময়ে ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়ে আলোচনায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ৬ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সভাপতি প্রার্থী হয়েও শেষ পর্যন্ত বিভিন্ন নাটকীয়তার কারণে মনোনয়ন প্রত্যাহার করেন তামিম। নির্বাচন-পরবর্তী সময়েও দেশের ক্লাব ক্রিকেটের বড় অংশের সঙ্গে সম্পর্কিত থেকে প্রশাসনিক নানা ইস্যুতে সরব ছিলেন দেশ সেরা এই ওপেনার। অনেকে ধরে নিয়েছেন তামিম হয়তো এবারের বিপিএলে খেলবেন না। কিন্তু এই ধারণাকে উল্টে দিলেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি জানিয়েছেন, বরিশাল যদি বিপিএলে অংশ নেয়, তবে তামিমও মাঠে নামবেন সেই দলের জার্সি গায়ে। এক সাক্ষাৎকারে মিজানুর বলেন, ‘আমি মনে করি না, তামিম বিপিএলে খেলবে না। আমার…

Read More

দিল্লি টেস্টে রেকর্ড গড়েছেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। প্রথম ইনিংসে ৮৫ রানে ৫ উইকেট শিকার করেন। কুলদীপ সাধারণত অত্যন্ত মিতব্যয়ী বোলার হিসেবে পরিচিত, কিন্তু দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসে খরচ করেছেন ১০৪ রান। টেস্ট কেরিয়ারে প্রথমবার এক ইনিংসে শতরান খরচ করে কুলদীপ নিলেন মাত্র ৩ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে লড়াইয়ের নায়ক দুই ব্যাটসম্যান। তারা হলেন জন ক্যাম্পবেল ও শাই হোপ। ক্যাম্পবেল তুললেন নিজের প্রথম টেস্ট শতরান, আর হোপ পেলেন আট বছর পর টেস্ট সেঞ্চুরির স্বাদ। এই দুই ব্যাটার ধৈর্য ও আক্রমণের মিশেলে গড়লেন এক স্মরণীয় জুটি, যা ভারতীয় বোলারদের প্রায় অসহায় করে দেয়। রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব দু’জনকেই দীর্ঘ সময়…

Read More

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। এ ছাড়া প্রতি লিটার পাম ওয়েলের দাম বাড়ানো হয়েছে ১৩ টাকা করে। ৩ টাকা বাড়নো হয়েছে খোলা সয়াবিন তেলের দাম। Advertisement সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত আগস্টে ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। প্রতি লিটার সয়াবিন তেলে ব্যবসায়ীরা ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব করেন। তবে বাণিজ্য মন্ত্রণালয় তাদের মাত্র এক টাকা বাড়ানোর অনুমতি দিয়েছিল। এতে করে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হন এবং সরকারের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে কোনো সংবাদ বিজ্ঞপ্তি…

Read More

কলকাতায় ‘ভালোবাসা’ পেলেন না বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি গুঞ্জন রটে ভারতীয় সিনেমায় পা রাখছেন তানজিন তিশা। নাম ঠিক হয়েছিল ‘ভালোবাসার মরশুম’। এই সিনেমায় তানজিন তিশার বিপরীতে থাকার কথা ছিল বলিউডের জনপ্রিয় অভিনেতা শর্মান যোশি। ছবির পরিচালক এম এন রাজ, আর ঢাকার অভিনেতা খায়রুল বাসারেরও যুক্ত থাকার কথা ছিল। কিন্তু সবকিছু বদলে গেল হঠাৎই। নাম প্রকাশে অনিচ্ছুক প্রযোজনা দলের একজন সদস্য জানালেন, তানজিন তিশা ভারতের ভিসা পেতে সমস্যায় পড়েছেন। আর সে কারণেই শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না তার। ফলে পরিচালক এবং টিম তার পরিবর্তে নতুন অভিনেত্রী নির্বাচন করেছেন। তিশার জায়গায় এখন কাজ করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা, যিনি সম্প্রতি সৃজিত…

Read More

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক তিনবারের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন বলেছেন, বাংলার মাটিতে কোনোভাবেই স্বৈরাচারী শক্তিকে আশ্রয় দেওয়া হবে না। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন— এই দেশের মানুষ এখন পরিবর্তন চায়, তারা চায় গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের পুনঃপ্রতিষ্ঠা। বুধবার (৮ অক্টোবর) বিকালে ছাতক দোয়ারাবাজারে ব্যানারে ৩১ দফা লিফলেট বিতরণ ও প্রচার মিছিল শেষে পথ সভায় প্রধান অতিথি হিসেবে কলিমউদ্দিন আহমদ মিলন এ কথা বলেন। ছাতক ও দোয়ারাবাজার উপজেলার জনগণের ব্যাপক উৎসাহ উদ্দীপনার কথা জানিয়ে তিনি বলেন, আজ এই অঞ্চলের মানুষ ধানের শীষের পক্ষে এক হয়ে গেছে। তারা জানে, ধানের শীষই পারে জনগণের অধিকার ফিরিয়ে…

Read More

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে কুরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত ১০টা ৩৫ মিনিটে শেরে বাংলা নগরস্থ জিয়াউর রহমানের মাজারের দিকে রওনা দেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের বরাতে এ তথ্য জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। জিয়াউর রহমান খালেদা জিয়া

Read More