Author: 24 Hours Bangla
গাজীপুরের শ্রীপুরে বিষপানের ১৭ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাংবাদিক জামাল উদ্দিন (৫০)। তিনি শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং ‘আজকালের খবর’ পত্রিকার শ্রীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ১৭ দিন লাইফ সাপোর্টে থাকার পর তিনি মৃত্যুর কাছে হার মানেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জামাল উদ্দিন উপজেলা রাজবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নিজ বাড়িতে কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে স্থানান্তর করা…
ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবলে একের পর এক রেকর্ড ভাঙার পর এবার অর্থনৈতিক ক্ষেত্রেও নিজেকে ইতিহাসের পাতায় অমর করে রাখলেন পর্তুগালের এই তারকা। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে এক বিলিয়ন ডলার তথা ১০০ কোটি ডলারের মালিক হলেন এই পর্তুগিজ সুপারস্টার। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১.৪ বিলিয়ন ডলার, বলে জানিয়েছে ব্লুমবার্গ। ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্সে সম্প্রতি রোনালদোর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকা তৈরি করেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা, যেখানে বিশ্বের ধনী ব্যক্তিদের সম্পদের পরিমাণ স্যালারি, বিনিয়োগ, ব্যবসা, সম্পত্তি ইত্যাদির ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয় এবং নিয়মিত হালনাগাদ করা হয়। ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরেই রোনালদো ও…
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্রী হলগুলোতে বানরের উপদ্রব বেড়ে গেছে। গত কয়েক মাসে শতাধিক ছাত্রী বানরের আক্রমণে আহত হয়েছেন। টিলা ও গাছপালা ঘেরা সামাদ রহমান হল ও সুহাসিনী দাস হলে খাবারের সন্ধানে বানর দল বেঁধে প্রবেশ করে শিক্ষার্থীদের প্রতিদিনই আতঙ্কিত করছে। বন বিভাগের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে হলের চারপাশে নেট স্থাপন, আশপাশের গাছের ডালপালা ছাঁটাই, ট্র্যাপ বসানোসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, তবুও বানরের উৎপাত নিয়ন্ত্রণে আসছে না। এ পরিস্থিতিতে বুধবার (৮ অক্টোবর) সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার ঢাকার আগারগাঁওয়ের বন ভবনের প্রধান বন…
নাটোরে মাদক আইনের মামলায় মোছা. হাসিনা খাতুন (৩৯) নামে এক নারীকে যাবজ্জীবন ও হেলাল উদ্দিন (৩২) নামে অপরজনকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে হাসিনা ও হেলাল উদ্দিন প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উভয় আসামির উপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচার রেজাউল করিম। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হাসিনা খাতুন জেলার লালপুর উপজেলার মোহরকয়া পূর্বপাড়া এলাকার শওকত থান্দারের স্ত্রী ও হেলাল উদ্দিন একই এলাকার নছির উদ্দিনের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৫ জুন বিকালে লালপুর উপজেলার…
দলের প্রতীক হিসেবে শাপলা পেতে অনড় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় প্রতীকে দৃশ্যমান শাপলার পরিবর্তে ৭টি ভার্সনে আঁকা শাপলার নমুনা ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করেছে এনসিপি। বুধবার বিকালে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করা শাপলার ৭ নমুনা প্রকাশ করেছে দলটি। সম্প্রতি ইসিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, গত ৩০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের পাঠানো চিঠির জবাবে এনসিপির দলীয় অবস্থান অবহিত করা হলো। চিঠিতে বলা হয়, গত ২২ জুন এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন দাখিল করে এবং দলের অনুকূলে ‘শাপলা’ প্রতীক সংরক্ষণের জন্য আবেদন জানায়। পরে এনসিপি গত ৩ আগস্ট কমিশনের কাছে…
জুলাই সনদ বাস্তবায়নের ‘চূড়ান্ত রোডম্যাপ’ শুক্রবারের মধ্যে সরকারকে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। বুধবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। আলী রীয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের বিষয়ে সবাই একমত হয়েছে। ফলে এখনকার পরিস্থিতিটা হচ্ছে, গণভোটের পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে আর কী কী পদক্ষেপ নিতে পারি, যেটা নিশ্চিত করে যে সকলে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাব। তিনি বলেন, গত দিনের আলোচনায় যে অগ্রগতি হয়েছে, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা এক জায়গায় আসতে পেরেছি একটি ধাপ হিসেবে। মনে করি, আজকের আলোচনার…
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক পদে নিয়োগে আবেদন চলছে। এই বিজ্ঞপ্তিতে ইংরেজি, বিজ্ঞান ও গণিত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে। পদের বিবরণ ও সংখ্যা সহকারী শিক্ষক (ইংরেজি), (বিজ্ঞান) ও (গণিত) পদে ৪২ জন। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সমগ্র শিক্ষাজীবনে ১টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না। আবেদনে বয়সসীমা: আবেদনকারীর বয়স ৯ অক্টোবর অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। আবেদনের শেষ তারিখ: ৯ অক্টোবর ২০২৫ সাল আবেদনের প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে স্বহস্তে লিখিত/পূরণকৃত আবেদনপত্র ৯ অক্টোবরের মধ্যে অফিস চলাকালীন বান্দরবান পার্বত্য জেলা…
ফ্যাসিবাদী দল পতিত আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী লোকদের গুম করে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) বন্দি রেখে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ দুই মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনাকে প্রধান করে ৩০ জনকে আসামি করা হয়েছে। বুধবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ অভিযোগ আমলে নেন। একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকীসহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় অভিযুক্তদের মধ্যে প্রতিরক্ষা…
আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের পর্যবেক্ষক পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন যেন স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হয়, সে প্রত্যাশাই ব্যক্ত করেছেন ইইউ প্রতিনিধিরা। বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহী। অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা অবজারভার দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনে স্বচ্ছতা থাকবে এমনটাই তারা প্রত্যাশা করছে।…
বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বিজ্ঞাপন দিয়ে মিডিয়া জগতে পা রাখলেও ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। সেই থেকে একের পর এক দর্শকদের উপহার দিয়ে গেছেন বহু জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম। তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকেন। সম্প্রতি শ্রীলংকা ভ্রমণে গিয়ে সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ছবি শেয়ার করে তীব্র কটাক্ষের শিকার হন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে ফারিয়ার শেয়ার করা ছবিতে দেখা যায়, অভিনেত্রীর পরনে রয়েছে কালো টি-শার্ট ও ছোট প্যান্ট। মিষ্টি হাসি নিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন ফারিয়া। এ ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার পরপরই ছবির কমেন্ট বক্সে শুরু হয়ে যায় নেটিজেনদের আলোচনা-সমালোচনার ঝড়। …
