Author: 24 Hours Bangla

আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে কেউ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছেন। অনেকে এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। আয়না ঘরে আটকে রেখে মাসের পর মাস শারীরিক নির্যাতন করা হয়েছে অসংখ্য ব্যক্তিকে । কারো হাতের ও পায়ের নখ তুলে ফেলা হয়েছে, শরীরে দেয়া হয়েছে ইলেকট্রিক শক। চোখ বাঁধা অবস্থায় পেশাব করতে গেলে বৈদ্যুতিক সংযোগ থাকা বালতি এগিয়ে দেওয়া হয়েছে। হাত-পা বেঁধে মুখের উপর গামছা দিয়ে ঘণ্টার পর ঘণ্টা পানি ঢালা হয়েছে। এতে অনেকেই জ্ঞান হারিয়ে ফেলেছেন। ছোট্ট একটি রুম-তার মধ্যে রয়েছে টয়লেট, সেই টয়লেটের ওপরেই পা রেখে দিনের পর দিন পার করতে হয়েছে গুমের শিকার ব্যক্তিদের। গুমের শিকার অনেক নারীর নির্যাতনের মুখে পিরিয়ড হয়ে…

Read More

ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার বিকালে ওমানের স্থানীয় সময় ৩টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসীরা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আলী আকবার সেরাংয়ের ছেলে মোহাম্মদ আমিন সওদাগর, শহীদ উল্লাহর ছেলে আরজু, মনু মিয়ার ছেলে মোহাম্মদ বাবলু, সিদ্দিক আহমেদের ছেলে সাহাব উদ্দিন, ইব্রাহিম মিস্ত্রির মোহাম্মদ রকি ও জামাল উদ্দিনের ছেলে জুয়েল। স্বজনরা জানিয়েছেন, ওমানের দুকুম এলাকায় মাছধরা শেষে ফেরার পথে বাংলাদেশি প্রবাসীদের বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর গুরুতর…

Read More

তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ‘ইউএসএস ফিৎসজেরাল্ড’। বুধবার জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে বলে আইএসপিআর এদিন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বাংলাদেশের জলসীমায় পৌঁছানোর পর নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা আবু উবাইদাহ’ সফরকারী জাহাজটিকে স্বাগত জানায়। বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা সেই জাহাজের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন। আইএসপিআর বলেছে, এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবে। পারস্পরিক কার্যক্রম এবং পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে উভয় দেশের নৌ সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সমন্বয় ঘটবে।এর মাধ্যমে উভয় দেশের নৌবাহিনীর মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের একটি…

Read More

বুধবার (৮ অক্টোবর) প্রথম বর্ষের শেষ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। এর আগে অনুষ্ঠিত দুইটি পরীক্ষায় ভালো ফলাফল করেছে নন্দিনী। মরদেহ গ্রামের শ্মশানে নেওয়া হয়নি। পারিবারিক জমিতে দাফন করা হয়েছে (মাটিচাপা) তাকে। ৫ অক্টোবর গভীর রাতে কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে মারা যান ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের মেধাবী ছাত্রী নন্দিনী সরকার। এদিকে অনুসন্ধানে মিলেছে ভয়ঙ্কর তথ্য। কুষ্টিয়া সদর থানার ওসি (অফিসার ইনচার্জ) মোশাররফ হোসেন জানিয়েছেন, থানার এসআই হাফিজুর রহমান নন্দিনীর সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন। এর আগে নন্দিনীর মৃত্যুর বিষয়টি অবহিত করে কুষ্টিয়া হাসপাতাল থেকে একটি স্লিপে থানায় (কুষ্টিয়া) পাঠানো হয়। ওই স্লিপে মৃত্যুর করণ হিসেবে মাদকের বিষক্রিয়াতে নন্দিনীর মৃত্যু…

Read More

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার রাত ১০টা ৩৫ মিনিটে শেরে বাংলা নগরস্থ জিয়াউর রহমানের মাজারের দিকে রওনা দিয়েছেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের বরাতে এ তথ্য জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সেখানে গিয়ে গাড়ির মধ্যে থেকেই কুরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাত করবেন খালেদা জিয়া।

Read More

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে ২টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ অক্টোবর বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার মন্ত্রণালয়ের নাম: স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদের বিবরণ চাকরির ধরন: অস্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ কর্মস্থল: ঢাকা বয়স: ১ অক্টোবর ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না। আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১ নং পদের জন্য ১১২ টাকা, ২ নং…

Read More

ফরিদপুর শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলামের বিরুদ্ধে জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষর জাল করার অভিযোগ পাওয়া গেছে। গত ২৩ সেপ্টেম্বর ‘অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি মনোনয়ন প্রসঙ্গে’ শীর্ষক এক চিঠিতে তিনি ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার স্বাক্ষর জাল করেছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (ঢাকা) থেকে এক চিঠিতে আগামী ১৫ দিনের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি মনোনয়ন বিষয়ক চিঠি চেয়ে পাঠানো হয়। সে অনুযায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহাকে প্রধান করে, সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) নাজমুন নাহান নাঈম এবং…

Read More

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার ওপর হত্যাচেষ্টা চালানো হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দেশটির একদল বিক্ষোভকারী প্রেসিডেন্টের গাড়িবহরে হামলা চালায়। রয়টার্সের খবরে বলা হয়েছে, গাড়িতে পাথর নিক্ষেপ ও ভাঙচুর করা হলেও প্রেসিডেন্ট নোবোয়া অক্ষত রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইকুয়েডরের পরিবেশ ও জ্বালানি মন্ত্রী ইনেস মানসানো জানান, এটি ছিল প্রেসিডেন্টের ওপর স্পষ্ট হত্যাচেষ্টা। তিনি বলেন, ‘প্রেসিডেন্টের গাড়িতে গুলির চিহ্ন পাওয়া গেছে এবং আমরা এ ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দিয়েছি।’ মন্ত্রী আরও জানান, অন্তত ৫০০ বিক্ষোভকারী প্রেসিডেন্টের গাড়িবহর ঘিরে ধরে হামলা চালায়। এ সময় পাথর নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার পর সন্দেহভাজন পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রেসিডেন্টের দপ্তর জানায়, গ্রেফতারকৃতদের…

Read More

রাশিয়া ও আফগানিস্তানের তালেবান সরকারের কর্মকর্তারা গত মঙ্গলবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছেন। কয়েক মাস আগে মস্কো তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পর রুশ কর্মকর্তাদের সঙ্গে এটা তাদের প্রথম বৈঠক। বৈঠকে অংশ নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পশ্চিমা নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেন এবং আফগানিস্তানের যুদ্ধোত্তর পুনর্গঠনে আন্তর্জাতিক সহায়তা দেওয়ার আহ্বান জানান। ‘মস্কো ফরম্যাট’ নামে আফগানিস্তান নিয়ে আয়োজিত এই বৈঠকের উদ্বোধনী বক্তব্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ তালেবান সরকারের প্রশংসা করেন। তিনি বলেন, তালেবান নিজ দেশে ইসলামিক স্টেটের (আইএস) আঞ্চলিক শাখার বিরুদ্ধে লড়াই করছে এবং মাদক পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্পদ জব্দ করে রাখা এবং দেশটির ব্যাংকিং ব্যবস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপসহ কাবুলের…

Read More

ঝালকাঠির নলছিটিতে একটি কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে সাতটি সাপ পাওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকটি ছিল মারাত্মক বিষাক্ত সাপ। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার মগড় ইউনিয়নের করুয়াকাঠি কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। হঠাৎ এমন ঘটনায় স্বাস্থ্যকর্মী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ‎‎জানা গেছে, এ দিন সকালে ওই ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মারজিয়া খানম দায়িত্ব পালনের জন্য ক্লিনিকে এসে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি ক্লিনিকের ফ্লোরে সাপের নড়াচড়া দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় কয়েকজন ছুটে আসেন। পরে তারা ফ্লোরের গর্ত ও বাথরুম থেকে মোট ৭টি সাপ ধরে পিটিয়ে মেরে ফেলেন। সবগুলোই ছিল বিষাক্ত। ‎‎স্থানীয়দের ধারণা, ক্লিনিকের ভবনটি দীর্ঘদিন…

Read More