Author: 24 Hours Bangla

নতুন পে স্কেল কি দিতে যাচ্ছে সাম্প্রতিক সময়ে? এমন প্রশ্ন করা হলে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, সেটা পরে এক সময় আমি দেখব। যাওয়ার আগে এক সময় আমি বলব। মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। দারিদ্র্য পরিমাপ করার পদ্ধতির সমালোচনা করে অর্থ উপদেষ্টা বলেন, ‘পাঁচ হাজার লোকের টেলিফোনে সাক্ষাৎকার নিয়ে বললেন- দারিদ্র্য বেড়ে গেছে। এগুলো তো আমি জানি।’ উপদেষ্টা আরও বলেন, ‘আমাকে একজন বলেছেন, স্যার, আপনি একটা পেপার লেখেন, একটা ফার্ম ২০ হাজার জনের জবাব দিয়ে দেবে কালকের মধ্যে। তবে দারিদ্র্য নিয়ে আমাদের চ্যালেঞ্জ আছে, এটা আমি স্বীকার…

Read More

ওয়াশিংটন সংবাদদাতা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবার প্রথমবারের মতো হোয়াইট হাউসে বসতে যাচ্ছে এক অভূতপূর্ব আয়োজন—ইউএফসি (আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ) লড়াই। আগামী ১৪ জুন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনেই অনুষ্ঠিত হবে এই ব্যতিক্রমী আয়োজন। রাজনীতির মঞ্চে বরাবরের মতোই আলোচনার কেন্দ্রে থাকা ট্রাম্প এবার খেলাধুলার ইতিহাসেও তৈরি করতে যাচ্ছেন নতুন এক অধ্যায়। হোয়াইট হাউস প্রাঙ্গণে আগে কখনো এমন কোনো মার্শাল আর্ট প্রতিযোগিতা হয়নি। ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট জানিয়েছেন, “এটা হবে এমন এক লড়াই, যা কেবল ইতিহাসে নয়, সংস্কৃতিতেও জায়গা করে নেবে।” ইভেন্টটিতে উপস্থিত থাকবেন ট্রাম্প নিজেও। হোয়াইট হাউসের সামনের লনে তৈরি করা হচ্ছে অস্থায়ী অক্টাগন মঞ্চ, যেখানে মুখোমুখি হবেন দুজন…

Read More

হিদার নাইটের কাছেই হারতে হলো শেষমেশ। ৭৮ রানে ৫ উইকেট তুলে নিয়েও ইংল্যান্ডকে শেষমেশ আর হারানো গেল না। আফসোসে বাংলাদেশ পুড়ছে বৈকি! তবে তাদের এই আফসোস বাড়িয়ে দিচ্ছে ভারতীয় আম্পায়ার গায়ত্রি ভেনুগোপালানের দুটো সিদ্ধান্ত। দুটো সিদ্ধান্তই গেছে ইংলিশ ব্যাটার নাইটের পক্ষে, সেই তিনি ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে ইংলিশদের জিতিয়েছেন শেষমেশ। শুরুতে ব্যাট করে সোবহানা মুস্তারির ৬০ রানের ইনিংস আর শেষ দিকে রাবেয়া খানের অপরাজিত ২৭ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংসে ভর করে বাংলাদেশ পেয়েছিল ১৭৮ রানের পুঁজি। জবাবে তার অর্ধেক রান তোলার আগেই যখন ইংল্যান্ডের অর্ধেক ইনিংস হাওয়া করে দিয়েছিলেন বোলাররা, তখন জয়ের স্বপ্ন ছিল বাংলাদেশের চোখেমুখে। সেখান থেকে…

Read More

নিজস্ব প্রতিবেদক ॥দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে পড়াশোনা, চাকরি ও স্থায়ী বসবাসের ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের যে আধিপত্য ছিল, সেটি এখন চাপে পড়ছে। সাম্প্রতিক মার্কিন ভিসা নীতিমালা ও অভিবাসন প্রক্রিয়ার পরিবর্তনে ভারতীয়দের জন্য যুক্তরাষ্ট্রের দরজা ক্রমেই সংকুচিত হচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে। মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা বিশ্বের মধ্যে দ্বিতীয়। কিন্তু নতুন ভিসা নীতিতে এখন শিক্ষার্থীদের অতিরিক্ত আর্থিক প্রমাণপত্র, কঠোর যাচাই এবং কোর্স-পরবর্তী অবস্থান সীমিতকরণ শর্ত আরোপ করা হচ্ছে। এর ফলে অনেক ভারতীয় শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের পরিবর্তে কানাডা, অস্ট্রেলিয়া বা যুক্তরাজ্যের দিকে ঝুঁকছেন। H-1B ভিসা—যা বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় কর্মভিসা—সেখানেও ভারতীয়দের ওপর প্রভাব পড়েছে। নতুন কোটা সীমাবদ্ধতা, কোম্পানি…

Read More

বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রবক্তা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। সাত মাস ধরে অসুস্থ এই অভিনেতা। ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে আসে উদ্বেগের ছায়া। তাই ভক্ত-শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে সহশিল্পীরা সবাই এক সুরে প্রার্থনা করছেন তার দ্রুত সুস্থতার জন্য। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় দোয়া ও প্রার্থনার ঢল। এদিকে এ খবরে ইলিয়াস কাঞ্চনের অনেক সুপারহিট সিনেমার নায়িকা ও সাবেক স্ত্রী দিতির মেয়ে লামিয়া চৌধুরীও উদ্বেগ প্রকাশ করেছেন। ফেসবুকে এক স্ট্যাটাসে ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন নায়িকা দিতির মেয়ে। লামিয়া লিখেছেন- কাঞ্চন আঙ্কেলের অসুস্থতার খবরটা…

Read More

সৌদি আরব থেকে প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠানোর খরচ তুলনামূলক অনেক বেশি। এটি কমাতে হবে। দুই দেশের আর্থিক খাত একসঙ্গে কাজ করলে অর্থ পাঠানোর এই খরচ কমানো সম্ভব বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সৌদি আরব-বাংলাদেশ ব্যবসা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই) আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গভর্নর বলেন, ইসলামি দেশগুলোর মধ্যে আন্তঃদেশীয় বিনিয়োগ ও অর্থ লেনদেন দুটি বড় আলোচ্য বিষয়। বিশেষ করে সৌদি আরবের সঙ্গে লেনদেনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বাংলাদেশে প্রবাসী…

Read More

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এসব অর্থ দেশে ফিরিয়ে আনতে ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নিযুক্ত করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। প্রশাসনিক ও আইনি সহায়তার জন্য এসব প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের ব্যাংকগুলো চুক্তি করবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে অংশ নেওয়া ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওমর ফারুক খান বলেন, আমরা আন্তর্জাতিক ল’-ফার্ম ও অ্যাসেট রিকভারি প্রতিষ্ঠান (মোট ১২টি) এনগেজ করলে তারা টাকাগুলো বাংলাদেশে ফিরিয়ে আনতে সহায়তা করতে পারবে।…

Read More

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন বিভিন্ন জ্বালানি বিপণন কোম্পানির ডিপো থেকে নানা কৌশলে চুরি যাচ্ছে লাখ লাখ লিটার ডিজেল। ভাউজারে (তেলের লরি) বিশেষ চেম্বার বসিয়ে কার্যাদেশের অতিরিক্ত তেল ডিপো থেকে বের করে চোরাই পথে বিক্রি করা হচ্ছে। এভাবেই বছরের পর বছর চোরাই পথে সরকারি জ্বালানি তেল বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র। আর এতে জড়িত আছেন তিন পক্ষের অসাধু ব্যক্তিরা। এরা হলো-ডিপোর কর্মকর্তা প্রেরক বা ডিপো ইনচার্জ, ডিজেল গ্রহণকারী প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তা ও পরিবহণের চালক ও সহকারী। এ চক্রের একাধিক সদস্য এসব তথ্য যুগান্তরকে জানিয়েছেন। সরকারের আমদানি করা জ্বালানি তেল দুই পর্যায়ে লুটপাট হয়। প্রথম পর্যায়ে বন্দরের…

Read More

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক (ডিজি) ফাহিমা খাতুনের দুর্নীতির সন্ধান পেয়েছে বলে দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পরিপ্রেক্ষিতে তার সম্পদের বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুদক। মঙ্গলবার (৭ অক্টোবর) সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। দুদক মহাপরিচালক বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫০ লাখ ২ হাজার ৬০১ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার প্রমাণ পাওয়া যায়। তিনি আরও বলেন, ফাহিমা খাতুনের নামে-বেনামে আরও সহায় সম্পত্তি থাকতে পারে বিধায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারামতে সম্পদ…

Read More

নিজস্ব প্রতিবেদক ॥দেশের ১৮টি জেলায় রাতের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আজ সন্ধ্যায় এক বিশেষ বার্তায় এ সতর্কতা দিয়েছে। অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “রাতের মধ্যে বিশেষ করে রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, ঝিনাইদহ, কুষ্টিয়া, নোয়াখালী ও চট্টগ্রামসহ ১৮ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।” নৌবাহিনী ও নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত…

Read More