Author: 24 Hours Bangla
রাজবাড়ীর পাংশায় স্বামী শহীদ মন্ডল হত্যা মামলায় স্ত্রী রহিমা খাতুন ও তার পরকীয়া প্রেমিক সোহেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুজনই পলাতক ছিলেন। সোহেল জেলার পাংশা উপজেলার কাজিয়ালপাড়া গ্রামের জিয়া উদ্দিনের ছেলে ও রহিমা একই গ্রামের নিহত শহীদ মন্ডলের স্ত্রী। মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৯ মার্চ থেকে ১০ মার্চ রাত ২টার সময় শহীদ মন্ডলকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্ত্রী রহিমা খাতুন ও তার প্রেমিক…
ইংল্যান্ড ইনিংসের ৩০তম ওভারের তৃতীয় বলে সানজিদা আহমেদ মেঘলা ইংলিশ ব্যাটার অ্যালিস ক্যাপসিকে লেগ বিফোরের ফাঁদে ফেলতেই উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশ দল। ১০৩ রানে ৬ উইকেট নেই ইংল্যান্ডের। জয়ের জন্য তখনো ৭৬ রান প্রয়োজন তাদের, বাংলাদেশের চাই ৪ উইকেট। কিন্তু জয়ের এমন সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। তিনে নামা হিদার নাইট ১১১ বলে ৭৯ রানের হার না মানা এক ইনিংস খেলে ইংলিশদের ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। সপ্তম উইকেটে চার্লি ডিনকে (২৭*) নিয়ে ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের রুদ্ধশ্বাস জয় নিশ্চিত করেন নাইট। বাংলাদেশের পক্ষে স্পিনার ফাহিমা খাতুন তার ঘূর্ণিজাদুতে ইংলিশদের চেপে ধরেছিলেন। ১০…
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে (ইসি) মঙ্গলবার (৭ অক্টোবর) নারী নেত্রীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নির্বাচনি সংলাপ হয়েছে। সংলাপে সিইসি এ এম এম নাসির উদ্দিন ছাড়াও চার কমিশনার উপস্থিত ছিলেন। সংলাপে নারী নেত্রীরা কিছু পরামর্শ দেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রতিনিধিত্বের অংশগ্রহণ চান তারা। এক্ষেত্রে সংসদের আসন সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৬০০-তে উন্নীত করার পাশাপাশি ৩০০ আসনে সরাসরি শুধুমাত্র নারীদের প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দিয়েছেন তারা। একইসঙ্গে তারা ভোটে নারীদের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। সংলাপে ‘নিজেরা করি’র সমন্বয়কারী খুশি কবির বলেন, ‘আপনারা অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে চাচ্ছেন। এক্ষেত্রে নির্বাচনে আমরা যেটাতে বেশি আগ্রহী সেটা হচ্ছে…
বরগুনার আমতলীতে ১৬ জন শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী রয়েছে মাত্র ১৫ জন। এসব শিক্ষার্থীর পেছনে সরকার বছরে অর্ধ কোটি টাকা ব্যয় করছে। অভিযোগ রয়েছে- কমিটি, শিক্ষক ও স্থানীয় দ্বন্দ্বের কারণে মাদ্রাসায় শিক্ষার্থী আসছে না। ফলে দিন দিন শিক্ষার্থী সংখ্যা কমে যাচ্ছে। ঘটনা আমতলী উপজেলার উত্তর কালামপুর হাতেমিয়া দাখিল মাদ্রাসায়। সুপার (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান কবিরের দাবি বর্ষার মৌসুমে শিক্ষার্থী কিছুটা কম আসে। স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসার শিক্ষার্থীদের দাবি শিক্ষার্থীই কম। জানা গেছে, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের উত্তর পূর্ব কলাগাছিয়া গ্রামে উত্তর কালামপুর হাতেমিয়া দাখিল মাদ্রাসাটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই নানা অনিয়মের মধ্যে দিয়ে চলে আসছে মাদ্রাসাটি। দীর্ঘ দিন ধরে কমিটি-শিক্ষক…
জালিয়াতির অভিযোগে চৌগাছার সাবেক সাবরেজিস্ট্রার, চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) চৌগাছার নিরিবিলিপাড়ার আহম্মদ আলীর পক্ষে শাহাদৎ হোসেনের মেয়ে শারমিন সুলতানা এ মামলা করেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী শেখ তাজ হোসেন তাজু বিয়ষটি নিশ্চিত করেছেন। আসামিরা হলেন- চৌগাছার সাবেক সাবরেজিস্ট্রার রফিকুল ইসলাম, সরুপদাহ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল কদর, দলিল লেখক আনেয়ার হোসেন, আন্দারকোটা গ্রামের মোফাজ্জেল হোসেন ও তার স্ত্রী ফাতেমা খাতুন এবং ছেলে ইনামুল হোসেন। মামলার অভিযোগে জানা গেছে, ২০০৬ সালের ৯ জানুয়ারি শাহাদাৎ হোসেন স্ত্রী ও দুই সন্তান রেখে মৃত্যুবরণ করেন। সে…
বিদ্যুৎ সংযোগ নেই, তবুও বিদ্যুৎ বিলসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। সংযোগ বিচ্ছিন্নের ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর বাজারে। মঙ্গলবার সরেজমিন ওই এলাকায় গেলে এসব তথ্য পাওয়া যায়। অভিযোগে জানা যায় সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির হাতে ২৫০ টাকার স্থলে সাড়ে ৩ হাজার টাকার বিল ধরিয়ে দেওয়া হয়েছে। সাইফুল ইসলাম কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর বটতলা মোড়ে ভাড়া দোকান নিয়ে মনোহারি দোকানের ব্যবসা করেন। তার এই মনোহারি দোকানের নামে করা সেপ্টেম্বর মাসের বিদ্যুতের এ বিলটি চলতি মাসের প্রথম সপ্তাহে তার হাতে পৌঁছে দেন স্থানীয় বিদ্যুৎ বিভাগের একজন বিল বিতরণকারী কর্মী। সংযোগ…
রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের হিমাগারে এক তরুণ, নারী ও কিশোরীকে বর্বর নির্যাতন করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে পবা উপজেলার বায়া এলাকায় সরকার কোল্ড স্টোরেজের অফিসকক্ষে আটকে রেখে তাদের নির্যাতন করা হয়। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা অফিস কক্ষটিতে ভাঙচুর চালিয়েছেন। এলাকাবাসী মোহাম্মদ আলীর ছেলে আহসান উদ্দিন সরকার জিকো এবং মেয়ে আঁখি ও হাবিবাকে অফিসকক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনীর সহায়তায় এয়ারপোর্ট থানা পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। এর আগে পুলিশ নির্যাতনে আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। তাদের বাড়ি পবার কুঠিপাড়া গ্রামে। নির্যাতনের শিকার তরুণ…
রাজশাহীর দুর্গাপুরে পিতার কাছে নেশার টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে সোহেল রানা নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার গোপালপুর সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সোহেল রানা (১৮) ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। এলাকাবাসী জানান, সোহেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন। ঘটনার দিন দুপুরে বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে তিনি অভিমানে শয়নকক্ষে বাঁশের তীরে রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। দুর্গাপুর থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ছেলেটি মাদকাসক্ত ছিল। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারে যাওয়ায় ৮ জেলেকে গ্রেফতার করেছে নৌপুলিশ। এ সময় জেলেদের হামলায় মজুচৌধুরীঘাট নৌপুলিশ ফাঁড়ির দুই সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ এসব তথ্য জানান। আহত পুলিশের সদস্যরা হলেন- কনস্টেবল ওম প্রকাশ দে ও মোবারক হোসেন। এছাড়া পুলিশের হাত থেকে পালাতে নদীতে ঝাঁপ দিয়ে মো. হেলাল ও মো. বাবলু নামের দুই জেলেও আহত হয়েছেন। আহত হেলাল সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বলেন, আটক জেলেদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মজুচৌধুরীঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুল হক বাদী হয়ে মামলা করেছেন। তাদের থানা…
ফরিদপুরের নগরকান্দায় গ্রামে চুরির অভিযোগে ধরে এনে তিন যুবকের চুল কর্তন করেছেন গ্রামবাসী। মঙ্গলবার উপজেলার পৌর এলাকার মীরাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, গত শুক্রবার রাতে ৫ থেকে ৭ জন যুবক কৌশলে মীরাকান্দা গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী জুয়েল মাতুব্বরের ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও সন্তানের গলায় কাঁচি ধরে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল লুটে নেয়। ঘটনার পরদিন শনিবার থানায় লিখিত অভিযোগ করেন জুয়েলের ছোট ভাই রুবেল মাতুব্বর। এরপর নিজেরাই নেমে পড়েন অপরাধী ধরতে। সোমবার দিবাগত রাতে তারা উপজেলার গাং জগদিয়া গ্রাম থেকে সন্দেহভাজন মোশাররফের ছেলে বরকতকে ধরে ফেলেন। তারপর তার দেওয়া তথ্য অনুযায়ী শলিথা গ্রামের…
