Author: 24 Hours Bangla

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের জন্য আগামী ২৩ মে থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা–২০২৬ উপলক্ষে যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে এ বিশেষ সার্ভিস চালু করা হচ্ছে। একইসঙ্গে জানানো হয়, আগামী ১৭ মে থেকে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বিআরটিসি আরও জানিয়েছে, ঈদ স্পেশাল সার্ভিসের বাসগুলো ২৩ মে থেকে সারাদেশে চলাচল শুরু করবে, যা ঈদযাত্রাকে আরও সহজ ও স্বস্তিদায়ক করবে।

Read More

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ মে) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ঈদ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) নিয়মিত অফিস খোলা থাকবে। এর আগে গত ৭ মে মন্ত্রিসভার বৈঠকে ঈদ উপলক্ষে ২৫ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার ঈদুল আজহায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৭ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

Read More

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আটক এক আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের মধ্য সিঙ্গিমারী গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন হাতীবান্ধা থানায় কর্মরত এএসআই আইয়ুব আলী ও এএসআই রফিকুল ইসলাম। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে হাতীবান্ধা থানার একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করে হাতকড়া পরানো হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুই পুলিশ…

Read More

আট বছর ধরে পশু পালন করছেন নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের খামারি সোহেল রানা। ফ্রিজিয়ান জাতের একাধিক বড় গরু রয়েছে তার খামারে, যেগুলোর প্রতিটির ওজন প্রায় ১৫ থেকে ২০ মণ। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে তিনি গরুগুলো বিক্রির প্রস্তুতি নিলেও পশুখাদ্যের উচ্চমূল্যের কারণে আশানুরূপ দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। সোহেল রানা বলেন, “প্রতিবছর কোরবানির এক-দুই মাস আগে খুলনা থেকে গরু ব্যবসায়ীরা এসে গরু কিনে নিয়ে যেতেন। এবার এখন পর্যন্ত কোনো ক্রেতার খোঁজ নেই। মনে হচ্ছে এবার লোকসান গুনতে হবে।” শুধু সোহেল রানা নন, একই পরিস্থিতিতে রয়েছেন উপজেলার অনেক খামারি। পেড়লী ইউনিয়নের খড়লিরা গ্রামের অনেক পরিবার গরু, ছাগল ও ভেড়া পালন…

Read More

রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় কয়েকটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ছয়জন চীনা নাগরিকসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইন জুয়া, প্রতারণা এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে এসব ফ্ল্যাট থেকে শতাধিক সিম কার্ড, ল্যাপটপ, স্মার্টফোন, জিএসএম গেটওয়ে ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। গত বুধবার সকালে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গ্রেফতাররা হলেন—এম এ জি (৩৩), ঝাং জিয়াহাও (২২), লিও জিনজি (৩২), ওয়াং শিবো (২৪), চাং তিয়ানতিয়ান (২৯), জেমস ঝু (৪৩), মো. কাউসার হোসেন (২৪), মো. আবদুল…

Read More

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা উঠবে ১১ জুন, যেখানে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আসরকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইরান জাতীয় ফুটবল দল। তবে এবারের বিশ্বকাপ অভিযানে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক উত্তেজনা ও লজিস্টিক নিরাপত্তা ইস্যু। ১৩ মে (বুধবার) তেহরানের ঐতিহাসিক এঙ্গেলাব স্কোয়ার-এ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় দলকে বিদায় জানানো হয়। হাজারো সমর্থকের উপস্থিতিতে দলের নতুন জার্সি ও একটি থিম সং উন্মোচন করা হয়। অনুষ্ঠানে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে মিশ্র আবেগ দেখা যায়। কেউ কেউ এই অংশগ্রহণকে শুধুই ক্রীড়া হিসেবে দেখলেও, অনেকের কাছে যুক্তরাষ্ট্রে ইরানের উপস্থিতি…

Read More

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে নাব্য সংকট কেটে যাওয়ায় দীর্ঘ প্রায় ছয় মাস পর আবারও চিলমারী–রৌমারী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে দুটি পণ্যবাহী যানবাহন নিয়ে ফেরি চলাচল শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এতে দীর্ঘদিনের ভোগান্তি শেষে স্বস্তি ফিরেছে দুই পাড়ের হাজারো মানুষের মধ্যে। জানা গেছে, বিআইডব্লিউটিসির অধীনে এই নৌরুটে আগে নিয়মিত দুটি ফেরি চলাচল করত। তবে ব্রহ্মপুত্র নদের নাব্য সংকটের কারণে গত বছরের ১৯ নভেম্বর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে ‘কুঞ্জলতা’ ও ‘কদম’ নামের দুটি ফেরি প্রায় ছয় মাস ধরে রৌমারী ঘাটে আটকে ছিল। সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ি…

Read More

বরগুনার আমতলী উপজেলায় দুর্বৃত্তের হামলায় মাজহারুল ইসলাম মনোয়ার (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) দিনগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার খুরিয়ার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনোয়ার দক্ষিণ আমতলী গ্রামের মো. জয়নাল মৃধার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুরিয়ার খেয়াঘাট ব্রিজের পশ্চিম পাশে আজিজ মৃধার রাইস মিলের কাছে খালের পাড়ে রাতের ওই সময় চিৎকার শুনতে পান স্থানীয়রা। পরে তারা ঘটনাস্থলে গিয়ে মনোয়ারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শুভেন্দু রায় জানান, হাসপাতালে…

Read More

ঢাকাসহ ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার বিভিন্ন রুটে প্রায় ৪০০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ভারতের সবচেয়ে বড় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। একই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ রুটে ফ্লাইট কমানো ও কিছু রুট সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এয়ারলাইনটি জানিয়েছে, জেট ফুয়েলের রেকর্ড উচ্চ মূল্য, দীর্ঘপাল্লার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বাড়তি খরচ এবং আকাশপথে বিধিনিষেধের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, চলতি বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমানো, সময়সূচি পরিবর্তন এবং কিছু রুট সাময়িকভাবে বন্ধ থাকবে। গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে নেওয়া এই সিদ্ধান্তে হাজারো যাত্রী প্রভাবিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে পশ্চিম এশিয়ার সংঘাতের…

Read More

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত শিশু মারা গেছে। এর মধ্যে এক শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল এবং বাকি ছয়জনের হামের উপসর্গ ছিল। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এ মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৩৬৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃত শিশুদের মধ্যে ঢাকায় এক শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গে ঢাকায় চারজন, চট্টগ্রামে একজন এবং ময়মনসিংহে একজন শিশু মারা গেছে। বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের…

Read More