Author: 24 Hours Bangla

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধান এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের শফিকুল ইসলাম খান মিল্টন এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি দ্বিতীয় উচ্চপর্যায়ের সভা। সভায় নগরীর সড়ক ব্যবস্থাপনা উন্নয়ন, গণপরিবহন ব্যবস্থার সমন্বয়, ট্রাফিক সিগন্যাল…

Read More

পটুয়াখালীর গলাচিপায় রাই কর্মকার নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিজ বাড়ির দোতলা ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাই কর্মকার গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবা পেশায় একজন ব্যবসায়ী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে প্রাইভেট পড়ে বাসায় ফেরেন রাই। পরে বাড়ির দোতলায় ছোট ভাইকে পড়াতে বসেন। প্রায় আধঘণ্টা পড়ানোর পর ছোট ভাইকে নিচে পাঠিয়ে দেন তিনি। দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তার মা শিল্পী কর্মকার দোতলায় গিয়ে দেখেন, রাই ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছে। মায়ের…

Read More

ফরিদপুর-রাজবাড়ী জেলার সীমান্তবর্তী এলাকায় একটি কলাবাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারী ও এক কন্যাশিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪টার দিকে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আনসার মাতুব্বরের ডাঙ্গী গ্রামের সীমান্তবর্তী ইখলাস মাতুব্বরের কলাবাগান এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। খবর পেয়ে ফরিদপুর সদর থানা ও রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিটও ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্তের স্বার্থে পুরো এলাকা ঘিরে রাখা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, কুলসুম নামের এক নারী ছাগল চরাতে গিয়ে কলাবাগানের পাশে একটি কুকুরকে মাটি খুঁড়তে দেখে সন্দেহ করেন।…

Read More

কোচিং সেন্টারগুলো শিক্ষা মন্ত্রণালয়ের স্বীকৃত বা অধিভুক্ত প্রতিষ্ঠান নয় বলে সেগুলো সরাসরি বন্ধ করার ক্ষমতা মন্ত্রণালয়ের নেই বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টারগুলো রেজিস্টার্ড বা স্বীকৃত প্রতিষ্ঠান নয়। তাই এগুলো বন্ধ করার সরাসরি কর্তৃপক্ষও মন্ত্রণালয় নয়। তবে শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যকর ও মানসম্মত হলে একসময় কোচিং সেন্টারের প্রয়োজনীয়তা স্বাভাবিকভাবেই কমে যাবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা মূলত শ্রেণিকক্ষে পর্যাপ্ত ও মানসম্মত পাঠদান না পাওয়ার কারণেই কোচিংমুখী হচ্ছে। ক্লাসরুম শিক্ষা উন্নত করা…

Read More

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ. ই. সারাহ কুকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৪ মে) সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হয়। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় ব্রিটিশ হাইকমিশনার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Read More

ঢাকার কড়াইল বস্তির সরু গলিতে আজ যেন একটু অন্যরকম আলো ছড়িয়ে পড়েছিল কারণ, সেখানে শুরু হয়েছে এক নতুন স্বপ্নের গল্প। যে স্বপ্ন প্রতিবন্ধী শিশুদের জন্য, তাদের পরিবারগুলোর জন্য, আর একটি মানবিক বাংলাদেশের জন্য।সুবিধাবঞ্চিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আজ উদ্বোধন করা হয়েছে ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচি।এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের উদ্বোধন করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান।অনুষ্ঠানে গিয়ে তিনি শুধু আনুষ্ঠানিকতা পালন করেননি ঘুরে ঘুরে দেখেছেন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের তৈরি কাজ, তাদের শিক্ষাসামগ্রী, আর ছোট ছোট স্বপ্নগুলো।কেউ হয়তো ঠিকমতো কথা বলতে পারে নাকেউ হাঁটতে পারে না স্বাভাবিকভাবে তবুও তাদের চোখে ছিল একরাশ আনন্দ, আর গ্রহণযোগ্যতার প্রত্যাশা।স্বাস্থ্য…

Read More

পশ্চিমবঙ্গে পশু জবাই সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এতে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে এবং নির্ধারিত সরকারি ছাড়পত্র ছাড়া জবাই করা যাবে না বলে জানানো হয়েছে। এ সিদ্ধান্ত ঘিরে রাজ্যে রাজনৈতিক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, গরু, ষাঁড়, মহিষসহ বিভিন্ন পশু জবাইয়ের আগে অনুমোদিত স্থানীয় কর্তৃপক্ষ ও সরকারি পশু চিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ নিতে হবে। এই সনদে উল্লেখ থাকবে যে পশুটি জবাইয়ের উপযুক্ত। নিয়ম ভাঙলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা জরিমানার বিধান রাখা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, অনুমোদিত সনদ ছাড়া কোনো পশু জবাই করা যাবে না। নিয়মটি…

Read More

গাজীপুরের টঙ্গীতে জাবান হোটেল অ্যান্ড বারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় হোটেল কর্মচারী, নিরাপত্তাকর্মী, এলাকাবাসীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে টঙ্গীর আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে রয়েছেন হোটেলের নিরাপত্তাকর্মী দারুল (২৮), কর্মচারী রাসেল (২৬) এবং এলাকাবাসী শ্যামল (৪০)। অপরদিকে সংঘর্ষে কথিত কিশোর গ্যাং সদস্য ভাদাইম্মা সবুজ (৩০), জাকির ও সানি আহত হন। হোটেল সূত্রে জানা যায়, ভোররাতে হোটেল বন্ধের সময় কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ভেতরে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তাদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ফোনের মাধ্যমে ডেকে…

Read More

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একই গ্রামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের আনসারডাঙ্গী গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লামিয়া ওই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে লামিয়া বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে সে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং মাইকিংও করা হয়। তবে সেদিন শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে স্থানীয়রা গ্রামের পাশে একটি ভুট্টাক্ষেতে শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে…

Read More

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে তুমুল ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টিতে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দফতর বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৩ মে) হঠাৎ হওয়া এই প্রতিকূল আবহাওয়ায় মৃত্যুর সংখ্যা ৮৯ জনে পৌঁছায়। এছাড়া আরও ৫৩ জন আহত হয়েছেন, ৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টিতে ১১৪টি গবাদিপশু মারা গেছে। রাজ্যের ত্রাণ কমিশনার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, প্রবল ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের কারণে এসব প্রাণহানি ঘটে। অনেক এলাকায় গাছ উপড়ে পড়ে এবং ঘরবাড়ির দেয়াল ধসে মানুষ মারা যান। সবচেয়ে…

Read More