Author: 24 Hours Bangla
গাইবান্ধার সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে নিজ বাড়িতে মারা যান শারমিন সুলতানা (৫২) নামে এক গৃহবধূ। এ নিয়ে উপজেলায় কুকুরের কামড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। নিহত শারমিন সুলতানা উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কঞ্চিবাড়ী গ্রামের ছালাম মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল সকালে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী, কঞ্চিবাড়ী এবং পাশের ছাপড়হাটী ইউনিয়নের মন্ডলেরহাট এলাকায় একটি পাগলা কুকুর হঠাৎ করে মানুষকে কামড়াতে শুরু করে। ওই ঘটনায় শারমিন সুলতানাসহ অন্তত ১৩ জন আহত হন। আহত হওয়ার পর থেকে শারমিন বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। গত চার দিন ধরে তার…
নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে এবার ঈদুল আজহাকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় একটি বিরল এলবিনো মহিষ, যার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। সাড়ে তিন বছর বয়সী এই মহিষটির ওজন প্রায় ৭০০ কেজি। মাথার সামনের সোনালী লম্বা চুল ও রাজকীয় চলাফেরার কারণে খামারিরা মজা করেই এমন নাম দিয়েছেন। ধবধবে সাদা গায়ের ওপর গোলাপি আভা আর শান্ত স্বভাবের কারণে মহিষটি দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। কেউ পরিবার নিয়ে আসছেন, কেউ তুলছেন ছবি ও সেলফি। রাবেয়া অ্যাগ্রো ফার্মে এবার প্রায় ২০০টি পশু প্রস্তুত করা হলেও সবার আকর্ষণের কেন্দ্রে রয়েছে এই মহিষটি। খামারের মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, গত বছর রাজশাহী…
সামাজিক অবক্ষয় সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে তারই ভয়ঙ্কর চিত্র উঠে এলো সিরাজগঞ্জের শাহজাদপুরে। শাশুড়ির পরকীয়ার সম্পর্ক দেখে ফেলায় নিজের পুত্রবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) সকালে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে এ নৃশংস হত্যার ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। জানা যায়,তাসলিমা খাতুন (২২) বৃ-আঙ্গারু গ্রামের মমিনের ছেলে উজ্জ্বল হোসেনের স্ত্রী ও একই গ্রামের তাহের মণ্ডলের মেয়ে। তাসলিমা খাতুনের বাবা তাহের মণ্ডল ও এলাকাবাসী জানান, ৮ বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাসলিমা ও উজ্জ্বলের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালোভাবেই চলছিল। তাদের সংসারে দুইটি সন্তান রয়েছে। সম্প্রতি তাসলিমা…
ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর অল্প কিছুদিন বাকি। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টের। এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে বিশ্বকাপ। তবে বিশ্বকাপ ঘিরে সবচেয়ে বড় আলোচনার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে স্টেডিয়ামে যাতায়াত ব্যয়। শুরুতে নিউইয়র্কের ম্যানহাটন থেকে মেটলাইফ স্টেডিয়াম পর্যন্ত ট্রেন ভাড়া নির্ধারণ করা হয়েছিল ১৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ হাজার টাকার সমান। ব্যাপক সমালোচনার মুখে পরে সেই ভাড়া কমিয়ে ৯৮ ডলার করা হয়েছে। শাটল বাসের ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। আগে যেখানে ভাড়া ধরা হয়েছিল ৮০ ডলার, এখন তা কমিয়ে ২০ ডলার নির্ধারণ করা হয়েছে। যদিও…
রাজশাহীর কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১৩ মে) টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জরুরি উন্নয়ন কাজের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে। এ কারণে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো—…
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, বাংলাদেশকে শুধু বিদেশে শিক্ষার্থী পাঠানো দেশ হিসেবে নয়, বরং বিদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে। বুধবার (১৩ মে) দুপুরে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন এবং ভারতে অস্ট্রেলিয়ান কনস্যুলেট জেনারেলের তিন সদস্যের একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। প্রতিনিধিদলের সদস্যরা হলেন— ভারতের অস্ট্রেলিয়ান কনস্যুলেট জেনারেলের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার ভিক সিং, ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার মেঘা গুপ্ত এবং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের সিনিয়র ডিরেক্টর মোস্তাফিজুর রহমান। সভায় ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিনও…
চাঁদপুরের ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের ২০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বেচার বাপের বাড়ির দেলোয়ার হোসেনের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা আগুনে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১১টি পরিবারের মোট ২০টি বসতঘর। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে…
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ এক যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১২ মে) গৌরীপুর থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই যুবরাজ দাস। এর আগে সোমবার (১১ মে) রাতে শহরের উত্তরবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন— উপজেলা যুবলীগের সভাপতি সানাউল হক (৪৮), নতুনবাজার এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে হাবিবুর রহমান সেন্টু (৪৪) এবং মইলাকান্দা ইউনিয়নের নওপাই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে জজ মিয়া (৪০)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই যুবরাজ দাস জানান,…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এলজিইডির ২০২৫-২৬ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। সভাটি স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলজিইডির অধীনে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিচালকরা সশরীরে ও ভার্চুয়ালি অংশ নেন। সভায় প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, কাজের গুণগত মান, ব্যয় ব্যবস্থাপনা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়গুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর…
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের জান মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল কাশেম (৬৫)। তিনি ওই এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে এবং চরম্বা জামেউল উলুম দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর পুলিশ সামশুল আলম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে। তিনি নিহতের আপন চাচাতো ভাই এবং স্থানীয় কবির আহমদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবুল কাশেম ও তার চাচাতো ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে নতুন…
