Author: 24 Hours Bangla

কাতারের অভিজ্ঞ ফরোয়ার্ড সেবাস্টিয়ান সোরিয়া আসন্ন ফিফা বিশ্বকাপে খেলতে পারলে নতুন ইতিহাস গড়তে পারেন। ৪২ বছর বয়সী এই ফুটবলারকে কাতারের প্রাথমিক দলে রাখা হয়েছে, যদিও এখনো চূড়ান্ত স্কোয়াডে তার জায়গা নিশ্চিত হয়নি। বিশ্বকাপ শুরুর আগে ৩৪ সদস্যের দল থেকে ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। সোরিয়া যদি বিশ্বকাপে মাঠে নামেন, তাহলে তিনি টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়বেন। বর্তমানে এই রেকর্ডটি রয়েছে ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলার-এর দখলে, যিনি ১৯৯৪ বিশ্বকাপে ৪২ বছর বয়সে খেলেছিলেন। তবে বিশ্বকাপের সর্বকালের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় এখনো মিসরের গোলরক্ষক এসাম এল হাদারি, যিনি ২০১৮ বিশ্বকাপে ৪৫ বছর বয়সে মাঠে নেমেছিলেন। এদিকে…

Read More

দীর্ঘ প্রায় এক দশক পর তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন সফরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সর্বশেষ ২০১৭ সালে প্রথম মেয়াদে এশিয়ার এই পরাশক্তি দেশটি সফর করেছিলেন। বুধবার (১৩ মে) ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ বেইজিংয়ে পৌঁছায়। সফরটিকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। বড় প্রযুক্তি ও ব্যবসায়ী প্রতিনিধিদল এই সফরে ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় একাধিক প্রযুক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের নির্বাহীরা রয়েছেন। তালিকায় আছেন টিম কুক, ইলন মাস্ক এবং ল্যারি ফিঙ্কসহ আরও কয়েকজন শীর্ষ নির্বাহী। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, সফরসঙ্গী হিসেবে ডজনখানেকের বেশি মার্কিন প্রযুক্তি কোম্পানির শীর্ষ নির্বাহী অংশ নিচ্ছেন। বেইজিংয়ে রাষ্ট্রীয় অভ্যর্থনা চীনের প্রেসিডেন্ট…

Read More

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি কার্যকর হলেও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে অধিকাংশ শিক্ষার্থী ২২ মে থেকেই টানা ছুটিতে যেতে পারবে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে ছুটি শুরু হবে। তবে ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই হবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেষ ক্লাস বা কর্মদিবস। ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে…

Read More

হাম রোগ মোকাবিলায় সরকারের বর্তমান প্রধান মনোযোগ টিকাদান ও চিকিৎসা কার্যক্রমে বলে জানিয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, যেসব শিশু এখনো হাম প্রতিরোধী টিকা নেয়নি, তাদের খুঁজে বের করে টিকা দেওয়া হবে। বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এর সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা হামের টিকা দিচ্ছি। টিকার ওপরে কোনো চিকিৎসা নেই। টিকা নেয়নি এমন শিশুদের আমরা খুঁজে বের করে টিকা দেব।” তিনি জানান, বর্তমানে সরকার মাঠপর্যায়ে মাইকিং কার্যক্রম পরিচালনা করছে, যাতে টিকা না পাওয়া শিশুদের শনাক্ত করে দ্রুত টিকার আওতায় আনা যায়। সাখাওয়াত হোসেন বলেন, “টিকা দেওয়ার…

Read More

চলতি মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, ১৫ মে’র পর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপগুলোর মধ্যে একটি শক্তিশালী হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মে মাসে দেশে ৫ থেকে ৮ দিন কালবৈশাখী ও বজ্রঝড় এবং ১ থেকে ৩ দফা তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির সভার বরাত দিয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও কমিটির…

Read More

আন্তর্জাতিক বাজারে টানা তিন দিনের ঊর্ধ্বগতির পর বুধবার তেলের দামে পতন দেখা গেছে। মধ্যপ্রাচ্যে নড়বড়ে যুদ্ধবিরতি পরিস্থিতি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর চীন সফরকে ঘিরে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে এই দরপতন হয়েছে। খবর রয়টার্স। বুধবার (১৩ মে) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪ শতাংশ কমে ১০৬ দশমিক ৩০ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ১০০ দশমিক ৭৭ ডলার। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানের ওপর হামলার পর এবং তেহরানের কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর থেকেই আন্তর্জাতিক বাজারে…

Read More

শিক্ষার্থীদের সেশনজটমুক্ত রেখে নির্ধারিত সময়ের মধ্যেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৩ মে) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ-এ ‘অন গ্রিড সোলার প্রজেক্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, “আমরা আলোচনা করবো কীভাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সিলেবাস সম্পন্ন করে সময় নষ্ট না করে এগিয়ে নেওয়া যায়। অর্থাৎ শিক্ষার্থীদের জীবনে এসএসসি পাস করতে ১০ বছরের স্কুলিং যেন ১০ বছরেই শেষ হয় এবং এইচএসসি ১২ বছরের মধ্যেই সম্পন্ন করা যায়। কোনো সেশনজট যেন না হয়, শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে।” তিনি…

Read More

পুরান ঢাকার বংশাল থানার নয়াবাজার বাগডাসা লেনের একটি ভাড়া বাসা থেকে মোহাম্মদ নিসার আলী (৫০) নামে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দুপুরে পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিসার আলীর গ্রামের বাড়ি যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছী গ্রামে। তিনি ইসলামপুর এলাকায় কাপড়ের ব্যবসা করতেন এবং একাই ওই ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ জানায়, মরদেহটি খাটের ওপর পাওয়া যায়। এ সময় তার হাত-পা গামছা দিয়ে এবং মুখ জানালার পর্দা দিয়ে বাঁধা ছিল। বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওহাব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ…

Read More

চট্টগ্রাম, ১২ মে (মঙ্গলবার) — ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার একটি অপরাধমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। তিনি বিশেষভাবে চট্টগ্রামের হাটহাজারী ও বায়েজিদ এলাকাকে যেকোনো মূল্যে অপরাধমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন। মঙ্গলবার হাটহাজারী পৌরসভা প্রাঙ্গণে অতিদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “দলের মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলেও তাকে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীর কোনো দল নেই—এটি সরকারের স্পষ্ট অবস্থান।” তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট বার্তা অনুযায়ী দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর…

Read More

রোহিঙ্গা সমস্যার স্থায়ী ও টেকসই সমাধানে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) সদস্যভুক্ত দেশগুলোর জোরালো সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢাকায় নিযুক্ত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। সাক্ষাৎকালে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান। তারা বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী তারেক…

Read More