Author: 24 Hours Bangla
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। সদ্য ক্ষমতায় আসা বিজেপি সরকার রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ দিয়েছে অভিজ্ঞ আইএএস কর্মকর্তা মনোজ কুমার আগরওয়াল-কে। সোমবার (১১ মে) নবান্ন থেকে জারি করা এক নির্দেশে এ তথ্য জানানো হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিদায়ী তৃণমূল কংগ্রেস সরকারের আমলের প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবেই এই নিয়োগকে দেখা হচ্ছে। ১৯৯০ ব্যাচের এই আইএএস কর্মকর্তা সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বেই ২০২৬ সালের নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম পরিচালিত হয়। ওই প্রক্রিয়ায় প্রায় ৯০ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ায়…
হবিগঞ্জ থেকে সিলেটগামী বিরতিহীন বাস মৌলভীবাজারে আটকে দেওয়ার প্রতিবাদে হবিগঞ্জ থেকে সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। জানা গেছে, সোমবার রাতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংবাদিকসহ বিভিন্ন মহলের সঙ্গে মতবিনিময় শেষে এ সিদ্ধান্ত নেয় হবিগঞ্জ মটর মালিক গ্রুপ। সংগঠনটির সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী বলেন, গত রোববার সকাল ৭টা থেকে আব্দুর রহিম রিপন তার লোকজন দিয়ে মৌলভীবাজারের শেরপুর এলাকায় হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস আটকে রাখছেন। গত দুই দিনে ৩৫ থেকে ৪০টি বাস আটকে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, প্রায় ২০০ পরিবহন শ্রমিক সেখানে…
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের পশুর হাটগুলোতে চাঁদাবাজি বন্ধে বিশেষ হটলাইন চালুর ঘোষণা দিয়েছেন সালাহউদ্দিন আহমদ। চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে ১৬৬১১৩ নম্বরে ফোন দিয়ে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১২ মে) আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। ঈদের আগে ও পরে মোট ১৪ দিন পুলিশ সদরদপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল চালু থাকবে। মন্ত্রী জানান, কোরবানির পশুর প্রতিটি হাটে আনসার সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি পশুর হাটে সকল ধরনের চাঁদাবাজি বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত…
আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি জনাকীর্ণ বাজারে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। হামলায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার দুপুরের দিকে জামফারার জুরমি জেলার দুর্গম তুমফা বাজার এলাকায় একাধিক সামরিক বিমান আকাশে চক্কর দিতে দেখা যায়। প্রায় দুই ঘণ্টা পর বিমানগুলো ফিরে এসে জনাকীর্ণ বাজারে অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে সংস্থাটি জানায়, হামলার পরপরই পুরো এলাকা ভয়াবহ ধ্বংসস্তূপে পরিণত হয় এবং হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহতদের কয়েক ডজন মানুষকে জুরমি এবং নিকটবর্তী শিনকাফি শহরের বিভিন্ন হাসপাতালে…
নাহিদ রানার দুর্দান্ত বোলিং নৈপুণ্যে পাকিস্তানকে ১০৪ রানে পরাজিত করে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ১৬ মে সিলেটে। গত শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর (১০১) সেঞ্চুরি এবং সাবেক অধিনায়ক মুমিনুল হক (৯১) ও মুশফিকুর রহিমের (৭১) জোড়া ফিফটিতে ভর করে প্রথম ইনিংসে ৪১৩ রান করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে অভিষিক্ত আজান ওয়াইসের (১০৩) সেঞ্চুরি, আব্দুল্লাহ ফজল (৬০), মোহাম্মদ রিজওয়ান (৫৯) এবং…
ভারতের রাজধানী দিল্লিতে সকালে চা পান করতে গিয়ে দুই নারী ভয়াবহ হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি দিল্লির নেহরু এলাকায় ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, সকাল আনুমানিক ৭টার দিকে দুই নারী একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। তখনই কয়েকজন ব্যক্তি তাদের উদ্দেশে অশালীন মন্তব্য শুরু করে। একজন নারী প্রতিবাদ করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, এক পর্যায়ে উগ্র আচরণ করা ওই ব্যক্তিরা নারীদের ওপর চড়াও হয় এবং এক নারীর পোশাক টেনে ছিঁড়ে ফেলে। ভুক্তভোগীদের একজন পরে জানান, তাদের সঙ্গে যৌন হয়রানির ঘটনাও ঘটেছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া বক্তব্যে এক ভুক্তভোগী বলেন, তারা স্বাভাবিকভাবেই চা খাচ্ছিলেন, কিন্তু…
পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (১২ মে) রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আইজিপি ব্যাজ, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। আইজিপি বলেন, দীর্ঘ ১৭ বছরে পুলিশকে ‘পেটোয়া বাহিনী’ হিসেবে ব্যবহার করায় বাহিনীটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে বর্তমানে সেই অবস্থা থেকে বেরিয়ে এসে পুলিশ আবারও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি বাহিনীতে শৃঙ্খলাও ধীরে ধীরে ফিরে আসছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও…
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে ৫৭টিতে পৌঁছেছে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও এখন শতাধিক। তবে এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান সম্পর্কে এখনো স্পষ্ট কোনো ধারণা নেই। মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, “আমরা শিক্ষাক্ষেত্রে পরিমাণগতভাবে অনেক এগিয়েছি, তবে গুণগত মান কতটা উন্নত হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই এখন ‘নীড বেসিস এডুকেশন’ নিয়ে ভাবা সময়ের দাবি।” তিনি আরও বলেন, সরকার নতুন কারিকুলাম ও…
দেশের অর্থনীতিতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ও ফান্ড ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার, বিনিয়োগ বাজার এবং সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগকারীরা বর্তমানে বাংলাদেশের বাজারে আগ্রহ দেখাচ্ছেন। অর্থমন্ত্রী বলেন, দেশের আর্থিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ খাতকে সম্পূর্ণভাবে পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালনা করা হবে। অনুষ্ঠানে দেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংক নিয়ে গঠিত বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মের প্রথম ফান্ডের…
মিরপুর টেস্টের পঞ্চম দিনের দ্বিতীয় সেশন শেষে দেখা যাচ্ছে রোমাঞ্চকর এক পরিস্থিতি। পাকিস্তান ৩১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৬ রান করেছে। জয়ের জন্য তাদের আরও ১৫২ রান দরকার, আর বাংলাদেশের প্রয়োজন বাকি ৭টি উইকেট। ফলে শেষ সেশনে ম্যাচের ফলাফল—জয়, হার, ড্র কিংবা টাই—যেকোনো দিকেই যেতে পারে। দিনের শুরুতেই সাহসী সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি লাঞ্চের প্রায় ২০ মিনিট আগেই ইনিংস ঘোষণা করেন। এই সিদ্ধান্তের সুফল দ্রুতই পায় বাংলাদেশ। প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন আহমেদ। তিনি ইমাম-উল-হককে মাত্র ২ রানে উইকেটকিপার লিটনের হাতে ক্যাচ বানিয়ে ফেরান। দ্বিতীয় সেশনে বাংলাদেশকে আরও সাফল্য এনে দেন মেহেদী হাসান মিরাজ। ১৩তম ওভারে…
