Author: 24 Hours Bangla

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের কাংপোকপি জেলায় ভয়াবহ সশস্ত্র হামলায় তিনজন বিশিষ্ট চার্চ নেতা নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) অজ্ঞাত বন্দুকধারীদের এ হামলায় আরও অন্তত ৫ জন আহত হন। নিহতরা হলেন থাডৌ ব্যাপটিস্ট অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতা ও মণিপুর ব্যাপটিস্ট কনভেনশনের সাবেক সাধারণ সম্পাদক রেভারেন্ড ভি সিতলহাউ, রেভারেন্ড ভি কাইগোলুন এবং যাজক পাওগোলেন। স্থানীয় সূত্রে জানা যায়, চুরাচাঁদপুর জেলার লামকা এলাকায় টিবিএ সম্মেলনে অংশ নিয়ে তারা দুটি গাড়িতে করে কাংপোকপিতে ফিরছিলেন। পথে ওঁত পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং কয়েকজন আহত হন। আহতদের মধ্যে রেভারেন্ড এস এম হাওপু ও রেভারেন্ড হেকাই…

Read More

দিনাজপুরে আসন্ন কোরবানিকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে উঠতে শুরু করেছে গরু-ছাগলসহ বিভিন্ন পশু। তবে এবার বাজারে সরবরাহ বেশি হলেও বেচাকেনা এখনও তেমন জমে ওঠেনি বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার জেলায় ৬২ হাজার ৪০৮ জন খামারি ও ব্যক্তি উদ্যোগে মোট প্রায় ৪ লাখ ২৬ হাজার ৫২৩টি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। জেলার ১৩টি উপজেলায় মোট ৬৮টি পশুর হাট পরিচালিত হচ্ছে। এর মধ্যে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর, ঘোড়াঘাটের রানীগঞ্জ, পার্বতীপুরের আমবাড়ী এবং রংপুরের বদরগঞ্জ সংলগ্ন হাটগুলো সবচেয়ে বড় হিসেবে পরিচিত। তবে এখনো এসব হাটে কেনাবেচা পূর্ণ মাত্রায় শুরু হয়নি। সরেজমিনে দেখা গেছে, ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক থাকলেও বেচাকেনা তুলনামূলক কম। এবার…

Read More

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের গহীন বনে বনরক্ষী ও দুর্ধর্ষ বনদস্যুদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় দস্যুদের কাছ থেকে জিম্মি অবস্থায় থাকা চার জেলেকে উদ্ধার করেছে বনরক্ষীরা। পাশাপাশি একটি ইঞ্জিনচালিত ট্রলার, একটি একনলা বন্দুক, একটি তাজা কার্তুজ ও চারটি ওয়াকিটকি জব্দ করা হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে শেলার চর টহল ফাঁড়ির সিঙেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া জেলেরা হলেন—বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আ. বারেক খানের ছেলে মাসমু খান, দক্ষিণ রাজাপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. হাসান, খুলনার বটিয়াঘাটা উপজেলার বুজবুনিয়া গ্রামের আফসার আলীর ছেলে নাসিম আলী এবং দাকোপ উপজেলার আবু তালেব শেখের ছেলে ইরাক শেখ। বনবিভাগ…

Read More

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে মাটিবাহী দ্রুতগতির একটি পিকআপের চাপায় মো. জাবেদ হোসেন আকাশ (২৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। মঙ্গলবার (১২ মে) গভীর রাতে মাইজদী হাসপাতাল সড়কের সরকারি আবাসিক এলাকার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের আজাদ বখত ভূঁইয়া বাড়ির জাকের হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ একুশে পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে তিনি মাইজদী প্রাইম হাসপাতালে অসুস্থ বোনকে দেখতে যান। পরে সেখান থেকে বোনের স্বামীর মোটরসাইকেল নিয়ে বড় মসজিদ মোড়ের দিকে রওনা দেন। পথিমধ্যে প্লাটরোড মোড়ে…

Read More

পাবনার চাটমোহরে বজ্রাঘাতে রব্বান আলী (৬৫) নামের এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহেশপুর মাঠে এ ঘটনা ঘটে। নিহত রব্বান আলী ওই উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আক্কেল প্রামাণিকের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে রব্বান আলী মহেশপুর গ্রামের বিলে পাটক্ষেতে আগাছা পরিষ্কারের কাজে যান। পরে দুপুরে হঠাৎ করে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হলে তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ওই ইউনিয়নের প্রশাসক সোহেল রানা।

Read More

বাগেরহাটে আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে বিশাল আকৃতির একটি ব্রাহমা জাতের ষাঁড় ‘লাল বাদশা’ স্থানীয় হাটে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে ক্রেতার জন্য বিশেষ আকর্ষণ হিসেবে প্রায় ৩০ কেজি ওজনের ‘সোহেলি’ নামের একটি ছাগল বিনামূল্যে দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। সরেজমিনে দেখা যায়, স্বভাবে শান্ত হলেও ‘লাল বাদশা’ এতটাই বড় যে তাকে গোয়ালঘর থেকে বের করতে তিন থেকে চারজন মানুষের প্রয়োজন হয়। চার বছর ধরে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাগদিয়া গ্রামের খামারি মোশাররফ শেখ অত্যন্ত যত্ন ও ভালোবাসায় গরুটিকে লালন-পালন করেছেন। খামারি মোশাররফ শেখ জানান, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে খৈল, ভূষি, কাঁচা ঘাস, ভাতের মাড়, খুদের ভাত, ভুট্টা, কলা ও…

Read More

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে। ইরান বারবার সতর্ক করে বলছে, ভবিষ্যতে কোনো হামলা হলে আমিরাতকে “শত্রু ঘাঁটি” হিসেবে বিবেচনা করে কঠোর জবাব দেওয়া হবে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য আলি খেজরিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “আমিরাতের সঙ্গে আমাদের প্রতিবেশী সম্পর্কের পরিচয় আপাতত তুলে নেওয়া হয়েছে। এখন দেশটিকে শত্রু ঘাঁটি হিসেবে দেখা হচ্ছে।” একইসঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আমিরাতকে সতর্ক করে বলেছে, দেশটি যেন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের “ঘাঁটি”তে পরিণত না হয়। ইরানের অভিযোগ ও হুঁশিয়ারি তেহরানের দাবি,…

Read More

হরমুজ প্রণালী ঘিরে জ্বালানি পরিবহণে নিয়ন্ত্রণমূলক অবস্থান আরও শক্ত করছে ইরান। এরই অংশ হিসেবে ইরাক ও পাকিস্তান ইরানের সঙ্গে পৃথক জ্বালানি পরিবহণ চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পাঁচটি সূত্র। বিশ্লেষকদের মতে, চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য থেকে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে অস্থিরতা বাড়ায় এই সমঝোতাগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাধারণভাবে উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল ও এলএনজি সরবরাহ হয়। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে উত্তেজনার কারণে জ্বালানি রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। অর্থনীতিবিদ ক্লদিও স্টয়ার (ক্লদিও স্টয়ার)-এর মতে, হরমুজ প্রণালী এখন আর পুরোপুরি নিরপেক্ষ নৌপথ নয়; এটি কার্যত ইরানের নিয়ন্ত্রিত করিডরে…

Read More

লেবাননে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে একজন সেনা সদস্য, একজন শিশু এবং দুইজন উদ্ধারকর্মী রয়েছেন। মঙ্গলবার (১২ মে) দক্ষিণ লেবাননে এ হামলা চালানো হয় বলে খবর দিয়েছে এএফপি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নাবাতিয়া শহরে এক হামলায় পাঁচজন নিহত হন। জেবচিতের কাছে আরেকটি হামলায় এক সেনা ও এক সিরীয় নাগরিকসহ চারজন নিহত হন। এছাড়া বিন্ট জেবাইলে পৃথক হামলায় এক শিশু ও এক নারীসহ আরও চার বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। গত কয়েক মাস ধরে দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করছে, তারা মূলত হিজবুল্লাহ-এর সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ও…

Read More

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লাইন লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে দগ্ধদের নাম-পরিচয় জানা যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, আহতরা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারী। জানা যায়, বেলা ১টার দিকে ক্যান্টিনে কর্মকর্তা-কর্মচারীরা দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ গ্যাস লিকেজ থেকে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে ক্যান্টিনে থাকা সবাই দগ্ধ হন। সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে ঢাকায় নিয়ে আসেন। চিকিৎসকরা…

Read More