Author: 24 Hours Bangla

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষায় অনৈতিকভাবে সহযোগিতার অভিযোগে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহানারা খাতুন ও চতুর্থ শ্রেণির কর্মচারী ফাতেমা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে শার্শা থানার ওসি মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, এর আগে শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে তাদের গ্রেফতার করা হয়। পরে শুক্রবার রাতেই তাদের বিরুদ্ধে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে মামলা দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী, প্রধান শিক্ষক শাহানারা খাতুনের মেয়ে অহনা খাতুন ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। তিনি বাগআঁচড়া সম্মিলিত…

Read More

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রেক্ষাপটে এবার দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের দাবি, এই অভিযান আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শুক্রবার (৮ মে) মার্কিন জ্বালানি বিভাগ জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে কারাকাসের একটি পুরোনো গবেষণা চুল্লি থেকে প্রায় ১৩.৫ কেজি (৩০ পাউন্ড) উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছে। এ অভিযানে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ভেনেজুয়েলার সংশ্লিষ্ট সংস্থাগুলো অংশ নেয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, অত্যন্ত জটিল ও সংবেদনশীল এ অভিযানে স্থল ও জলপথ ব্যবহার করে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায় তেজস্ক্রিয় পদার্থ পরিবহন করা হয়। বর্তমানে ইউরেনিয়ামটি…

Read More

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছে এবং দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। শনিবার (৯ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মেদির হাওর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, “কৃষকরা আমাদের মূল ভিত্তি। তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে।” তিনি জানান, বর্তমানে জেলা পর্যায়ে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের কোটা নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়েও মাইকিংয়ের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। এ সময় তিনি কিশোরগঞ্জের অল ওয়েদার রোড প্রসঙ্গে বলেন, সড়কটি পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে কি না…

Read More

২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই)। তবে বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার কাছে একাধিক শর্ত জুড়ে দিয়েছে তেহরান। ফেডারেশনটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, তারা বিশ্ব আসরে অংশ নিতে দৃঢ়প্রতিজ্ঞ, তবে অংশগ্রহণের ক্ষেত্রে ইরানের সাংস্কৃতিক, আদর্শিক ও নিরাপত্তাজনিত উদ্বেগগুলো অবশ্যই বিবেচনায় নিতে হবে। ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজ রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, তারা মোট ১০টি শর্ত উপস্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য নিরবচ্ছিন্ন ভিসা সুবিধা নিশ্চিত করা, টুর্নামেন্ট চলাকালে ইরানের জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন, এবং দলের জন্য সর্বোচ্চ…

Read More

ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের টেটেশ্বর গ্রামে এক কিশোরীর বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়ে কারাভোগ করা ইমাম মোজাফফর আহমদ (২৫) অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ডিএনএ পরীক্ষায় কিশোরীর নবজাতক সন্তানের সঙ্গে তার কোনো মিল না পাওয়ায় আদালত তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেয়। একই সঙ্গে ফরেনসিক প্রতিবেদনে উঠে আসে, ওই শিশুর জৈবিক পিতা কিশোরীর সহোদর বড় ভাই মোরশেদ। পুলিশ জানায়, প্রকৃত ঘটনা আড়াল করতে এবং মোরশেদকে রক্ষা করতেই ইমাম মোজাফফর আহমদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ অভিযোগ আনা হয়েছিল। দীর্ঘ তদন্ত ও ফরেনসিক পরীক্ষার পর গত ১৭ এপ্রিল আদালতে দাখিল করা অভিযোগপত্রে মোজাফফরের নাম প্রত্যাহার করা হয় এবং মোরশেদকে অভিযুক্ত করা…

Read More

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলের খেলা চলছে। পাকিস্তান ক্রিকেট দল ব্যাট হাতে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসার চেষ্টা করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১৫৭ রান। ৭৮ ও ২৩ রানে অপরাজিত আছেন আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল। অভিষেক টেস্টেই দারুণ শুরু করেছেন আজান আওয়াইস। ফিফটি তুলে নিয়ে এখন সেঞ্চুরির পথে এগোচ্ছেন তিনি। অন্য প্রান্তে তাকে ভালো সঙ্গ দিচ্ছেন আব্দুল্লাহ ফজল। এর আগে পাকিস্তানের উদ্বোধনী জুটিতে ১০৬ রান যোগ করেন আজান ও ইমাম উল হক। ৭২ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করে আউট হন ইমাম উল হক। বাংলাদেশ প্রথম ইনিংসে ৪১৩ রান সংগ্রহ করে। দলের হয়ে…

Read More

বাংলাদেশে একটি বিশেষায়িত ক্যানসার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চেয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জাপানের স্থানীয় সময় শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৫টায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভাইস মিনিস্টার শিমাদা তোমোকির সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান। বৈঠকে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের শুরুতে শিমাদা তোমোকি সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিরোধীদলীয় নেতা মনোনীত হওয়ায় ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানান। বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা নিয়ে…

Read More

আগের দিনের শেষেই অপেক্ষায় ছিলেন মুশফিকুর রহিম। ফিফটির আর মাত্র ২ রান দূরে থেকে দিন শেষ করেছিলেন তিনি। সেই অপেক্ষার অবসান ঘটালেন আজ দিনের চতুর্থ ওভারেই, ফিফটি পূরণ করে। এই ফিফটির মধ্য দিয়ে নতুন এক মাইলফলক গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার। সাবেক সতীর্থ এবং বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালের রেকর্ড ভেঙে এখন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মালিক মুশফিক। এর আগে রেকর্ডটি ছিল তামিম ইকবালের দখলে, যার নামের পাশে ছিল ৪১টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস। গত বছর আয়ারল্যান্ড সিরিজে দুই ইনিংসে ফিফটি করে মুশফিক এই রেকর্ডে সমতা আনেন। এবার সেটি এককভাবে নিজের করে নিলেন তিনি। তবে বিশ্ব ক্রিকেটে এই তালিকায় এখনো…

Read More

আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত জ্বালানি তেল চীনের কাছে বিক্রির জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে ইরান—এমন তথ্য জানিয়েছেন তেহরানভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ‘ডিপ্লোহাউস’-এর পরিচালক হামিদ রেজা গোলামজাদেহ। সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের এক সপ্তাহ আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চীন সফর করেন। ওই সফরের মূল লক্ষ্য ছিল বেইজিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা। গোলামজাদেহের মতে, যুক্তরাষ্ট্রের অবরোধ এবং সমুদ্রপথে নানা বাধার কারণে ইরানের তেল রপ্তানি কার্যক্রম বর্তমানে চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত তেলের ব্যারেল বিক্রির বিষয়ে ইরান ও চীনের মধ্যে নিবিড় সমন্বয় চলছে। তিনি আরও…

Read More

লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নাজমুল ইসলাম মোহন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুরে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার নাজমুল ইসলাম মোহন উপজেলার উদয়পুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির নজরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ছাত্রলীগের কোনো আনুষ্ঠানিক পদে না থাকলেও সংগঠনের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। এর আগে শুক্রবার (৮ মে) রাতে ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়ার উদয়পুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়। স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে রামগঞ্জ-চাটখিল সীমান্তবর্তী আঞ্চলিক মহাসড়ক এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের…

Read More