Author: 24 Hours Bangla
ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি। এর মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে একটি কাতারি এলএনজি ট্যাংকারের যাত্রা আন্তর্জাতিক কূটনীতি ও জ্বালানি বাজারে নতুন আলোচনা তৈরি করেছে। শুক্রবার (৮ মে) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ওয়াশিংটন যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার লক্ষ্যে একটি প্রস্তাব ইরান-এর কাছে পাঠিয়েছে। যদিও এ বিষয়ে তেহরান আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন যে শিগগিরই ইতিবাচক সাড়া পাওয়া যেতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আসন্ন চীন সফরের আগেই যুদ্ধ পরিস্থিতির একটি সমাধানে পৌঁছাতে আগ্রহী ওয়াশিংটন। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর এই প্রথম কোনো কাতারি…
বিশ্ব মা দিবসে মায়েদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। রোববার (মে মাসের দ্বিতীয় রোববার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “মাতৃত্ব একটি পবিত্র যাত্রা, যা সততার ওপর গড়ে ওঠে; কোনো লুকোচুরি বা বিতর্কের ওপর নয়।” মা দিবস উপলক্ষে দেওয়া এই বার্তায় মাতৃত্ব, এককভাবে সন্তান লালন-পালন এবং একজন মায়ের সংগ্রামের বিষয়টি উঠে আসে। বিশেষ করে সিঙ্গেল মাদারদের প্রতি সম্মান ও সহমর্মিতার কথাও ইঙ্গিত করেন এই অভিনেত্রী। অপু বিশ্বাস-এর এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক নেটিজেন মনে করছেন, ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার আলোকে তিনি কাউকে উদ্দেশ করে এ মন্তব্য…
মা দিবস বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশেই পালিত একটি বিশেষ দিন। এই দিনে সন্তানেরা মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। মায়ের ত্যাগ ও অবদানের প্রতি সম্মান জানাতেই দিনটি উদযাপন করা হয় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে। নেপালে ‘মাতা তীর্থ আউন্সি’ নেপাল-এ মা দিবস পরিচিত ‘মাতা তীর্থ আউন্সি’ নামে। এদিন সন্তানরা মায়ের সঙ্গে সময় কাটায় এবং উপহার ও ভালোবাসার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে। অনেকেই মায়ের আশীর্বাদ নিতে বিশেষ ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠানেও অংশ নেয়। জাপানে আন্তরিক পারিবারিক আয়োজন জাপান-এ মা দিবস অত্যন্ত আন্তরিক পরিবেশে পালিত হয়। সন্তানরা মাকে ফুল, উপহার ও শুভেচ্ছা জানায়। পরিবারভিত্তিক ছোট ছোট আয়োজন ও একসঙ্গে সময়…
ভারতের সম্ভাব্য পুশইন, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সীমান্তজুড়ে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে ফেনী জেলার ১০২ কিলোমিটার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। রোববার (১০ মে) জোরারগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি সন্দেহজনক চলাচল ঠেকাতে বিশেষ অভিযানও পরিচালনা করা হচ্ছে। এছাড়া সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়ে সীমান্তসংক্রান্ত যেকোনো অপরাধের তথ্য দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর অনুরোধ করা হয়েছে। এম…
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পূর্ব কার্যকলাপ, ডকুমেন্টস ও কাগজপত্র যাচাইয়ের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রোববার (১০ মে) অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পূর্ব কার্যকলাপ এবং জমা দেওয়া ডকুমেন্টস ও কাগজপত্র যাচাই করা হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পুলিশি তদন্তের মাধ্যমে তাদের পূর্ব কার্যকলাপ যাচাই করতে হবে। পাশাপাশি শিক্ষাগত…
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ সময় উত্তেজিত জনতা চোরদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। রোববার (১০ মে) ভোর ৪টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন-এর বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার গভীর রাতে ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ চোরচক্র পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে গরু চুরি করতে যায়। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে ডাক দিলে স্থানীয়রা চোরদের ধাওয়া করেন। একপর্যায়ে তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দাসহ তিনজনকে আটক করে বিক্ষুব্ধ জনতা গণপিটুনি…
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তি পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি স্বাধীনতার প্রথম প্রহরে রক্তস্নাত রাজারবাগের মাটিতে দাঁড়িয়ে নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানান। রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স-এ পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পুলিশ সদস্যদের বর্ণিল প্যারেডের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এটি শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং পুলিশের শৃঙ্খলা, আত্মমর্যাদা, দায়িত্ববোধ এবং উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকারের বহিঃপ্রকাশ। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা…
আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে বর্ণাঢ্য আয়োজনের পরিকল্পনা করেছে ফিফা। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। তিন দেশেই হবে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি পারফর্ম করবেন বিশ্বের জনপ্রিয় সব সংগীত তারকা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুনের সেই ম্যাচে মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শুরুর আগে মঞ্চ মাতাবেন কলম্বিয়ার তারকা জে বলভিন, গ্র্যামিজয়ী মেক্সিকান রক ব্যান্ড মানা এবং জনপ্রিয় গায়ক আলেহান্দ্রো ফের্নান্দেজ। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নিতে পারেন মেক্সিকোর লাতিন পপ তারকা বেলিন্দা, গায়ক-সুরকার লিলা ডাউন্স, দক্ষিণ আফ্রিকার শিল্পী তাইলা এবং জনপ্রিয় ব্যান্ড লস অ্যাঞ্জেলেস আজুলেস। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, পুরো বিশ্বের…
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক যুবক রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিতে গিয়ে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন। নিহত মো. রিয়াদ রশিদ (২৮) উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা। তিনি জাফরাবাদ উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ মে) সন্ধ্যায় রিয়াদের বন্ধু লিমন দত্ত মেসেঞ্জারের মাধ্যমে তার মৃত্যুর খবর পরিবারকে জানান। লিমন নিজেও রাশিয়ায় একই সেনা ক্যাম্পে কর্মরত ছিলেন। ওই হামলায় তিনি গুরুতর আহত হয়ে একটি পা হারিয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন আছেন। লিমনের বরাতে পরিবার জানায়, গত ২ মে রুশ সীমান্ত এলাকায় ইউক্রেনীয় বাহিনী ড্রোন হামলা চালায়। এতে রিয়াদসহ দুই বাংলাদেশি ও একজন নাইজেরীয় নাগরিক নিহত…
দেশের সাত জেলায় বজ্রপাত, ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৯ মে) সন্ধ্যার মধ্যে এসব এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, বরগুনা, নীলফামারী ও পঞ্চগড় জেলার কিছু স্থানে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানায়, এটি মূলত বজ্রপাত-সংক্রান্ত সতর্কবার্তা। বৃষ্টির শুরু, স্থায়িত্ব বা বৃষ্টিপাতের পরিমাণ…
