Author: 24 Hours Bangla

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফর করবেন। বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। মন্ত্রী জানান, সফরকালে প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নেবেন। সরকারের লক্ষ্য ২০ হাজার কিলোমিটার খাল খনন, এবং সেই লক্ষ্যে কাজ চলমান রয়েছে। পদ্মা ব্যারেজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বিষয়ে খুব শিগগিরই সরকারের সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা একনেকে উপস্থাপন করা হবে। তিনি উল্লেখ করেন, পদ্মা ব্যারেজ দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানান তিনি। আগামী ১৮০…

Read More

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকার কার্যকর পদক্ষেপের মাধ্যমে জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে। বুধবার সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনের অ্যানেক্স অডিটোরিয়ামে ‘দ্য ল কম্পাস ডায়ালগ’ শীর্ষক এক সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (আইএসটিআর)। মাহদী আমিন জানান, শুরুতে কিছু সংকট থাকলেও সরকার দেশি-বিদেশি অংশীজনদের সঙ্গে আলোচনা, আন্তর্জাতিক দর-কষাকষি এবং বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের মাধ্যমে পরিস্থিতি সামাল দিয়েছে। তিনি বলেন, “ডিমান্ড অনুযায়ী আমরা সাপ্লাই স্থিতিশীল রাখতে…

Read More

হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, বিএনপি সরকার গণমানুষের সরকার এবং কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ সব পেশাজীবী মানুষের কল্যাণে কাজ করছে। মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজার-এ ৩ তলা ফাউন্ডেশনবিশিষ্ট মাল্টিপারপাস শেডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ী সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তাদের নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করা জরুরি। বাজার অবকাঠামো উন্নত হলে স্থানীয় ব্যবসায়ীরা আরও কার্যকরভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং সাধারণ মানুষের সেবাও বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান…

Read More

বলিউড সুপারস্টার সালমান খান প্রথমবারের মতো সুপারহিরো চরিত্রে বড় পর্দায় আসতে যাচ্ছেন। আলোচিত পরিচালক জুটি রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকে-এর পরিচালনায় নির্মিতব্য এই বিগ বাজেট সিনেমাটি ঘিরে ইতোমধ্যে বলিউডে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ছবিটিতে সালমানের বিপরীতে প্রধান নারী চরিত্রে থাকতে পারেন কারিনা কাপুর। যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি, তবে চরিত্র নিয়ে আলোচনায় তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গেছে। এটি বাস্তবায়িত হলে সালমান–কারিনা জুটির এটি হবে পঞ্চম সিনেমা। এর আগে তারা একসঙ্গে কাজ করেছেন বডিগার্ড, বজরঙ্গি ভাইজান, কিউঁকি এবং ম্যায় অর মিসেস খন্না-এ। এছাড়া ‘দাবাং ২’-এর জনপ্রিয় আইটেম সং “ফেভিকল সে”-তেও কারিনাকে দেখা গিয়েছিল। সূত্র অনুযায়ী, নতুন এই সুপারহিরো…

Read More

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। এরপর ১৪, ১৫, ১৬ ও ১৭ মে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে’র টিকিট পাওয়া যাবে। এবারও প্রতিদিন সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ) টিকিট বিক্রি শুরু হবে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, ১৩ মে থেকে…

Read More

পারস্য উপসাগরীয় দেশগুলোকে বিদেশি শক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার (৪ মে) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাইরের দেশ থেকে নিরাপত্তা ‘ধার করার’ প্রবণতা বন্ধ করা এখন সময়ের দাবি। বাঘাই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির তীব্র সমালোচনা করে দাবি করেন, এই অঞ্চলে ওয়াশিংটনের অবস্থান নিরাপত্তা নিশ্চিত করার বদলে অস্থিরতা বাড়াচ্ছে। তার ভাষায়, মার্কিন সামরিক উপস্থিতি উপসাগরীয় দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করছে এবং ইরানের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। তিনি আরও বলেন, ইরানের কোনো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে শত্রুতা নেই, তবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে…

Read More

দেশে চলতি বছরের এপ্রিল মাসে স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি বৃষ্টিপাত হয়েছে, যার প্রভাব ইতোমধ্যে হাওরাঞ্চলে দেখা দিতে শুরু করেছে। বোরো ধান কাটার মৌসুমে পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, মে মাসজুড়ে তাপপ্রবাহ, কালবৈশাখী ঝড় এবং বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ সময় এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকলেও এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ থেকে ৪১…

Read More

দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক অধ্যায়ের পর পশ্চিমবঙ্গে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দীর্ঘ ১৫ বছরের শাসন শেষে ক্ষমতা হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস, আর রাজ্যের ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই রাজনৈতিক পরিবর্তন ঘিরে রাজ্যজুড়ে চলছে ব্যাপক আলোচনা, যার প্রভাব পড়েছে টালিউড অঙ্গনেও। অভিনেতা-অভিনেত্রীরা বিভিন্নভাবে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো রাজনৈতিক প্রসঙ্গে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিৎ। দীর্ঘদিন ধরে রাজনীতি থেকে নিজেকে দূরে রাখা এই অভিনেতা এবার বিজেপির জয়ের পর শুভেচ্ছা জানিয়ে লেখেন, “বাংলার জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত। এই জয়ের জন্য অভিনন্দন। আশা করি, এই পরিবর্তন রাজ্যের উন্নয়ন ও অগ্রগতির নতুন পথ…

Read More

দেশের জনপ্রিয় ব্যান্ড আর্ক-এর ভোকালিস্ট হাসানের মা রৌশনারা আজিজ ইন্তেকাল করেছেন। সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডের সদস্য টিংকু আজিজুর রহমান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শোক প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, “ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের প্রিয় আর্ক ব্যান্ডের হাসান ভাইয়ের শ্রদ্ধেয় আম্মা রৌশনারা আজিজ আজ দুপুর ১২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।” পরিবার সূত্রে জানা যায়, সোমবার বাদ মাগরিব রাজধানীর লালমাটিয়া বিবি মসজিদ-এ জানাজা শেষে মরহুমার মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। টিংকু আজিজুর…

Read More

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকার জালনোটসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ। গ্রেফতারকৃতরা হলেন মো. কাউছার (৫০) ও মো. কামাল (৫১)। মঙ্গলবার (৫ মে) দুপুরে কদমতলীতে ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম। ডিবি (দক্ষিণ) থানার ওসি সফিকুল ইসলাম সুমন-এর নেতৃত্বে সোমবার (৪ মে) রাত ১০টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানার ভাঙ্গনা মুজিবনগর এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় অভিযান চালানো হয়। এ সময় তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ইপসন রঙিন প্রিন্টার, একটি হ্যান্ড সিলার মেশিন এবং জাল টাকা…

Read More