Author: 24 Hours Bangla
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা উন্নয়নে নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে না পারলে এবং গণিতের মৌলিক চারটি ক্রিয়া—যোগ, বিয়োগ, গুণ ও ভাগ—না শিখলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, এমনকি বেতন-ভাতা বন্ধের সিদ্ধান্তও আসতে পারে। জুলাইয়ের মধ্যে শতভাগ দক্ষতার লক্ষ্য সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ নির্দেশনা দেন। সেখানে তিনি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেন। নির্দেশনা অনুযায়ী— জেলা পর্যায়ে চিঠি ও তদারকি মন্ত্রণালয়ের নির্দেশনার পর বিভিন্ন জেলা প্রাথমিক শিক্ষা…
চীন সফরে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বেইজিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে তিনটি মূল লক্ষ্য উপস্থাপন করেছেন বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকটি ইতিবাচক হয়েছে এবং চীন ইরানের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরান সফরকালে বেইজিংকে যে তিনটি মূল লক্ষ্য জানানো হয়েছে, সেগুলো হলো— প্রথমত, ইরান তাদের অবস্থান স্পষ্ট করে জানায় যে তারা যুদ্ধের পরিবর্তে একটি শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের দিকে অগ্রসর হতে চায়। তেহরান এমন একটি চুক্তি চায় যা তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও বিস্তৃত সমঝোতার পথ তৈরি করবে। দ্বিতীয়ত, ইরান চীন–ইরান কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার ওপর…
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়ার পর এবার লঞ্চ ভাড়াও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের লঞ্চ ভাড়া কিলোমিটারভিত্তিক হারে বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৫ মে) নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নতুন ভাড়া নির্ধারণ করে। প্রজ্ঞাপন অনুযায়ী, কম দূরত্বে প্রতি কিলোমিটারে লঞ্চ ভাড়া ১৮ পয়সা এবং বেশি দূরত্বে ১৪ পয়সা বৃদ্ধি পেয়েছে। এতে কম দূরত্বে লঞ্চ ভাড়া গড়ে ৬ দশমিক ৪৯ শতাংশ এবং দীর্ঘ দূরত্বে ৫ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খাতে ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে একই কারণে বাস ভাড়াও বাড়ানো হয়েছিল। ফলে…
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টানা সহিংসতায় দুই দিনে দুই সশস্ত্র গ্রুপের দুইজন নিহত হয়েছেন। এতে পুরো ক্যাম্প এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার (৫ মে) ও বুধবার (৬ মে) উখিয়ার কুতুপালং ক্যাম্পের ৮/ইস্ট ব্লক ও আশপাশের এলাকায় পৃথক দুটি গোলাগুলির ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন কথিত ‘হালিম গ্রুপ’-এর প্রধান আব্দুল হালিম এবং আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) বা নবী হোসেন গ্রুপের প্রধানের ছোট ভাই মোহাম্মদ কামাল। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যাম্পে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে বিভিন্ন সশস্ত্র গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার প্রতিপক্ষের হামলায়…
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার চন্দননগর ও হাজিনগর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান আনার সময় আকস্মিক বজ্রপাতে অনুকূল চন্দ্র মাহন্ত (যুবক) নামের এক শ্রমিক নিহত হন। তিনি পাতু মহন্তের ছেলে। অন্যদিকে হাজিনগর ইউনিয়নের খোদ্দচাম্পা গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে আরেক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালাকপ্রাপ্ত স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগে বগুড়া শহর যুবদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বহিষ্কৃত ওই নেতা নূর মোহাম্মদ নিহার, যিনি বগুড়া শহর যুবদলের ২০ নম্বর ওয়ার্ড শাখার সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় পরিচয় ব্যবহার করে পেশিশক্তির মাধ্যমে তালাকপ্রাপ্ত স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতনের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ প্রসঙ্গে নিহারের প্রথম স্ত্রী নূরী আকতার বলেন, দ্বিতীয় বিয়ে করার কারণে তাদের মধ্যে একাধিকবার তালাক হয়। পরে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক…
ওপার বাংলার জনপ্রিয় টালিউড অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সাংসদ দেবকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাকে ঘিরে কিছু মানুষ ‘চোর চোর’ স্লোগান দিচ্ছেন বলে দেখা যায়। দেব ২০১৪ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনীতিতে যুক্ত হন এবং টানা তিনবার লোকসভা নির্বাচনে জয়ী হন। তিনি বর্তমানে একজন জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য হিসেবে পরিচিত। ভাইরাল হওয়া ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তার সমর্থক ও নেটিজেনদের একাংশ এ ঘটনায় বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ তাকে রাজনীতি থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন, আবার কেউ কেবল চলচ্চিত্র জগতেই মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে…
ইরানে চলমান সামরিক উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। একই সঙ্গে তেহরানও জানিয়েছে, তারা জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে সমঝোতার পথে এগোবে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে একটি এক পৃষ্ঠার ১৪ দফা সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। রয়টার্সও সূত্রের বরাতে জানিয়েছে, দুই পক্ষের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী এই স্মারকটি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির আনুষ্ঠানিক অবসান ঘোষণা করবে এবং পরবর্তী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তি করার প্রক্রিয়া শুরু করবে। চুক্তির খসড়ায় উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে— অন্যদিকে, ওই ৩০ দিনের…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা ঘিরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রভাব বাংলাদেশেও পড়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এবার বিদ্যুতের দামও বাড়ানোর প্রস্তাব সামনে এসেছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রতি ইউনিটে সর্বোচ্চ ১ টাকা ৩৮ পয়সা পর্যন্ত দাম বাড়তে পারে। বর্তমানে দেশে গড় খুচরা বিদ্যুৎ মূল্য প্রতি ইউনিট ৮ টাকা ৯৫ পয়সা, যদিও গ্রাহকভেদে এটি ভিন্ন হয়ে থাকে। পিডিবির হিসাবে বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা ৪ পয়সা। তবে নিম্ন আয়ের ‘লাইফলাইন’ গ্রাহকদের জন্য (যারা মাসে ৭৫ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন)…
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও বিভিন্ন দেশের ঘোষণার ভিত্তিতে আগামী বছরের ঈদুল আজহা ২৭ মে (মঙ্গলবার) মধ্যপ্রাচ্যসহ বেশ কয়েকটি দেশে পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই অনুযায়ী বাংলাদেশে ঈদ উদযাপন এক দিন পরে, অর্থাৎ ২৮ মে (বুধবার) হতে পারে। সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম আল কুরা’ অনুযায়ী, আগামী ১৬ মে দেশটিতে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে ৩০তম দিন হতে পারে। এতে জিলকদ মাস পূর্ণ হয়ে ২৭ মে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নির্ধারণ হয়েছে। এদিকে পাকিস্তানও জানিয়েছে, আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের হিসাবে ২৬ মে আরাফাতের দিন এবং ২৭ মে ঈদ…
