Author: 24 Hours Bangla
রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীর চরে ছিনতাই হওয়া ১৭৬টি গরু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) বিকাল সাড়ে ৪টার দিকে পদ্মার মধ্য চাকলার চরের রায়টা খেয়াঘাট এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পদ্মার মধ্য চকরাজাপুর চরের কয়েকজন খামারি ও রাখাল মোট ১৭৬টি গরু নিয়ে পলাশিফতেপুর মাঠে চরাতে যান। এ সময় কথিত ‘কাকন বাহিনী’র ৬ থেকে ৭ জন সদস্য অস্ত্র নিয়ে সেখানে গিয়ে ফাঁকা গুলি ছোড়ে এবং রাখালদের ভয়ভীতি দেখায়। পরে তারা গরুগুলো রেখে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন। এরপর ওই চক্র গরুগুলো নিয়ে রায়টা খেয়াঘাট এলাকায় অবস্থান করে। খবর পেয়ে বাঘা থানা…
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন সাত মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের হামের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটিকে গত ১০ মে সকালে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ১১ মে বিকেলে তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। বর্তমানে হাসপাতালে হামে আক্রান্ত ৯৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হামের উপসর্গ…
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন। মঙ্গলবার (১২ মে) লাক্কি মারওয়াত জেলার সেরাই নওরং এলাকায় এ ঘটনা ঘটে। খবর প্রকাশ করেছে দ্য ডন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও অন্তত ২৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। জেলা পুলিশের মুখপাত্র কুদরাতুল্লাহ খান বলেন, বিস্ফোরণটি কীভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। বিস্ফোরকভর্তি কোনো লোডার রিকশা রাখা ছিল, নাকি এটি আত্মঘাতী হামলা—তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও জানান, বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে কাজ করছে। নিহত দুই পুলিশ সদস্য হলেন আদিল জান ও রহাতুল্লাহ। তাদের মরদেহ তহসিল সদর হাসপাতালে নেওয়া…
পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘ দেড় দশকের আধিপত্যের পর বড় ধরনের নির্বাচনী ধাক্কা সামলাতে এবার সংগঠন পুনর্গঠনের পথে হাঁটছে তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর দলকে নতুন করে সক্রিয় ও শক্তিশালী করতে আগামী শুক্রবার দক্ষিণ কলকাতার কালীঘাটে নিজের বাসভবনে জেলা নেতৃত্বকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে এই বৈঠককে শুধু একটি সাংগঠনিক আলোচনা নয়, বরং তৃণমূলের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের সূচনা হিসেবে দেখা হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে মূলত নির্বাচনী বিপর্যয়ের কারণ বিশ্লেষণ, সংগঠনের ভেতরের দুর্বলতা চিহ্নিত করা এবং নতুন করে মাঠপর্যায়ের সংগঠন শক্তিশালী করার বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গে বিজেপি পরিচালিত নতুন রাজ্য সরকারের…
প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং তাদের দক্ষতা উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যা তাদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত দিনব্যাপী ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহদী আমিন বলেন, “সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কোয়ালিটি বাড়ানো এবং তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর। এর মাধ্যমে শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন হবে।”…
ফেনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের সী-ম্যান সফিউল উল্যাহ বাড়ির নুরুল হুদার ছেলে নুর আলম এবং তার ছেলে নিরব। নুর আলম পেশায় অ্যাম্বুলেন্স চালক ছিলেন। আহত হয়েছেন নুর আলমের ভাগিনা আফজাল মিঠু। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ছেলে ও ভাগিনাকে নিয়ে বোনের বাড়ি ভাঙার তাকিয়া থেকে মোটরসাইকেলে করে ফেনীতে ফিরছিলেন নুর আলম। পথে দ্রুতগতির একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নুর…
ভোলা সদর উপজেলায় আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে বিশাল আকৃতির দুটি গরু। ২২ মণ ওজনের ‘কালাচান’ এবং ১৮ মণ ওজনের ‘সাদাচান’ নামের গরু দুটি ইতোমধ্যেই স্থানীয়দের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জানা যায়, উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরমনোষা গ্রামের বেপারি বাড়ির খামারি দুলাল বেপারি তার খামারে দেশীয় পদ্ধতিতে মোট ১০টি গরু লালন-পালন করছেন। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল হলিস্টিন ফ্রিজিয়ান জাতের কালাচান ও সাদাচান। কালাচানের দাম হাঁকানো হয়েছে ৮ লাখ টাকা এবং সাদাচানের দাম নির্ধারণ করা হয়েছে ৭ লাখ টাকা। খামার ঘুরে দেখা যায়, কোরবানির হাটে গরু তোলার আগে শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময়…
২০২৬ বিশ্বকাপের স্বপ্ন ভেঙে গেল ব্রাজিলের তরুণ তারকা এস্তেভাও উইলিয়ান–এর। ‘মেসিনিও’ নামে পরিচিত এই ফুটবলার চোটের কারণে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ঘোষিত ৫৫ সদস্যের প্রাথমিক তালিকায় জায়গা হয়নি এস্তেভাওয়ের। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত হওয়ার পর বিশ্বকাপে তার খেলার শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। গত ১৮ এপ্রিল ম্যানচেস্টার ইউনাইটেড–এর বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে ডান উরুর মাংসপেশিতে চোট পান ১৯ বছর বয়সী এই ফুটবলার। এরপর থেকেই তার বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শুরুতে ধারণা করা হয়েছিল, সময়মতো সুস্থ হয়ে ফিরতে পারবেন তিনি। তবে ব্রাজিল ও চেলসি–র মেডিকেল টিম টুর্নামেন্টের আগে তার পুরোপুরি ফিট হওয়ার নিশ্চয়তা দিতে…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কঠিন হবে। তাই শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, দক্ষতা উন্নয়ন এবং কর্মমুখী শিক্ষার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত বাংলাদেশের উচ্চশিক্ষাব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর বিষয়ক জাতীয় কর্মশালায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এর সিনেট ভবনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সরকার মেধা পাচার নয়, বরং মেধা লালনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়। এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের, যেখানে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবেন। তিনি বলেন, দেশে…
রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পর্শে ইয়াসিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) বিকাল সাড়ে ৩টার দিকে কামরাঙ্গীরচরের জাওলাহাটি চৌরাস্তা হাজিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে তার পরিবার। পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে ইয়াসিন এলাকার একটি মাঠে খেলতে গিয়েছিল। খেলার সময় মাঠের পাশে থাকা একটি টিনশেড রিকশা গ্যারেজে অসাবধানতাবশত তার হাত লাগে। এতে সে বিদ্যুতায়িত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার চেষ্টা করেন। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকাল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইয়াসিনের বাবা মো. সাব্বির…
