Author: 24 Hours Bangla
কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সুযোগ এখন আর নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কিংবা সরকার—কেউই কাঁটাতারকে ভয় পায় না। সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। হুমায়ুন কবির বলেন, “কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ভয় দেখানোর মতো কোনো জায়গা নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার, আমরা কথা বলবো।” এর আগে সকালে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘোষণা দেন। তিনি জানান, আগামী ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে…
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। সোমবার (১১ মে) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বরুনা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র, পুলিশ ও দলীয় নেতাকর্মীরা জানান, গত ২ মে নাওড়া-ইছাখালী সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা সাইড দেওয়া নিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার অনুসারীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ওই ঘটনায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগও দায়ের…
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর এবার ভারতের নির্বাচন কমিশন বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) নিয়ে বিতর্কের জেরে সুপ্রিম কোর্টে মামলা করেছে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে প্রায় ৯০ লাখ ৮০ হাজার নাম বাদ দিয়েছে, যা অন্তত ৩১টি আসনের ফলাফলে সরাসরি প্রভাব ফেলেছে। সোমবার (১১ মে) ভারতের সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেন। আদালত বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার কারণে…
সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। রোববার (১০ মে) সকাল ৮টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে এ ঘটনা ঘটে। পরে সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে তাকে উদ্ধার করে সুন্দরবন থেকে নীলডুমুর ঘাটে নিয়ে আসা হয়। আহত বাবলু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মো. আব্দুল মালেক গাজীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও সঙ্গে থাকা অন্যান্য মৌয়ালরা জানান, ইউসুফ গাজীর নেতৃত্বে একটি দল মধু সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ একটি বাঘ ঝোপ থেকে লাফিয়ে এসে বাবলু গাজীর ওপর আক্রমণ করে। সঙ্গে থাকা সহকর্মীরা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে গেলে…
দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর জানমাল ও নিরাপত্তা রক্ষায় যেকোনো ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সোমবার (১১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর কোনো ধরনের নির্যাতন বা হয়রানি তিনি কোনোভাবেই সহ্য করবেন না। প্রয়োজনে এ লক্ষ্য বাস্তবায়নে তিনি নিজের মন্ত্রিত্বও ছেড়ে দিতে প্রস্তুত। তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অজুহাত দেখিয়ে বাংলাদেশে কেউ যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। মতবিনিময় সভায় ধর্মমন্ত্রী হজ ব্যবস্থাপনা ও ব্যয়ের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি জানান, চলতি বছরে হজের খরচ কিছুটা কমানো সম্ভব…
দেশে আরও কয়েকটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেন, বর্তমানে দেশে ১১৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এর বাইরে আরও কিছু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথে রয়েছে। সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত “পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর” উদ্বোধন এবং “এডুকেশন এক্সপো ২০২৬”-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশের ১১৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫৭টি ভালোভাবে কার্যক্রম পরিচালনা করছে। তিনি পাকিস্তানের সঙ্গে শিক্ষা ও জ্ঞান বিনিময় উদ্যোগকে স্বাগত জানান এবং এটিকে দেশের শিক্ষাক্ষেত্রের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে এবং সেখানে মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত…
জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে সব মামলায় জামিন না পাওয়ায় তারা এখনই মুক্তি পাচ্ছেন না। সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, ফারজানা রুপাকে ছয়টি মামলায় এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় জামিন দেওয়া হয়েছে। তবে দুজনের বিরুদ্ধে আরও একটি করে মামলায় জামিন আবেদন খারিজ করে রুল জারি করা হয়েছে। আইনজীবীরা জানিয়েছেন, যেহেতু সব মামলায় জামিন মঞ্জুর হয়নি, তাই এই মুহূর্তে তাদের মুক্তির কোনো সুযোগ নেই। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময়…
গর্ভের সন্তানের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ের ফলে এখন থেকে অনাগত শিশুর লিঙ্গ—ছেলে না মেয়ে—তা প্রকাশ করা যাবে না। সোমবার (১১ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। রায়ে বলা হয়, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য সৃষ্টি করে, কন্যাশিশু হত্যার প্রবণতা বাড়ায় এবং সামাজিক ভারসাম্য নষ্ট করে। এটি সংবিধান ও মৌলিক অধিকারের পরিপন্থি বলেও উল্লেখ করা হয়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এ ধরনের চর্চা নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে যায় এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদেরও…
পুলিশ বাহিনীতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কোনো পুলিশ সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অন্যান্য কাজে স্বচ্ছতা বাড়াতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার আরও সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমানে কিছু ক্যামেরা ব্যবহার করা হলেও ভবিষ্যতে সব পর্যায়ে এই প্রযুক্তি ব্যবহার করে তদন্ত ও অভিযান কার্যক্রম রেকর্ড করার ব্যবস্থা করা হবে। জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বলপ্রয়োগের বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া…
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের বাবা ও তিন ছেলে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার শিবু মার্কেটের পাশে কুতুবপুর রাখিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে মেহেদী (১৭), জমজ সন্তান সাকিব (১৬) ও রাকিব (১৬)। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মো. ফারুক জানান, সকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর এলাকাবাসী ছুটে গিয়ে দেখতে পান ঘরের দরজা-জানালা ভেঙে গেছে। পরে ঘরের ভেতর থেকে দগ্ধ অবস্থায়…
