Author: 24 Hours Bangla
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে শেহরীন আমিন ভূঁইয়া মোনামির পদত্যাগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে নিজের ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। তার এই সিদ্ধান্ত প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে নানা ধরনের মতামত ও ব্যাখ্যা সামনে আসছে। এ বিষয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল। তিনি একই দিন নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, মোনামির পদত্যাগকে শুধুমাত্র ব্যক্তিগত অভিমান বা আত্মত্যাগ হিসেবে দেখা ঠিক হবে না; বরং এর পেছনে ভবিষ্যতের কোনো বড় রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক পরিকল্পনা থাকতে পারে। তিনি লেখেন, “যারা শেহরিন আমিন মোনামির পদত্যাগকে…
বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে হস্তান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার। সোমবার (১১ মে) হাওড়ায় রাজ্য সচিবালয়ে অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে এ তথ্য জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিএসএফকে নির্ধারিত জমি দ্রুত বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে মুখ্যসচিব ও ভূমি ও রাজস্ব সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা যায়, বাংলাদেশের সঙ্গে অরক্ষিত সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ দীর্ঘদিন ধরেই একটি আলোচিত ও বিতর্কিত ইস্যু হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিষয়টি রাজ্য রাজনীতিতেও ব্যাপক প্রভাব ফেলেছে।…
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন বলেছেন, যাদের হামের টিকা দেওয়া হয়েছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে প্রায় চার সপ্তাহ সময় লাগবে। এরপরই হামের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। সোমবার (১১ মে) সকাল সাড়ে ১১টায় বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চার বছর পরপর হামের টিকা দেওয়ার কথা থাকলেও ২০২০ সালের পর সেই ধারাবাহিকতা বজায় রাখা যায়নি। ফলে বর্তমানে হামের পরিস্থিতি দেখা দিয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের হাতে হামের কোনো ভ্যাকসিন ছিল না, তবে অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে রোগীর সংখ্যা কমতে শুরু করেছে বলেও জানান তিনি।…
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে টিসিবির ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট ও কারসাজি ঠেকাতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। সোমবার (১১ মে) ঢাকার আগারগাঁওয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী জানান, আমদানি থেকে খুচরা বিক্রি পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থাকে এআইভিত্তিক নজরদারির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। তিনি বলেন, বাজারে সরকারের কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে নির্বাচিত কিছু পণ্যের জন্য কৌশলগত মজুত বা স্ট্র্যাটেজিক রিজার্ভ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। খন্দকার…
যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে যুদ্ধ বন্ধে ইরানের পাঠানো জবাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে নিজেদের জবাব ওয়াশিংটনের কাছে পাঠিয়েছিল তেহরান। রোববার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “আমি মাত্রই ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাবটি পড়লাম। এটি আমার পছন্দ হয়নি—পুরোপুরি অগ্রহণযোগ্য।” তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে, তেহরানের জবাবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে লেবাননের পরিস্থিতি এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ কবে বা কীভাবে পুনরায় পুরোপুরি চালু হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট…
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার পুলিশ বাহিনীকে এমনভাবে গড়ে তুলতে চায়, যা হবে সত্যিকার অর্থে জনবান্ধব। পুলিশ প্রশাসনকে সরকারের আয়না উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের ঘটনাকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করতে হবে। সোমবার (১১ মে) জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ী নয়। অতীত ও বিশ্বের বিভিন্ন দেশেও এর প্রমাণ রয়েছে। জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের কোনো পদই কারও জন্য চিরস্থায়ীভাবে সংরক্ষিত থাকে না বলেও মন্তব্য করেন তিনি।…
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যাচ্ছেন তারেক রহমান। আগামীকাল মঙ্গলবার তিনি একটি অনুষ্ঠানে যোগ দেবেন। মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ট্রান্সফরমিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’-শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সর্বশেষ গত বছরের ২৭ ডিসেম্বর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধিসৌধ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে…
সিলেটের বিশ্বনাথে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১১ মে) সকালে উপজেলার রামপামা ইউনিয়নের আমতৈল এলাকার ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের দুই শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিকভাবে কাজ করছেন। ইতোমধ্যে রাস্তা, কালভার্ট, স্কুল, কলেজ ও মাদরাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা নেওয়া হয়েছে। বাজেট এলেই জনস্বার্থে এসব কাজ বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাসিয়া নদীর সীমানা নির্ধারণ ছাড়া খনন কাজ প্রসঙ্গে…
হাসপাতালের ময়লাও ছাড়ে না জলিল সিন্ডিকেট,আহ্ছানিয়া মিশনে তুঘলকি কাণ্ড স্টাফ রিপোর্টার, ১০ মে ২০২৬”সৃষ্টির সেবা ও স্রষ্টার সন্তুষ্টি”—এই মহৎ দর্শনকে ধারণ করে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা আহ্ছানিয়া মিশন। এটি কেবল একটি প্রতিষ্ঠান নয়, বরং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পরম আশ্রয়ের নাম হিসেবে দীর্ঘকাল আস্থার প্রতীক ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, সেই পবিত্র লক্ষ্য আজ ধুলোয় মিশতে বসেছে; মানবতার সেবায় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি এখন একদল সুযোগ সন্ধানী ও মতলববাজ সিন্ডিকেটের লুটপাটের আখড়ায় পরিণত হয়েছে। যে মিশনের ক্যানসার হাসপাতাল হওয়ার কথা ছিল আর্তনাদ মোচনের কেন্দ্র, সেখানে এখন চলছে অর্থ আত্মসাৎ,স্বজনপ্রীতি আর সম্পদের হরিলুট। সাবেক প্রেসিডেন্টের তিল তিল করে গড়া সম্পদ আজ গিলে খাচ্ছে…
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের বিষয়ে নিজেদের আনুষ্ঠানিক অবস্থান জানিয়েছে ইরান। রোববার (১০ মে) মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে এই জবাব হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন প্রস্তাবের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। আলোচনার এই পর্যায়ে মূল লক্ষ্য হলো আঞ্চলিক যুদ্ধ পুরোপুরি বন্ধের একটি কার্যকর সমাধানে পৌঁছানো। তবে ইরানের প্রতিক্রিয়ায় কী ধরনের শর্ত বা প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে…
