Author: 24 Hours Bangla
বগুড়ার আদমদীঘি উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর কবির (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী এনজিও ম্যানেজার নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার সান্তাহারের বড় আখিড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর কবির রাজশাহীর নওদাপাড়ার মৃত ইসাহাক আলীর ছেলে। তিনি সান্তাহারে বসবাস করতেন এবং বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশের সান্তাহার শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অফিসের কাজে মোটরসাইকেলে সান্তাহারের বড় আখিড়া এলাকায় যাচ্ছিলেন আলমগীর কবির। বড় আখিড়া রেলগেট পার হওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি সারবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থল থেকে…
গাজীপুর মহানগরীর পূবাইল থানার মেঘডুবী এলাকায় মুদি দোকানি কুলসুম আক্তার (৪৬) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর জেলা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রংপুর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৬ এপ্রিল নিজ বাসায় খুন হন কুলসুম আক্তার। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে তদন্তের দায়িত্ব নেয় পিবিআই। এক মাসের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে সংস্থাটি। গ্রেপ্তাররা হলেন রংপুর জেলার গঙ্গাচড়া থানার কামরুজ্জামান (৩৫), আমজাদ হোসেন (৩০) এবং আফজাল হোসেন (৩৩)। তারা সবাই গাজীপুরের মেঘডুবী কড়ইটেক এলাকায় একটি পলিমার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন এবং ভিকটিমের বাসার পাশের একটি বাড়িতে ভাড়া থাকতেন। তদন্তে জানা…
হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা কোনোভাবেই বাধাগ্রস্ত করা উচিত নয় বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপে তিনি এ সতর্কবার্তা দেন। রোববার আল-জাজিরার এক প্রতিবেদনে কাতারের রাষ্ট্রীয় বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দুই নেতার আলোচনায় আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। এ সময় শেখ মোহাম্মদ বলেন, নৌ চলাচলের স্বাধীনতা একটি সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক নীতি, যা কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হওয়া উচিত নয়। তিনি আরও বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া বা এটিকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে চলমান সংকট আরও গভীর…
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগ এবং দক্ষিণ লেবাননে চলমান হামলা বন্ধের দাবিতে তেল আবিবের রাজপথে বিক্ষোভ করেছেন কয়েকশ মানুষ। শনিবার (৯ মে) দিবাগত রাতভর চলা এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা সরকারের যুদ্ধনীতি ও অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। চলতি বছরের শেষ দিকে ইসরাইলে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও তার আগে ইরান ও লেবানন ইস্যু, পাশাপাশি কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক সেবার প্রশ্নে দেশটির রাজনৈতিক অস্থিরতা আরও বেড়েছে। বিক্ষোভকারীদের মধ্যে অনেকে সরকারের নীতিকে “বিপর্যয়” হিসেবে আখ্যা দেন। ৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত ডেভিড আলকান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সরকার জনগণকে বিভ্রান্ত করছে এবং ভুল তথ্য দিচ্ছে। তিনি আরও বলেন,…
বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের স্বীকৃতি হিসেবে এই কার্ডের মাধ্যমে বিশেষ সুবিধা দেওয়া হবে। জাতিসংঘের দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, আগামী দুই মাসের মধ্যে এই প্রবাসী কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন সুবিধা, দেশে অবস্থানকালে নিরাপত্তা সহায়তা এবং সম্পদের সুরক্ষার মতো সুবিধা পাওয়া যাবে। বেশি রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের জন্য বাড়তি লজিস্টিক সাপোর্টও দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও…
চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৭৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চারজন বিভিন্ন উপজেলার এবং বাকি ৭০ জন নগরীর বাসিন্দা। রোববার (১০ মে) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে। একই দিনে সুস্থ হয়ে নগরীর ৭৩ জন এবং উপজেলার পাঁচজনসহ মোট ৭৮ জন শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৪৭ জন শিশু। সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, ঢাকায় নমুনা পরীক্ষার রিপোর্ট না আসায় নতুন করে নিশ্চিত হামের কোনো তথ্য এদিন জানানো যায়নি। সূত্র অনুযায়ী, চট্টগ্রাম নগরী ও উপজেলায় এখন পর্যন্ত ১১৫ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীতে ৭১ জন এবং…
নাটোরের লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্কে রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিককে উত্ত্যক্ত করার ঘটনায় দুইজন টিকটকারকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৮ মে) লালচানপাড়া এলাকায় গ্রিন ভ্যালি পার্কে “টিকটক বন্ধু মিলনমেলা–২০২৬” শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালে পার্কে আগত রূপপুর পারমাণবিক প্রকল্পের দুই বিদেশি নাগরিক যাওয়ার সময় ১০–১৫ জন টিকটকার তাদের পথরোধ করে অশ্লীল ভাষায় কথা বলে এবং ভিডিও ধারণ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় তাদের উদ্দেশে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করা হয়। পরে পার্ক কর্তৃপক্ষ ও কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে বিদেশি নাগরিকদের উদ্দেশে…
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নে টানা বৃষ্টি, শ্রমিক সংকট এবং ধান কাটার মেশিনের অভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। প্রচণ্ড রোদের মধ্যেও কৃষকদের মুখে এখন হতাশার ছাপ। শনিবার (৯ মে) উপজেলার কেইলা বিল, মরিচালী বিল, ডৌহাখলা, মামদীপুর, দরুন লালমা, বাঁশাটি, আহসানপুরসহ বিভিন্ন বিল এলাকা ঘুরে দেখা যায়, নিচু জমির অধিকাংশ পাকা ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। অন্যদিকে উঁচু জমির ধান কাটতে শ্রমিক ও মেশিনের তীব্র সংকট দেখা দিয়েছে। স্থানীয় কৃষকরা জানান, ধান কেটে নেওয়ার জন্য অনুরোধ করলেও অনেক ক্ষেত্রেই বিনামূল্যেও শ্রমিক পাওয়া যাচ্ছে না। ফলে মাঠেই ধান নষ্ট হয়ে যাচ্ছে। মরিচালী গ্রামের কৃষক আজিজুল হক বলেন, তিনি ১ একর…
পুলিশ বাহিনীকে আধুনিক ও জনকল্যাণমুখী হিসেবে গড়ে তুলতে তাদের যৌক্তিক দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১০ মে) থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায়’ তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় রেখে পুলিশ সদস্যদের যৌক্তিক দাবি পূরণের উদ্যোগ নেওয়া হবে। অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য বিশেষ নীতিমালার ভিত্তিতে ওভারটাইম ভাতা চালুর বিষয়টি সরকার বিবেচনা করছে। ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যায়ের সদস্যরা এই সুবিধার আওতায় আসতে পারেন বলেও তিনি জানান। তিনি আরও বলেন, পুলিশের কাজের চাপ ও দীর্ঘ কর্মঘণ্টা বিবেচনায় তাদের শারীরিক ও…
আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইরান কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যেসব দেশ তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করতে সহায়তা করবে, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের সময় তারা “অসুবিধার” মুখে পড়বে। রোববার (১০ মে) ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে বলা হয়, ব্রিগেডিয়ার জেনারেল আকরামি নিয়া এই বক্তব্য দেন। বিবৃতিতে জেনারেল আকরামি নিয়া দাবি করেন, ইরানকে দমিয়ে রাখার উদ্দেশ্যে শত্রুপক্ষ যেসব লক্ষ্য নিয়েছিল, তার কোনোটি বাস্তবায়িত হয়নি। চলমান সংকটেও ইরানের রাজনৈতিক কাঠামো স্থিতিশীল রয়েছে এবং কোনো ষড়যন্ত্রই সফল হয়নি বলে তিনি মন্তব্য করেন। হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ…
