Author: 24 Hours Bangla

মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর পড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন। নিহতরা হলেন— সাটুরিয়ার চরতিল্লি গ্রামের জাহাঙ্গীরের ছেলে আলম (১৬), একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে কালু মিয়া (১৬) এবং আব্দুল হালিমের ছেলে সুনামিয়া (২২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কংক্রিটবোঝাই একটি ট্রাক দড়গ্রাম এলাকা থেকে মানিকগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথে পড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আলম ঘটনাস্থলেই নিহত হন।…

Read More

রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোমের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সন্ধ্যার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া কারখানার ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে…

Read More

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো সাম্প্রতিক প্রস্তাবটি ইরান এখনও পর্যালোচনা করছে এবং এর বিপরীতে নিজেদের অবস্থান নির্ধারণে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। শুক্রবার (৮ মে) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে। বাঘাই বলেন, তেহরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে মার্কিন প্রস্তাবটি খতিয়ে দেখছে এবং বিস্তারিত পর্যালোচনার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে, গত রাতে মার্কিন বাহিনীর সঙ্গে সংঘটিত সামরিক উত্তেজনার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইসমাইল বাঘাই ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু উস্কানিমূলকই নয়, বরং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নীতিমালার…

Read More

রাজধানীর ৩০০ ফুট এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, বর্তমান সরকার পুলিশের প্রতি অত্যন্ত আন্তরিক ও সহানুভূতিশীল। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার পুলিশকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিচ্ছে। শুক্রবার (৮ মে) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, বর্তমান সরকার তাদের নির্বাচনি ইশতেহারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছিল। অতীতে পুলিশের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে আমলাতান্ত্রিক জটিলতার কারণে সিদ্ধান্ত নিতে বিলম্ব হতো। তবে বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং নতুন সরকার নতুন উদ্যমে কাজ করছে। তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পুলিশ বাহিনীকে সার্বিক সহযোগিতা…

Read More

হরমুজ প্রণালি ও ওমান সাগরের মকরান উপকূলবর্তী এলাকায় একটি ইরানি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন নৌবাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজের বরাতে জানা যায়, গত রাতে সংঘটিত এই ঘটনায় অন্তত ১০ জন নাবিক গুরুতর আহত হয়েছেন এবং আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। প্রতিবেদনে বলা হয়, মিনা কাউন্টির নিকটবর্তী সমুদ্রসীমায় অবস্থানকালে ওই কার্গো জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার পরপরই জাহাজটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় জাহাজটিতে মোট ১৫ জন নাবিক দায়িত্ব পালন করছিলেন। আহত ১০ জন নাবিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে। নিখোঁজ পাঁচজন নাবিকের সন্ধানে স্থানীয় উদ্ধারকারী…

Read More

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১২নং খৈয়াছরা ইউনিয়নের ফেনাফুনি গ্রামের কৃষকরা দীর্ঘদিনের জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, গোভানিয়া-আবুতোরাব খাল এক যুগেরও বেশি সময় ধরে ভরাট হয়ে থাকায় এলাকায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে প্রায় ৩০০ একর ফসলি জমি প্রতি বর্ষায় পানিতে তলিয়ে যায়। সাম্প্রতিক টানা বৃষ্টিতে মাঠের ধান সম্পূর্ণভাবে পানির নিচে চলে গেছে। কোথাও হাঁটুপানি, কোথাও তারও বেশি পানি জমে থাকায় ধান কাটতে পারছেন না কৃষকরা। কৃষকদের অভিযোগ, পাকা ধান মাঠে পানিতে ডুবে থাকায় পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর পাশাপাশি এক থেকে দেড় ইঞ্চি সাইজের জোঁকসহ বিভিন্ন পোকামাকড়ের আক্রমণে ধান কাটাও কঠিন হয়ে পড়েছে। স্থানীয় কৃষক সাইফউল্লাহ ও আজিজুল হক…

Read More

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, রাজধানীতে জনসংখ্যা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আরও চারটি নতুন থানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে একটি থানার প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে, বাকি তিনটির কাজ প্রক্রিয়াধীন। শুক্রবার (৮ মে) দুপুরে ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা ৩০০ ফুট সড়ক এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটিতে ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, রায়েরবাজার এলাকায় একটি পুলিশ ফাঁড়ি রয়েছে, সেটিকে আরও শক্তিশালী করা হবে এবং সেখানে একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি দ্রুত অনুমোদনের চেষ্টা চলছে। তিনি আরও জানান, মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগ…

Read More

নাটোরের বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা খেতে আসা একটি কুকুরকে তাড়াতে গিয়ে ছুড়ে মারা হাঁসুয়ার আঘাতে আহত হয়ে দাদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মর্জিনা বেগম (৫০) মারা যান। নিহত মর্জিনা বেগম উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মোকাব্বের আলীর স্ত্রী। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাগাতিপাড়া মডেল থানার ওসি মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল বিকেলে মোকাব্বের আলীর বাড়িতে একটি কুকুর হাঁসের বাচ্চা খেতে এলে সেটিকে তাড়ানোর চেষ্টা করে তার ৭ বছর বয়সী নাতি আলিফ। এ সময় সে কুকুরটির দিকে একটি হাঁসুয়া ছুড়ে মারে। তবে…

Read More

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা এমনভাবে এগোচ্ছে যেখানে ভবিষ্যতে নোট-গাইড বইয়ের প্রয়োজন থাকবে না। তবে শিক্ষার্থীদের সহায়তার জন্য সহযোগী বা সহায়ক বই থাকবে বলে তিনি জানান। শুক্রবার (৮ মে) বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, “আমি কখনো নোট-গাইড বইকে উৎসাহিত করতে পারব না। তবে বই বন্ধ হবে না। গাইড বইয়ের ভেতরে নানা ধরনের ত্রুটি রয়েছে, এমনকি কিছু গাইড থেকেই শিক্ষকরা প্রশ্ন তৈরি করেন—এমন অভিযোগও শোনা যায়।” তিনি আরও বলেন, অতীতে শিক্ষকদের মাধ্যমে গাইড বই প্রচারের অভিযোগ এসেছে এবং এ…

Read More

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন (ইউএভি) তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। শুক্রবার (৮ মে) এই ঘটনা ঘটে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হামলার ঘটনায় অন্তত তিনজন ব্যক্তি মাঝারি ধরনের আহত হয়েছেন। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, সাম্প্রতিক সময়ে ইরান থেকে বিভিন্ন সময় চালানো হামলার প্রেক্ষিতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত মোট ৫৫১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২,২৬৩টি ড্রোন ধ্বংস করেছে। ইউএই কর্তৃপক্ষ এসব হামলাকে সরাসরি আগ্রাসন হিসেবে উল্লেখ…

Read More