Author: 24 Hours Bangla
মহাকাশপ্রেমীদের জন্য এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। ২০২৭ সালের ২ আগস্ট দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যা এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে স্থলভাগ থেকে দৃশ্যমান দীর্ঘতম সূর্যগ্রহণগুলোর একটি হতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে, এই গ্রহণে পৃথিবীর কিছু অংশে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত পূর্ণ অন্ধকার নেমে আসতে পারে। সাধারণ সূর্যগ্রহণ যেখানে সাধারণত ২ থেকে ৩ মিনিট স্থায়ী হয়, সেখানে এটি অনেক দীর্ঘ সময় স্থায়ী হবে। এই মহাজাগতিক ঘটনাটিকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ‘গ্রেট নর্থ আফ্রিকান ইক্লিপস’। এর পূর্ণগ্রহণের পথ প্রায় ২৫৮ কিলোমিটার প্রশস্ত হবে এবং তিনটি মহাদেশের ওপর দিয়ে অতিক্রম করবে। গ্রহণটি শুরু হবে আটলান্টিক মহাসাগর থেকে, এরপর এটি…
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভবিষ্যতে কোনো শান্তি চুক্তি হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি চিরকাল ইরানের নিয়ন্ত্রণেই থাকবে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন–এর জ্বালানি ও মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা আমোস হোচস্টাইন। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাস্তবসম্মত ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ জলপথে ইরানের প্রভাব কমার কোনো সম্ভাবনা নেই। তার মতে, ওয়াশিংটন হয়তো চুক্তির কাগজে জলপথ উন্মুক্ত থাকার বিষয়টি গ্রহণ করবে, কিন্তু উপসাগরীয় দেশগুলো বাস্তবে তা বিশ্বাস করবে না, কারণ তারা জানে এই পয়েন্টে ইরানের কার্যত “ভেটো ক্ষমতা” রয়েছে। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনের আলোচনা চললেও ট্রাম্প ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করছেন এবং আলোচনা ব্যর্থ হলে…
তামিলনাড়ুর রাজনীতিতে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বড় চমক দেখিয়েছে অভিনেতা থালাপতি বিজয়–এর দল টিভিকে। ২৩৪ সদস্যের বিধানসভায় একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও সরকার গঠনের পথে জটিল পরিস্থিতির মুখে পড়েছেন তিনি। ভারতের রাজনৈতিক রীতিতে নির্বাচনে একক বৃহত্তম দল প্রথমে সরকার গঠনের দাবি জানায় এবং রাজ্যপাল সাধারণত সেই দলকেই সরকার গঠনের আমন্ত্রণ জানান। পরে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হয়। এবারের নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। টিভিকে পেয়েছে ১০৮টি আসন। তবে দুটি আসনে জয় পাওয়ায় সাংবিধানিক নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হবে বিজয়কে। ফলে কার্যকরভাবে দলের আসন সংখ্যা দাঁড়ায় ১০৭। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। এই পরিস্থিতিতে ৫ আসন পাওয়া…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটি হতাশাবাদী গোষ্ঠী রয়েছে যারা বিভিন্নভাবে সমাজকে অস্থির করে রাখতে চায় এবং ছোটখাটো ইস্যু নিয়ে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। শুক্রবার (৮ মে) দুপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর–এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর পতিসর রবীন্দ্র কাছাড়িবাড়িতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয় ও নওগাঁ জেলা প্রশাসন। মন্ত্রী বলেন, “আমরা কেউ চাই না দেশে আবার কোনো গোলযোগ হোক। জুলাইয়ে আমাদের সন্তানেরা যে লড়াই করেছে, আমরা একে জুলাই যুদ্ধ বলি। সেই আন্দোলনের মাধ্যমে পরিবর্তন এসেছে এবং মানুষ নতুন সরকারের প্রতি আশা নিয়ে…
ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ ঘোষণা দিয়েছেন, দেশটি খুব শিগগিরই একটি বড় ধরনের বিজয় উদযাপন করতে যাচ্ছে। বৃহস্পতিবার (৭ মে) যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জনগণের এই বিজয়ের মাধ্যমেই ইরানের ওপর বছরের পর বছর ধরে চলা সব নিষেধাজ্ঞা ও চাপ অপসারিত হবে। জাতীয় পেট্রোকেমিক্যাল কোম্পানি ও শিপিং লাইনস পরিদর্শনের সময় তিনি দাবি করেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি ইরানের একচ্ছত্র অধিকারভুক্ত এবং এর পূর্ণ নিয়ন্ত্রণ তেহরানের হাতেই থাকবে। মোহাম্মদ রেজা আরেফ বলেন, ইরান কোনো আধিপত্য চায় না; বরং এই অঞ্চলকে একটি শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করতে আঞ্চলিক সহযোগিতা চায়।…
দেশে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো হাসপাতালে থ্যালাসেমিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা গড়ে ওঠেনি বলে জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। তবে বর্তমান সরকার দেশের সব মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর মালিবাগে হোসাফ টাওয়ারে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন আয়োজিত বিশ্ব থ্যালাসেমিয়া দিবস-২০২৬ উপলক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ে একটি জাতীয় গাইডলাইন প্রণয়ন জরুরি। একইসঙ্গে রোগটি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সামাজিক আন্দোলন গড়ে তোলারও প্রয়োজন রয়েছে। গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণার মাধ্যমে থ্যালাসেমিয়া সম্পর্কে মানুষের মধ্যে সুস্পষ্ট…
শিক্ষা খাতে সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও জ্ঞানভিত্তিক বিনিময়ই দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও আস্থার সেতুবন্ধন গড়ে তুলতে পারে। শুক্রবার (৮ মে) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ‘চীন-বাংলাদেশ শাসন অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বিশ্বব্যবস্থা ক্রমেই অনিশ্চয়তার মুখে পড়ছে। যুদ্ধ, অস্থিরতা ও পারস্পরিক অবিশ্বাসের এই সময়ে বাংলাদেশ ও চীনের মতো বন্ধুপ্রতীম দেশগুলোর মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন–এর ভূয়সী প্রশংসা…
কুমিল্লার মুরাদনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষিবান্ধব সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকেই কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষকদের জন্য কৃষক কার্ড চালুসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, দেশের প্রতিটি কৃষকের হাতে পর্যায়ক্রমে বিনামূল্যে কৃষিযন্ত্র পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এছাড়া সরকার ইমাম, মোয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সম্মানী ভাতা চালু করেছে এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমও শুরু করেছে বলে…
হাওড় অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতেরও নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি জানিয়েছে। হাওড় এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে নির্ভুল ও স্বচ্ছ তালিকা তৈরি করতে হবে। এই তালিকার ভিত্তিতেই আগামী তিন মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। সভায় সিদ্ধান্ত হয়, দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া…
ভোলার লালমোহন উপজেলায় নারিকেল পাড়া নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে মো. মাসুদ হাওলাদার (৪২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (৭ মে) সকালে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ছয়জন। বুধবার (৬ মে) দুপুরে লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সুকুমদ্দিন হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মাসুদ হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে বুধবার রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। গ্রেফতাররা হলেন— রেশমা বেগম (৩৫), ফিরোজ (৪৫), তানভির (২৫) ও আক্তার (৩০)। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রেশমা বেগম, তার স্বামী ফিরোজ এবং ছেলে সজীবসহ কয়েকজন একই বাড়ির মাসুদ হাওলাদারের গাছ থেকে নারিকেল…
