Author: 24 Hours Bangla

তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের প্রচলিত ধারা ভেঙে নতুন ইতিহাস গড়েছেন জনপ্রিয় অভিনেতা জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি ‘থালাপতি বিজয়’ নামেই বেশি পরিচিত। ১৯৬৭ সাল থেকে রাজ্যটিতে পালাক্রমে ক্ষমতায় থাকা ডিএমকে ও এআইএডিএমকের আধিপত্য ভেঙে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে চমক দেখিয়েছে তার দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে)। মাত্র দুই বছর আগে গঠিত দলটি সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৭টি আসনে জয় পেয়ে রাজ্যের একক বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেনি দলটি, তবুও সংখ্যাগরিষ্ঠতার খুব কাছাকাছি পৌঁছে গেছেন বিজয়। রাজনীতিতে বিজয়ের এই উত্থান আরও তাৎপর্যপূর্ণ, কারণ একসময় তিনি নিজেকে রাজনীতি…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎকালে উভয়ের মধ্যে দেশকে দুর্নীতিমুক্ত করার বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। সাক্ষাৎকালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিও উপস্থিত ছিলেন।

Read More

বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের চারটি জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এসব সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। নতুন অনুমোদিত উপজেলাগুলো হলো—বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে বিভক্ত করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে বিভক্ত করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’, এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে বিভক্ত করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা। নিকার সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা, স্থানীয় পর্যায়ে সেবা সহজীকরণ এবং জনসংখ্যা ও ভৌগোলিক বিস্তৃতি বিবেচনায় এনে এসব নতুন প্রশাসনিক ইউনিট গঠনের সিদ্ধান্ত…

Read More

যশোরের অভয়নগরে বাসা ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে আনিছুর রহমান (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওয়াপাড়া এলাকার আনিছ প্লাজার সামনে এ ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা এবং মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নওয়াপাড়ায় ব্যবসা পরিচালনা করছিলেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নওয়াপাড়া পীরবাড়ি এলাকার শাহ জুনায়েদের ছেলে শাহ মাহমুদ আনিছ প্লাজার একটি বাসা ভাড়া নিতে চাইলে আনিছুর রহমান তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় বিষয়টি নিয়ে আবারও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শাহ মাহমুদ উত্তেজিত হয়ে সঙ্গে থাকা…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু বলেছেন, ভিন্নমত, ভিন্ন চিন্তা বা ভিন্ন পোশাকের কারণে কোনো নারীকে নিয়ে নোংরা মন্তব্য, গালাগালি বা অপমান করা ইসলামের শিক্ষা নয়। বৃহস্পতিবার (৭ মে) তিনি নিজের ফেসবুক পোস্টে এসব কথা লেখেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ইসলাম মানুষকে সম্মান, শালীনতা ও উত্তম আচরণের শিক্ষা দেয়। মতভিন্নতা বা সমালোচনা থাকতে পারে, তবে কাউকে হেয় করা বা অশ্রাব্য ভাষায় আক্রমণ করা কখনোই ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তে থাকা ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষমূলক মন্তব্যের সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, কীভাবে মানুষ এত সহজে…

Read More

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রায় ১৪ থেকে ১৬ কোটি টাকা লোকসান হয়েছে বলে জানিয়েছেন বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনায় অনিয়ম ও দায়িত্বহীনতার কারণে এই আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার মতে, অনেক বিষয়েই এখনো জবাবদিহিতার ঘাটতি রয়েছে। তামিম ইকবাল বলেন, “দুইটা ফ্র্যাঞ্চাইজি একটা মৌসুম খেলে ফেলেছে অথচ চুক্তিই হয়নি—এটা কি শুধু ভুল বলা যায়? অবশ্যই এর জবাবদিহিতা থাকতে হবে।” তিনি আরও বলেন, নির্দিষ্ট কিছু সিদ্ধান্তের কারণেও আর্থিক অনিয়মের অভিযোগ উঠছে এবং এর ব্যাখ্যা সংশ্লিষ্টদের দিতে হবে। তামিম ইকবাল স্পষ্ট করে জানান, তিনি…

Read More

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান হত্যা মামলার এক আসামি আরিফ সরকার (৪০)-কে দুবাই থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (৬ মে) তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শিবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং পরে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতার আরিফ সরকার শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিন সরকারের ছেলে। তিনি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সংঘটিত হারুন অর রশিদ খান হত্যা মামলার এজাহারনামীয় আসামি। পিবিআই জানায়, ইন্টারপোলের সহায়তায় তাকে বিদেশ থেকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। দীর্ঘদিন তিনি দুবাইয়ে অবস্থান করছিলেন বলে…

Read More

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার পক্ষে যোদ্ধা সংগ্রহ ও মানবপাচারের অভিযোগে কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। এ তালিকায় বাংলাদেশের একটি ভ্রমণসেবা প্রতিষ্ঠানও রয়েছে। যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় এসেছে ঢাকাভিত্তিক প্রতিষ্ঠান ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড টুরস লিমিটেড’। ব্রিটিশ কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানুষকে রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে পাঠানোর সঙ্গে জড়িত। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণের জন্য বাংলাদেশিদের প্রতারণা ও শোষণের দায়ে এই প্রতিষ্ঠানকে দায়ী করা হচ্ছে। যুক্তরাজ্য সরকার মোট ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের দাবি, এসব চক্র উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বিদেশি অভিবাসীদের যুদ্ধক্ষেত্রে বা অস্ত্র উৎপাদন কার্যক্রমে…

Read More

জামালপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ইসলামপুর উপজেলার শিলদহ গ্রামে এই ঘটনা ঘটে। পরে একই বছরের ৫ মে ইসলামপুর থানায় মামলা দায়ের করা হয়। ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— শিপন (১৯), ইব্রাহিম (২৫) ও ইউসুফ আলী (২০)। রায়ে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এ মামলায় সম্পৃক্ততা প্রমাণ না হওয়ায় সাদিক নামে একজনকে খালাস দেন…

Read More

নেত্রকোনায় সকাল থেকেই ঝলমলে রোদের দেখা মিলেছে। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতাও বাড়ে। টানা বৃষ্টির দুর্যোগ ও ভোগান্তির পর এমন রোদে স্বস্তি প্রকাশ করেছেন হাওড়াঞ্চলের কৃষকেরা। কৃষকেরা জানিয়েছেন, কয়েক দিন এমন রোদ অব্যাহত থাকলে ধান কাটা, মাড়াই এবং শুকানোর কাজ সহজ হবে। একই সঙ্গে যেসব জমির ধান এখনো তলিয়ে যায়নি, সেগুলোও দ্রুত কাটা সম্ভব হবে। তবে বৃষ্টি হলে আবারও ধান শুকাতে বড় ধরনের ভোগান্তিতে পড়তে হবে বলে আশঙ্কা তাদের। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নেত্রকোনায় কোনো বৃষ্টি হয়নি। সোমেশ্বরী, কংস, উব্দাখালী ও ধনুসহ বিভিন্ন নদীর পানি কিছুটা কমেছে। আগামী তিন দিনে পরিস্থিতির…

Read More