Author: 24 Hours Bangla

মাইকে ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার হয়ে প্রায় ৬০ দিন কারাবাসের পর জামিনে মুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৩টায় তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটক থেকে মুক্ত হয়ে পায়ে হেঁটে বের হন। মুক্তির পর ইমি বলেন, তিনি মুক্তিযুদ্ধকে ধারণ ও শ্রদ্ধা করেন বলেই ৭ মার্চের ভাষণ বাজিয়েছিলেন। তার ভাষায়, “এটা কি অন্যায়?” তিনি অভিযোগ করেন, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, তারা মব সৃষ্টি করে তাকে থামানোর চেষ্টা করেছে এবং মিথ্যা মামলায় তাকে আটক রাখা হয়েছে। তিনি আরও জানান, গত বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী মামলায় তিনি জামিন পান এবং আইনি জটিলতার কারণে…

Read More

বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল সরকারের উদ্দেশে প্রশ্ন তুলেছেন, করদাতাদের দেওয়া অর্থ কীভাবে ব্যয় করা হচ্ছে। তিনি করের অর্থ ব্যবহারের স্বচ্ছতা নিশ্চিত করতে একটি পৃথক সেল গঠনের প্রস্তাবও দেন। রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে অনুষ্ঠিত ‘ডিজিটাল অ্যাকাউন্টিং ও রাজস্ব আহরণ’ শীর্ষক প্রাক-বাজেট গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস। শওকত আজিজ রাসেল বলেন, সরকার কর আদায়ে কঠোর হলেও করের অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, সে বিষয়ে জবাবদিহি নেই। তিনি প্রশ্ন রাখেন, “আপনি কর না পেলে ধরপাকড় করেন,…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না; বরং একটি সুষ্ঠু, স্বাধীন ও শক্তিশালী কাঠামোর মধ্যে আনতে চায়। বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আধুনিক বিশ্বে কোনো রাষ্ট্রই তথ্যপ্রবাহ বা জবাবদিহিতার বাইরে থাকতে পারে না। তাই অংশীজনদের স্বার্থ রক্ষা করে একটি স্বাধীন ও সর্বসম্মত ‘গণমাধ্যম কমিশন’ গঠন এখন সময়ের দাবি। তিনি বলেন, সরকার একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিয়েছে এবং জনগণের কাছে জবাবদিহিতার…

Read More

তিন দিনের সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৫ মে) শুরু হওয়া এই সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার (৭ মে) ড. খলিলুর রহমান চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিংয়ের সঙ্গে বৈঠক করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের মধ্যে সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ, বহুপক্ষীয় সহযোগিতা এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ বাংলাদেশ–চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পর্যালোচনা করে এবং কৌশলগত বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারের…

Read More

যুক্তরাজ্যের কেন্টের রামসগেট শহরের মেয়র নির্বাচনে আবারও ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রৌশন আরা দোলন। বুধবার (৬ মে) স্থানীয় সময় সন্ধ্যায় অনুষ্ঠিত কাউন্সিলরদের বার্ষিক সভায় তিনি ৯৯ শতাংশ সমর্থন পেয়ে টানা পঞ্চমবারের মতো মেয়র নির্বাচিত হন। রৌশন আরা দোলন পিরোজপুর পৌর শহরের সিআইপাড়া এলাকার ব্যবসায়ী রেজাউর রহমান জামানের স্ত্রী। তিনি রামসগেট শহরের প্রথম বাঙালি ও প্রথম এশীয় নারী মেয়র হিসেবে আগেই ইতিহাস সৃষ্টি করেছিলেন। নির্বাচনের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই দায়িত্ব তার জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের। তিনি শহরের স্বেচ্ছাসেবক, সংগঠক, দাতব্য সংস্থা এবং সাধারণ নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে রামসগেটকে আরও বাসযোগ্য ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে…

Read More

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও বিপণিবিতানের খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত এসব প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। বৃহস্পতিবার (৭ মে) এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি জানান, ঈদ উপলক্ষে দোকানপাট রাত ১১টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চাওয়া হয়েছিল। তবে সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। একই সঙ্গে অতিরিক্ত আলোকসজ্জা ও অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এর আগে জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে দোকানপাট বন্ধের সময় সন্ধ্যা ৬টা নির্ধারণ করা হয়। পরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর ৫…

Read More

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন ইরানের সাবেক বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান ও বর্তমানে দেশটির এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য মোহসেন রেজায়ী। তিনি বলেন, পারমাণবিক ইস্যু নিয়ে ইরান কোনো পক্ষের সঙ্গে আলোচনা করবে না এবং এ বিষয়ে দেশটির অবস্থান অটল থাকবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসনার বরাতে জানা যায়, রেজায়ী প্রতিপক্ষকে সতর্ক করে বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা ইরানের বাইরে গেলে তা আবারও দেশটির বিরুদ্ধে ব্যবহার হতে পারে। তার মতে, ইরানের তৈরি “মডেল” অনুযায়ী মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করবে এ অঞ্চলের দেশগুলো নিজেরাই। তিনি আরও দাবি করেন, আমেরিকা ও ইউরোপসহ সব বিদেশি বাহিনীর মধ্যপ্রাচ্য থেকে সরে যাওয়া উচিত।…

Read More

মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও ইসলামি বক্তা  মাওলানা রফিকুল ইসলাম মাদানী  নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক ব্যাখ্যামূলক পোস্ট দিয়েছেন। বুধবার (৬ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, তিনি আল্লাহকে ভয় করেন এবং গোনাহ থেকে বাঁচার উদ্দেশ্যেই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হিসেবে দ্বিতীয় বিয়ে করেছেন। এ বিষয়ে ওঠা সমালোচনার জবাবে বৃহস্পতিবার (৭ মে) তিনি “কিছু বিভ্রান্তি ও অপপ্রচারের জবাব!” শিরোনামে আরেকটি পোস্ট দেন। পোস্টে তিনি দাবি করেন, দ্বিতীয় বিয়ের বিষয়ে প্রেম বা পূর্বপরিচয়ের অভিযোগ সঠিক নয়। তার ভাষায়, বিয়ের আগে সংশ্লিষ্ট নারীর সঙ্গে তার কোনো দেখা বা কথাবার্তা হয়নি এবং টিকটকসহ…

Read More

টানা তিন দফায় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পর এবার জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত এক সভায় অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম প্রায় ২২ টাকা কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা পুনঃনির্ধারণ করা হয়েছে। আগে এই দাম ছিল ২২৭ টাকা ০৮ পয়সা। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। প্রতি লিটার জ্বালানির দাম ১.৪৮০৬ ডলার থেকে কমিয়ে ১.৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে। বিইআরসি জানিয়েছে, নতুন এই দাম ৭ মে রাত থেকেই কার্যকর হবে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে সামান্য বেড়ে…

Read More

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টার বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবরণ প্রকাশ করেনি দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি। তবে গণমাধ্যমটির বরাতে ধারণা করা হচ্ছে, এই বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত নিরসন, হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর ভূমিকা নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে। বৈঠক শেষে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আলোচনায় সবচেয়ে বেশি তাকে মুগ্ধ করেছে সর্বোচ্চ নেতার বিনয়ী, আন্তরিক ও সহমর্মিতাপূর্ণ আচরণ। তার মতে, বৈঠকের পরিবেশ ছিল আস্থাপূর্ণ, শান্তিপূর্ণ এবং সরাসরি ও খোলামেলা সংলাপভিত্তিক। পেজেশকিয়ানের এই মন্তব্য…

Read More