Author: 24 Hours Bangla
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে বাহিনীর সব পর্যায়ের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করছে। একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধে শহিদ হওয়া আনসার ও ভিডিপির ৬৭০ জন সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশের যেকোনো প্রয়োজনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় ছিল বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী…
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২৭ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (১৯ মে) ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ (ইস্ট) এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটকরা হলেন মো. জাহিদ হোসেন (৩৮), নুর সেহেরা (১৮) ও আব্দুল হামিদ (৩২)। ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালানো হয়। লাম্বাশিয়া ক্যাম্পের অপারেশন ইনচার্জ পুলিশ পরিদর্শক জানে আলম মুনশীর নেতৃত্বে এপিবিএনের একটি বিশেষ দল এ অভিযানে অংশ নেয়। অভিযানে মো. জাহিদ হোসেনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল…
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের বাইরে বা সড়কে গরুর গাড়ি কিংবা পশুবাহী যানবাহন নিয়ে বিশৃঙ্খলা করলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেন, হাটের শৃঙ্খলা বজায় রাখা এবং যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে হাটের নির্ধারিত সীমানার বাইরে কোনো পশু রাখা যাবে না। একই সঙ্গে পশুর হাটগুলোতে জাল টাকা শনাক্তের জন্য মেশিন থাকবে বলে জানান তিনি। ডিএমপি কমিশনার আরও বলেন, ঈদের সময় সড়কে চলমান খোঁড়াখুঁড়ি কার্যক্রম বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে জনদুর্ভোগ কমানো যায়। মঙ্গলবার (১৯ মে) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে কোরবানির পশুর…
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো—পূর্ণকলস গ্রামের মিন্টু মিয়ার ছেলে আরাফাত রহমান (১১) এবং রাজু আহমেদের ছেলে মোহাম্মদ আলী (১০)। তারা দুজনই স্থানীয় পূর্ণকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন জানান, সকালে প্রায় ১১টার দিকে দুই শিশু বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় তারা কলাগাছ নিয়ে খেলছিল। দীর্ঘ সময় পরও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরপাড়ে তাদের পোশাক ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে…
দক্ষিণ ও মধ্য চীনে প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। চীনা আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রায় ১ হাজার কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত হয়েছে। চীনের আবহাওয়া প্রশাসন (সিএমএ) মঙ্গলবার (১৯ মে) তীব্র ঝড়-বৃষ্টির জন্য সর্বোচ্চ পর্যায়ের ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, এই বৃষ্টিপাত এখন তার সবচেয়ে ধ্বংসাত্মক পর্যায়ে প্রবেশ করেছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় চীনের সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল অ্যান্ড ড্রাউট রিলিফ হেডকোয়ার্টার্স হুনান ও গুয়াংশি অঞ্চলে চতুর্থ স্তরের জরুরি অবস্থা ঘোষণা করেছে। পাশাপাশি হুবেই, চংকিং ও গুইঝৌ প্রদেশেও একই ধরনের সতর্কতা জারি রাখা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির বরাতে জানা গেছে, হুবেই প্রদেশের…
শিক্ষা শুধু একটি সনদপত্র নয়, বরং এটি একটি যাত্রা যা মানুষের মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সোমবার (১৮ মে) লন্ডনে অনুষ্ঠিত এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম-২০২৬-এ তিনি বলেন, শিক্ষার মাধ্যমে মানুষের চরিত্র গঠন হয় এবং এটি ব্যক্তিকে দায়িত্বশীল বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। তাঁর মতে, শিক্ষার মূল উদ্দেশ্য হলো জীবন, কর্মজীবন এবং সামগ্রিক জীবনে সফল হওয়ার জন্য জ্ঞান, দক্ষতা ও প্রজ্ঞার মাধ্যমে মানুষকে সক্ষম করে তোলা। অনুষ্ঠানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশের শিক্ষামন্ত্রী ও নীতিনির্ধারকরা অংশ নেন। সেখানে বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনও উপস্থিত ছিলেন। এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম-২০২৬ উপলক্ষে ব্রিটিশ কাউন্সিল…
অস্ট্রেলিয়ার সিডনি শহরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে এক বাংলাদেশি বংশোদ্ভূত ৪৭ বছর বয়সি ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত দুই শিশুর বয়স যথাক্রমে ১২ বছর ও ৫ বছর। এ তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড। পুলিশ জানায়, সোমবার (১৮ মে) সন্ধ্যায় ক্যাম্পবেলটাউন এলাকার নিজ বাসা থেকে অভিযুক্ত ব্যক্তি নিজেই জরুরি নম্বরে ফোন করেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তার ৪৬ বছর বয়সি স্ত্রী এবং দুই সন্তানের মরদেহ উদ্ধার করে। মরদেহগুলোতে ধারালো অস্ত্রের ভয়াবহ আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্তের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি, যাতে নিহতদের পরিচয় সুরক্ষিত থাকে। তাকে গ্রেফতার করে তিনটি পারিবারিক সহিংসতাজনিত হত্যার অভিযোগ আনা…
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সংক্ষিপ্ত সফরে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। স্থানীয় সময় সোমবার (১৮ মে) তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট), ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং আটলান্টিক কাউন্সিলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স (এসসিএ)-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গেও বৈঠক করেন। বৈঠক শেষে শামা ওবায়েদ ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে আরও শক্তিশালী হচ্ছে। পারস্পরিক বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা ক্রমাগত বাড়ছে। তিনি আরও বলেন, একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও সর্বজনগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। দীর্ঘ সময় পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার…
৫২ বছর পর আবারও ফিফা বিশ্বকাপের মঞ্চে ফিরছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। ১৯৭৪ সালে ‘জায়ারে’ নামে শেষবার বিশ্বকাপে অংশ নেওয়া দেশটি এবার নিজেদের বর্তমান পরিচয়ে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত। সোমবার ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে কঙ্গো। ফরাসি কোচ সেবাস্তিয়েন দেসাব্রের অধীনে দলটি এবার ‘কে’ গ্রুপে খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তান। শক্তিশালী প্রতিপক্ষ থাকলেও আত্মবিশ্বাসী আফ্রিকান এই দল। ডিআর কঙ্গো ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড ফরোয়ার্ড: থিও বঙ্গোন্ডা, ফিস্টন মায়েলে, সেড্রিক বাকাম্বু, সাইমন বাঞ্জা, ইয়োয়ান উইসা মিডফিল্ডার: নোয়া সাদিকি, স্যামুয়েল মুতুসামি, ইডো কায়েম্বে, এনগালায়েল মুকাউ, চার্লস পিকেল, নাথানেল এমবুকু, ব্রায়ান সিপেঙ্গা, মেশাক এলিয়া, গেল কাকুতা…
রাজধানী ঢাকার রাস্তায় ও ফুটপাতে হকারদের নির্দিষ্ট জায়গা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দিতে বলা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে তাদের এই রুলের জবাব দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬ চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান হাইকোর্টে রিট করেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজধানীর ফুটপাতে হকারদের দখলকে কেন্দ্র করে সাধারণ পথচারীদের ভোগান্তি নিয়ে সমালোচনা চলছে।…
