Author: 24 Hours Bangla

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী মঙ্গলবাড়িয়ার সুমিষ্ট ও রসালো লিচু এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। মৌসুম শুরু হতেই উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামে জমে উঠেছে লিচুর বেচাকেনা। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ক্রেতা ভিড় করছেন এই গ্রামে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এই অঞ্চলের লিচুকে ঘিরে প্রায় ১২ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। শুধু মঙ্গলবাড়িয়াই নয়, কুমারপুর, নারান্দী ও হোসেন্দী গ্রামের অনেক চাষিও লিচু চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। রসালো, সুগন্ধি ও অনন্য স্বাদের কারণে মঙ্গলবাড়িয়ার লিচুর সুনাম এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মতে, এই লিচুর রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য। আকারে বড়, আকর্ষণীয় গোলাপি রঙের এবং আগাম জাতের…

Read More

পটুয়াখালীর বাউফলে জনগুরুত্বপূর্ণ একটি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম অবরুদ্ধ হয়ে পড়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার বগা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের সহায়তায় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফলের প্রবেশদ্বার বগা এলাকায় লোহালিয়া নদীর ওপর নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে মন্ত্রী সেখানে যান। এই সেতু নির্মিত হলে ভোলা, লক্ষ্মীপুর ও পটুয়াখালীর মধ্যে সড়ক যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। দুপুর সোয়া ১টার দিকে…

Read More

জেরুজালেমের ওল্ড সিটি এবং ঐতিহাসিক আল-আকসা মসজিদের কাছাকাছি ফিলিস্তিনিদের মালিকানাধীন সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া আরও জোরদার করেছে ইসরাইল সরকার। এই পদক্ষেপকে ফিলিস্তিনিরা পবিত্র শহর জেরুজালেমকে “ইহুদিকরণ” করার সুদূরপ্রসারী পরিকল্পনা হিসেবে দেখছেন। ইসরাইলি মন্ত্রিসভা সম্প্রতি একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের অনুমোদন দিয়েছে, যার কাজ হবে আল-আকসা মসজিদে প্রবেশের অন্যতম প্রধান পথ ‘বাব আল-সিলসিলা’ (চেইন গেট) এলাকার পুরনো ও ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়ন করা। ইসরাইলি কর্তৃপক্ষ ও স্থানীয় হিব্রু গণমাধ্যমের দাবি, এই উদ্যোগ ওল্ড সিটিতে ইসরাইলের নিয়ন্ত্রণ আরও সুসংহত করবে এবং জাফা গেট, ইহুদি কোয়ার্টার ও পশ্চিম দেয়ালের মধ্যকার সংযোগ পথকে নিরাপদ করবে। মূলত ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর যেসব সম্পত্তি…

Read More

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৯ জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং ২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩৭ জন রোগী আক্রান্ত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই মাসে সারা দেশে হাম এবং এর উপসর্গে মোট ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ৭৭ জন শিশু, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৩৯৮ জনের। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার…

Read More

রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ডে-কেয়ার সেন্টারের শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলনার শব্দ, শিশুদের হাসি আর কোলাহলে মুখর পরিবেশে শিশুদের সঙ্গে প্রায় ১৮ মিনিট সময় কাটান তিনি। মঙ্গলবার (১৯ মে) বেলা সোয়া ১১টায় ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ডে-কেয়ার সেন্টারটি পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। সেখানে প্রবেশ করেই শিশুদের সঙ্গে মিশে যান তিনি। ছোট্ট শিশুরা তাকে ঘিরে ধরে আনন্দ প্রকাশ করে। কেউ করমর্দন করে, কেউ খেলনা দেখায়, আবার কেউ নিজেদের আঁকা ছবি তুলে ধরে। প্রধানমন্ত্রীও মনোযোগ দিয়ে শিশুদের কথা শোনেন এবং তাদের উৎসাহ দেন। একপর্যায়ে শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটেন সরকারপ্রধান। এ…

Read More

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, হাটের বাইরে কিংবা সড়কে গরুর গাড়ি বা পশুবাহী যানবাহন নিয়ে টানাটানি, জোরজবরদস্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে সংশ্লিষ্ট ইজারাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখা এবং যানজট নিয়ন্ত্রণে রাখতে হাটের নির্ধারিত সীমানার বাইরে কোনো পশু রাখা যাবে না। এছাড়া জাল টাকা শনাক্ত করতে প্রতিটি পশুর হাটে…

Read More

প্রায় তিন বছর পর আবারও ব্রাজিলের বিশ্বকাপ দলে ফিরেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তবে তার এই প্রত্যাবর্তনের গল্পটা শুধু আনন্দের নয়, এর পেছনে রয়েছে কঠিন বাস্তবতা ও নতুন কিছু শর্তও। দল ঘোষণার চার দিন আগে ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি সরাসরি কথা বলেন নেইমারের সঙ্গে। সেই আলোচনাতেই তাকে জানিয়ে দেওয়া হয়, তিনি আর দলের অধিনায়ক নন, এমনকি প্রথম একাদশেও তার জায়গা নিশ্চিত নয়। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার ভিডিও কলে নেইমারের সঙ্গে কথা বলেন আনচেলত্তি ও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের ক্রীড়া পরিচালক রদ্রিগো কায়েতানো। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর তাকে ফেরানোর আগে তার ভূমিকা, দায়িত্ব ও সীমাবদ্ধতা পরিষ্কার করে…

Read More

নাটোরের লালপুরে খেলার মাঠ থেকে সজীব কর্মকার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার গোপালপুর পৌরসভার নর্থ বেঙ্গল সুগার মিলস স্কুলের পেছনের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সজীব কর্মকার উপজেলার বাহাদীপুর গ্রামের রান্টু কর্মকারের ছেলে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে কয়েকজন স্থানীয় ব্যক্তি নর্থ বেঙ্গল সুগার মিলস স্কুলের পেছনের মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে স্থানীয়দের মাধ্যমে নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি সজীব কর্মকারের বলে শনাক্ত…

Read More

কুষ্টিয়ার মিরপুরে গরু কিনতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন এক কৃষক। এ ঘটনায় তার কাছ থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক হানিফ শেখ (৬০) মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট গ্রামের আইনউদ্দিন শেখের ছেলে। হানিফ শেখের বড় ছেলে মাসুম জানান, সকালে গরু কেনার উদ্দেশ্যে এক লাখ ২০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে মেহেরপুরের দিকে রওনা হন তার বাবা। পথে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অচেতন করে সঙ্গে থাকা সব টাকা নিয়ে যায়। পরে বেলা ১১টার দিকে খবর পেয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে উদ্ধার…

Read More

যুদ্ধবিরতির মধ্যেই শান্তি চুক্তিতে পৌঁছাতে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় ইরানের অপরিশোধিত তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করতে ওয়াশিংটন নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। সোমবার (১৮ মে) শান্তি আলোচনা সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ইরান যদি শান্তি চুক্তিতে সম্মত হয় এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথে এগোতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়। এখন পর্যন্ত দুই দফা আলোচনা হলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি। তবে পাকিস্তানের অনুরোধে…

Read More