Author: 24 Hours Bangla

সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছুড়লে তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাল্টা গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে বিজিবি। মঙ্গলবার (১৯ মে) সিলেট ৪৮ বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেলে বিএসএফ সীমান্তের দিকে গুলি ছুড়লে বিজিবি দ্রুত ও পেশাদারভাবে পাল্টা প্রতিক্রিয়া জানায়। এতে পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ হলেও দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি। পরে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (২০ মে) গাজীপুর সফরে যাচ্ছেন। এ সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় ও সরকারি পর্যায়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফরের মূল আকর্ষণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬। বুধবার সকালে তিনি সফিপুর আনসার একাডেমিতে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, আনসার একাডেমির অনুষ্ঠান শেষে বিকেলে প্রধানমন্ত্রী গাজীপুরের গাছা এলাকায় একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের সূচনা করবেন। সেখানে তিনি ‘জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি আরও জানান, দুর্যোগ মোকাবিলা…

Read More

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিতাস উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান তুষারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মীর একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে একটি ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সবুরের ছবি দেখা যায়। প্রায় এক মিনিটের ওই ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসছে, বাংলাদেশ হাসছে’, ‘আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট-বোমা’ এবং ‘এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে’— এমন স্লোগান শোনা যায়। স্থানীয় সূত্রের দাবি, ৫ আগস্টের পর হোমনা, মেঘনা, তিতাস ও দাউদকান্দি এলাকায় এ ধরনের প্রকাশ্য কর্মসূচি এই প্রথম দেখা গেল, যেখানে তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি…

Read More

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আর আগের মতো থাকছে না এবং এর নামও পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “এক অর্থে সেইভাবে র‍্যাব আগের মতো থাকছে না, নামও সম্ভবত পালটে যাচ্ছে।” এ ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেন, যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানান। উল্লেখ্য, গুম, বিচারবহির্ভূত হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব বিলুপ্তির দাবি বিভিন্ন সময় জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক মহল থেকে উঠে এসেছে। ২০২৪ সালের ১০ ডিসেম্বর বিএনপিও…

Read More

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলপূর্বক বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজ মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন। মঙ্গলবার (১৯ মে) সকালে সচিবালয়ে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউপিএফ) এর একটি যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সাথে বৈঠককালে তিনি এ সহযোগিতার কথা বলেন। রোহিঙ্গা মানবিক সহায়তা কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালনা করা, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নয়নে রোহিঙ্গাদের জন্য একটি টেকসই সমাধান নিশ্চিত করার পরিকল্পনায় এ মিশন পরিচালিত হচ্ছে। ইউএনএইচসিআর-এর ডেপুটি হাইকমিশনার মিসেস কেলি টি. ক্লেমেন্টস এবং ডব্লিউএফপি-এর সহকারী নির্বাহী পরিচালক মিসেস রানিয়া দাগাশ কামারা এই মিশনের যৌথ নেতৃত্ব দেন। অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স,…

Read More

ফেনীতে মাটি ও মাদক কারবারকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বগইড় বল্লাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আবতাহি হোসেন তাহি (২০)। পিঠে ছুরিকাঘাতের পর তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাহি ফেনী সদর উপজেলার রামপুর এলাকার নাসির উদ্দীনের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার (১৯ মে) অভিযুক্ত খুরশিদকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, বগইড় এলাকার খুরশিদ ও মারুফ নামের দুই ব্যক্তির সঙ্গে মাদক ও মাটি ব্যবসা বন্ধ করা নিয়ে তাহির কথাকাটাকাটি হয়। একপর্যায়ে খুরশিদ…

Read More

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্র সংগঠনগুলোর মধ্যে গড়ে ওঠা ঐক্য নষ্ট করতে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী ধারাবাহিকভাবে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সোমবার (১৮ মে) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, ৫ আগস্ট ২০২৪-এর পর থেকে ছাত্র-জনতার ঐক্য ভাঙার জন্য একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী ধারাবাহিকভাবে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তার দাবি অনুযায়ী, গত দেড় বছরের বেশি সময় ধরে শত শত ‘মব’, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার, চরিত্রহননসহ নানা অপকৌশল চালানো হয়েছে, যা তিনি জামায়াত-শিবিরের সঙ্গে যুক্ত করেন। তিনি আরও দাবি করেন, এর বিপরীতে ছাত্রদল…

Read More

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা দেওয়ার অধিকার কোনো দেশেরই নেই বলে স্পষ্ট জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশই কোনো পরিস্থিতিতেই এই কৌশলগত জলপথে অন্য দেশের প্রবেশাধিকার বা নৌচলাচল অবরুদ্ধ করতে পারে না। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্য নিরাপত্তা ইস্যুতে কাতারের পক্ষ থেকে এই অবস্থান জানানো হলো। সম্প্রতি কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী দুটি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে জানা গেছে। তবে এটিকে স্বাভাবিক পরিস্থিতি হিসেবে দেখা ঠিক নয় বলে জানিয়েছে দেশটি। কাতারের পক্ষ থেকে বলা…

Read More

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। চলতি সিরিজে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় তুলে নিয়েছে টাইগাররা। এবার সিলেট টেস্ট জিততে পারলেই পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ঢাকায় ১০৪ রানের ব্যবধানে জয় পায় স্বাগতিক বাংলাদেশ। এরপর সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টেও জয়ের পথে রয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ৩১৬ রান। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আরও ৩টি উইকেট। অন্যদিকে, ম্যাচ বাঁচাতে হলে পাকিস্তানকে করতে হবে আরও ১২০ রান। ৭৫ রানে অপরাজিত আছেন পাকিস্তানের সাবেক…

Read More

এ বছরের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং এ বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইউএনও রুমান আফরোজ বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, অনলাইনে খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, ডাকযোগে ভূমিসেবা এবং ডিসিআর ফি অনলাইনে পরিশোধের মতো সেবা চালু করা হয়েছে। এর ফলে এখন প্রান্তিক জনগোষ্ঠী ঘরে বসেই নির্ধারিত ফি পরিশোধ করে প্রয়োজনীয় ভূমিসেবা নিতে পারছেন। তিনি আরও…

Read More