Author: 24 Hours Bangla
নরসিংদীর শিবপুর থেকে চুরি হওয়া উম্মে হানি (৩) নামের এক শিশুকে দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের মাধবপুর থানার সাহেব বাজার গেট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে ১৫ মে শিবপুর উপজেলার কলেজপাড়া এলাকা থেকে শিশুটিকে চুরি করে নিয়ে যায় শরিফা খাতুন নামে এক নারী। শিশুটির পরিবার জানায়, একই বাসায় ভাড়ায় থাকার সুবাদে শরিফা খাতুনের সঙ্গে তাদের পরিচয় হয়। পরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তিনি শিশুটিকে নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে শিশুটির মা শিবপুর থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে হবিগঞ্জের…
ঢাকাসহ দেশের আটটি জেলায় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সোমবার (১৮ মে) বিকেল সোয়া ৫টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, যশোর, কুষ্টিয়া, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০–৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া ঢাকা, বরিশাল, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০…
গাজীপুরের কালিয়াকৈরে তথ্য সংগ্রহ করতে গিয়ে অনলাইন সংবাদমাধ্যম বাংলা এডিশনের প্রতিনিধি মাহবুবুর রহমান জিলানী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৭ মে) দুপুরে কালিয়াকৈর উপজেলার সূর্তাপুর ইউনিয়নের মান্নান দেওয়ানের বাড়িতে তথ্য সংগ্রহ করতে গেলে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, মান্নান দেওয়ানের ছেলে রিফাতসহ কয়েকজন তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে। ভুক্তভোগী সাংবাদিক জিলানী বলেন, তিনি স্থানীয় মান্নান দেওয়ানের নির্মাণাধীন বাড়ি ও সম্পদ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন। এ সময় কথা বলার একপর্যায়ে তাকে আটকিয়ে মারধর করা হয় এবং মোবাইল ফোনে থাকা তথ্য ও ভিডিও মুছে ফেলতে চাপ দেওয়া হয়। তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা…
ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পরিচালিত সব ধরনের প্রকল্প বন্ধ করার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য চলমান ভাতা প্রকল্প বন্ধ হয়ে যাবে। আগামী ১ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। সোমবার (১৮ মে) পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্নে মন্ত্রিসভার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি আরও জানান, বিধানসভা নির্বাচনের ইশতেহার অনুযায়ী নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগের অধীনে ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পের নীতিগত অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় আগামী ১ জুন থেকে নারীরা মাসে ৩ হাজার রুপি করে সহায়তা পাবেন।…
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কালবৈশাখী ঝড়ে শত শত ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। একই সঙ্গে বজ্রপাতে একজন নিহত হয়েছেন এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (১৮ মে) ভোর ৬টার দিকে এ ঝড় শুরু হয় বলে জানিয়েছেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আসাদুর রহমান। স্থানীয়রা জানান, ভোরে উপজেলার লালুরকান্দিসহ বিভিন্ন এলাকায় হঠাৎ করে মাত্র কয়েক মিনিটের তীব্র ঝড় শুরু হয়। এতে শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং বহু গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সামাদ, ইউসুফ আলী ও ইসমাইল ধানক্ষেতে কাজ করতে যান। ঝড়-বৃষ্টি শুরু হলে তারা বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত…
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে সংশ্লিষ্ট তদন্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি শেয়ারবাজারে কারসাজির অভিযোগসংক্রান্ত চলমান মামলার অংশ হিসেবে করা হয়েছে। দুদকের দায়ের করা মামলায় বলা হয়েছে, সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসান ও তার সহযোগীরা মোট ২৫৬ কোটি টাকা হাতিয়ে নেন। এর মধ্যে সাকিব আল হাসানের বিরুদ্ধে সরাসরি প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আবুল খায়ের হিরুর মাধ্যমে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সোনালী পেপারস লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করেন সাকিব আল হাসান। পরে তিনি বাজার কারসাজিতে…
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত বর্তমানে জনসংখ্যাগত পরিবর্তনের মুখোমুখি হচ্ছে। ১৪২ কোটি জনসংখ্যার এই দেশটি উচ্চ যুব বেকারত্বসহ নানা আর্থসামাজিক চ্যালেঞ্জের মধ্যেও এখন জন্মহার বৃদ্ধির বিষয়ে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র ও নীতিনির্ধারকদের একটি অংশ এখন নাগরিকদের বেশি সন্তান নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের মতে, জন্মহারের দ্রুত পতন ভবিষ্যতে জনসংখ্যা সংকট তৈরি করতে পারে। জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, ভারতের জনসংখ্যা আগামী প্রায় চার দশক পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং তা সর্বোচ্চ প্রায় ১৭০ কোটিতে পৌঁছাতে পারে। তবে এর মধ্যেও কিছু নীতি-নির্ধারক এবং হিন্দুত্ববাদী সংগঠন মনে করছে, এখনই ছোট পরিবার গঠনের প্রবণতা থেকে সরে আসা প্রয়োজন।…
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে আটকে আদর দাশ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বাঁশঘাটা স্টেশন সংলগ্ন নদীতে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আদর দাশ চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খোদারকুম হিন্দুপাড়া এলাকার প্রদীপ দাশের ছেলে। সে চকরিয়া কোরক বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। পরিবার সূত্রে জানা যায়, প্রদীপ দাশ তার তিন সন্তানকে নিয়ে মাতামুহুরী নদীতে গোসল করতে যান। এ সময় তারা চোরাবালিতে আটকে পড়েন। স্থানীয়দের সহায়তায় নিতাই ও নিমাই নামে দুই সন্তানকে জীবিত উদ্ধার করা গেলেও আদর দাশ নিখোঁজ হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চকরিয়া…
শেরপুরের শ্রীবরদী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আশরাফুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর ক্ষুব্ধ এলাকাবাসী এক ইউপি সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য চার নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সকালে উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের মাদারপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম মাদারপুর এলাকার কালু মিয়ার ছেলে। আহতদের মধ্যে রয়েছেন মাহালম, শরিফ, শামিম, নজরুল, আজিরন ও হাজেরা—তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৬ মে) মাদারপুর এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় এক পথচারী আহত হন। ওই ব্যক্তিকে আশরাফুল ইসলামের স্ত্রী ও…
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেও ভঙ্গুর যুদ্ধবিরতির পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে শত্রু পক্ষের বিরুদ্ধে অভিযান চালানো অব্যাহত রেখেছে ইরান। সোমবার (১৮ মে) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাতে জানা যায়, প্রতিবেশী ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন ও ইসরায়েল-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, তাদের সাইয়্যেদ আল-শুহাদা কমান্ড উত্তর ইরাকে সক্রিয় “প্রতিবিপ্লবী সন্ত্রাসী গোষ্ঠী”কে লক্ষ্য করে অভিযান চালায়। এসব গোষ্ঠী যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্র ও গোলাবারুদের একটি বড় চালান পাচারের চেষ্টা করছিল বলে দাবি করা হয়। এ সময় ইরাকের কুর্দিস্তান অঞ্চলে তাদের ওপর হামলা চালানো হয়। আইআরজিসির দাবি, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ…
