Author: 24 Hours Bangla
কথিত ‘ম্যাগনেট পিলার’ পাওয়ার আশায় এক ব্যবসায়ীর নগদ টাকা, স্বর্ণালংকার ও জমিসহ প্রায় ৩৫ কোটি টাকার সম্পদ আত্মসাতের মামলায় এক নারী বোনের হয়ে আত্মসমর্পণ করে কারাগারে গেছেন বলে অভিযোগ উঠেছে। পরে আদালত ওই ‘প্রক্সি আসামির’ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সোমবার (১৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল আলম আদালতে জানান, আত্মসমর্পণ করা নারী নিজেকে শারমিন আক্তার একা পরিচয় দিলেও তিনি প্রকৃতপক্ষে তার বোন। প্রকৃত আসামি কি না, তা যাচাই করতে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট…
ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভারে গাছভর্তি একটি ট্রাককে পেছন থেকে মাছবাহী ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা মাছবাহী ট্রাকের চালক ও হেলপার বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১৮ মে) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি যশোর সদরের চাচড়া গ্রামের বাসিন্দা মো. শামিম (৩০)। তিনি মাছবাহী ট্রাকটির চালক ছিলেন। নিহত অপর হেলপারের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী গাছের চারাবোঝাই একটি ট্রাক আতাদি ফ্লাইওভারের ওপর ধীরগতিতে চলছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা মাছবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মাছবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং…
বরিশালের গৌরনদীতে অপচিকিৎসার কারণে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর গর্ভের সন্তান মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (১৬ মে) ভুক্তভোগী রুনা আক্তারের (৩২) বাবা দেলোয়ার হোসেন গৌরনদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উপজেলার আশোকাঠি এলাকার মৌরী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তিনজনকে দায়ী করা হয়েছে। তারা হলেন— ক্লিনিকের আরএমও ডা. মো. জামাল হুসাইন, মালিক মাহমুদুল হাসান মুহিত এবং ম্যানেজার লিটন। ভুক্তভোগীর মা মেরিনা বেগম বলেন, ৩ মে পেটে ব্যথা শুরু হলে রুনাকে ওই ক্লিনিকে নেওয়া হয়। সেখানে আল্ট্রাসোনোগ্রাম করার মতো চিকিৎসক না থাকায় কোনো পরীক্ষা ছাড়াই ওষুধ ও ইনজেকশন দেওয়া হয়। পরে রোগীর অবস্থার অবনতি হলে প্রচুর রক্তক্ষরণ শুরু…
নরসিংদীর খামার ও হাটগুলোতে এখন দেশীয় জাতের গরুর ব্যাপক সরবরাহ দেখা যাচ্ছে। শাহীওয়াল, সিন্ধি, দেশাল, ফ্রিজিয়ান, ক্রস ও ব্রাহমা জাতের গরুতে খামারগুলো প্রায় পূর্ণ। পাশাপাশি অনলাইন ও খামার পর্যায়ে কেজি দরে লাইভ ওয়েট (ওজন অনুযায়ী) বিক্রিও শুরু হয়েছে। বর্তমানে গরুর দাম গড়ে কেজিপ্রতি প্রায় ৬৫০ টাকা ধরা হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় ক্রেতারা পছন্দের পশু বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। খামারিরা জানান, ভারতীয় গরুর প্রবেশ না থাকলে এ বছর তারা ভালো মুনাফা আশা করছেন। জানা যায়, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জেলার ছয়টি উপজেলায় খামারগুলোতে কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার নরসিংদীতে মোট ৮৫ হাজার…
নাটোরের সিংড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলে আপত্তিকর ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাওলানা মিরাজ আহমেদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সকালে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের মোস্তাক বিন সুলতানের ছেলে। ভুক্তভোগী নারী এ ঘটনায় বাদী হয়ে সিংড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত মিরাজ আহমেদ ওরফে মাসুদ রানা এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন। পরে গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে…
রংপুরে গর্ভের সন্তানসহ প্রেমিকাকে হত্যার মামলায় মাসুদ মিয়া নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৮ মে) দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মাসুদ মিয়া আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাসুদ মিয়া পীরগঞ্জ উপজেলার মোনাইল এলাকার সাহেব মিয়ার ছেলে। মামলার বিবরণে জানা যায়, প্রায় তিন বছর আগে ঢাকার আশুলিয়ায় একটি গার্মেন্টসে চাকরির সময় মাসুদ মিয়ার সঙ্গে শান্তনা খাতুনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা স্বামী-স্ত্রীর পরিচয়ে একসঙ্গে বসবাস শুরু করেন। এরপর শান্তনা…
গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচি (কাবিটা) প্রকল্পের আওতায় নির্মিত একটি গ্রামীণ সড়কের ইট তুলে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে গোপালপুর উপজেলার পশ্চিম নুঠুরচর গ্রামে। ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে ৬০০ মিটার দীর্ঘ ওই সড়কে মাটি ভরাট ও ইটের সলিং করা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের সভাপতি ছিলেন ইউপি সদস্য আয়েশা বেগম এবং কাজের দায়িত্ব পান তার স্বামী তোফাজ্জল হোসেন। অভিযোগ অনুযায়ী, কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মধ্যে দিনের বেলায় সড়কের ইট তুলে ভ্যানে করে নিজেদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে সেই ইট ব্যবহার করে বাড়িতে বাথরুম ও পায়খানা নির্মাণ করা হয়েছে বলেও দাবি স্থানীয়দের। স্থানীয়রা…
চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার রাত ১টা থেকে পরদিন সকাল সাড়ে ৭টা পর্যন্ত পরিচালিত ছয়টি অভিযানে এসব চোরাচালান জব্দ করা হয়। সোমবার (১৮ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবি। বিজিবি জানায়, মনোহরপুর বিওপির সদস্যরা শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর এলাকা থেকে ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে, যার আনুমানিক মূল্য প্রায় ৫২ হাজার ৫০০ টাকা। এছাড়া বিভিন্ন বিওপির পৃথক অভিযানে ১৪টি ভারতীয় গরুও জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা। জব্দ করা মদ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা…
সরকার ভূমি ব্যবস্থাপনাকে ধাপে ধাপে আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। সোমবার (১৮ মে) ভূমিসেবা মেলা উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, “আগে অনেকে নিজেদের দেশের মালিক ভাবতেন, শুধু আমি আর আমার কথা বলতেন। আমরা বলতে চাই—আমরা ও আমাদের দেশ।” তিনি আরও বলেন, ভূমি মন্ত্রণালয় নিয়ে মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। এই কাজের পথ কঠিন হলেও সরকার মানুষের সেবক হিসেবে কাজ করার চেষ্টা করছে। তিনি রাজনীতিবিদদের ভুল হলে জনগণকে তা সংশোধনে সহযোগিতা করার আহ্বান জানান। এদিকে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত…
রাজধানীর কারওয়ান বাজারে প্রতিদিন প্রায় দুই থেকে তিন কোটি টাকা চাঁদাবাজি হয় বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সোমবার (১৮ মে) রাজধানীর একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬–২৭: রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক প্রাক-বাজেট সংলাপে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, কারওয়ান বাজারের পাইকারি মুরগির দোকানগুলো থেকে মাসে প্রায় ৬০ লাখ টাকা চাঁদা আদায় করা হয়, যার চাপ শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর পড়ে। তার ভাষায়, “কারওয়ান বাজারে প্রতিদিন প্রায় দুই থেকে তিন কোটি টাকা কালেকশন হয়।” এ সময় তিনি আরও দাবি করেন, “যারা এই চাঁদাবাজি করে, তাদের…
