Author: 24 Hours Bangla
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রশিক্ষণ বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন ববি হাজ্জাজ। তিনি বলেছেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে আর শ্রেণিকক্ষে পাঠদান করতে দেওয়া হবে না। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠিত ‘সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত: বাজেট ও বাস্তবতা’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এ কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের দক্ষতা উন্নয়নের জন্য সরকার কঠোর অবস্থান নিয়েছে। ইতোমধ্যে প্রশিক্ষণ ছাড়া শ্রেণিকক্ষে না পাঠানোর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে প্রায় সাড়ে ১৪ হাজার শিক্ষক তার বিরুদ্ধে মিছিল করেছেন বলেও জানান তিনি। তবে সরকার এ অবস্থান থেকে সরে আসবে না উল্লেখ করে তিনি…
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চললেও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনো তেহরানের নিয়ন্ত্রণে রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, প্রণালিটিতে এখনো প্রায় ১ হাজার ৬০০ জাহাজ আটকে আছে। এর মধ্যেই বৃহস্পতিবার (৭ মে) হরমুজ প্রণালি নিয়ে নতুন ঘোষণা দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, প্রণালি দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে জ্বালানি, চিকিৎসাসেবা এবং সীমিত পরিসরে মেরামত সামগ্রী সরবরাহের প্রস্তুতি নেওয়া হয়েছে। (পিএমও) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানায়, হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য জনসাধারণের সামুদ্রিক সেবা, কারিগরি সহায়তা এবং স্বাস্থ্যসেবা দিতে তারা প্রস্তুত রয়েছে। সংস্থাটি বলেছে, এটি ইরানের সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত দায়িত্বের অংশ। পিএমওর তথ্যমতে, গত তিন দিন ধরে প্রতিদিন…
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত এবং উপসর্গ শনাক্ত হওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫২৪ জনে। বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৬ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে ২ জন ছাড়াও বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে। এর আগে বুধবার (৪ মে) দেশে হাম ও উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর…
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (৭ মে) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, আজ রাত ১টা পর্যন্ত ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃসতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।…
ধর্মীয় আলোচক মাওলানা রফিকুল ইসলাম মাদানী এর দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে নতুন করে সামনে এসেছে বাংলাদেশের মুসলিম পারিবারিক আইনে বহুবিবাহের বিধান। বিশেষ করে প্রশ্ন উঠেছে—স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা আইনত বৈধ কি না। আইন বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের প্রচলিত আইনে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে বিদ্যমান স্ত্রীর সম্মতি এবং আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি—দুইটিই গুরুত্বপূর্ণ। হাইকোর্টের সাম্প্রতিক রায়েও আগের নিয়ম বহাল রাখা হয়েছে। হাইকোর্ট কী বলেছে? ২০২২ সালের জানুয়ারিতে একজন আইনজীবী দ্বিতীয় বিয়ের অনুমতির বিষয়টি আরবিট্রেশন কাউন্সিলের ওপর ন্যস্ত রাখার বিধান চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। ওই রিটে কার্যত মুসলিম পারিবারিক আইনে বহুবিবাহের বৈধতা প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। তবে ২০২১ সালের ২০…
দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে নতুন করে দাম সমন্বয় করেছে জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সব মিলিয়ে দুই দফায় ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। বৃহস্পতিবার (৭ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, এবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি…
স্কুলে শৃঙ্খলা বজায় রাখা ও বুলিং নিয়ন্ত্রণে নতুন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর সরকার। দেশটির শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি জানিয়েছেন, বিশেষ কিছু গুরুতর পরিস্থিতিতে অবাধ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে শাস্তি হিসেবে সীমিতভাবে বেত ব্যবহারের অনুমতি দেওয়া হবে। তিনি বলেন, সব ধরনের শৃঙ্খলাভঙ্গের ঘটনায় এই শাস্তি প্রযোজ্য হবে না। শুধুমাত্র যখন অন্য কোনো শৃঙ্খলামূলক ব্যবস্থা কার্যকর না হয় এবং অপরাধ গুরুতর পর্যায়ের হয়, তখনই বেত ব্যবহার করা হবে। পার্লামেন্টে এ বিষয়ে আলোচনা চলাকালে তিনি এসব কথা বলেন। এর আগে গত ১৫ এপ্রিল স্কুলে বুলিং প্রতিরোধে নতুন কিছু উদ্যোগ ঘোষণা করেছিল সিঙ্গাপুর সরকার। পরে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সাল থেকে দেশের সব স্কুলে…
তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা আরও বেড়েছে। রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার এখনও নিশ্চিত নন যে অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পেরেছে কি না। সূত্রের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে জানতে বিজয়কে লোক ভবনে ডেকে পাঠান গভর্নর। বৈঠকে গভর্নর সরাসরি প্রশ্ন করেন, “১১৩ জন বিধায়ক নিয়ে কীভাবে সরকার পরিচালনা করবেন, যেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮ জনের সমর্থন?” এ সময় গভর্নর আরও জানতে চান, কোন কোন রাজনৈতিক দল টিভিকেকে সমর্থন দিতে রাজি হয়েছে এবং ভবিষ্যৎ সমর্থন নিয়ে যেসব দাবি করা হচ্ছে, সেগুলোর ভিত্তি কী। জবাবে বিজয় জানান, তিনি বিধানসভায়…
লক্ষ্মীপুরের রামগঞ্জে ফসলি মাঠ থেকে মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ইছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীরামপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোস্তাফিজুর রহমান ওই এলাকার মরহুম বাচ্ছু মিয়ার ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এলাকাবাসী দক্ষিণ শ্রীরামপুর রাজবাড়ির সামনে মাঠে এক ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহের সঙ্গে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের…
ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) পুলিশ হেডকোয়ার্টার্সে এই সাক্ষাৎ হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে ইতালির রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ পুলিশের সঙ্গে চলমান প্রশিক্ষণ কার্যক্রম এবং অনিয়মিত অভিবাসন, মানবপাচার, চোরাচালান ও নিরাপত্তা সহযোগিতা বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন। জবাবে আইজিপি মো. আলী হোসেন ফকির সাইবার নিরাপত্তা এবং বিভিন্ন নিরাপত্তা বিষয়ে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ইতালির সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে সমন্বয় ও…
