Author: 24 Hours Bangla
দক্ষিণ ভারতের সিনেমা ও রাজনীতির পরিচিত মুখ থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই দলটি ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পেয়ে রাজ্যের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে তাদের প্রয়োজন ছিল ১১৮টি আসন। এই সাফল্যের পর দক্ষিণী চলচ্চিত্র জগতের বিভিন্ন তারকা বিজয়কে শুভেচ্ছা জানিয়েছেন। কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত সামাজিক মাধ্যমে এক পোস্টে বিজয় ও তার দলকে অভিনন্দন জানিয়ে বলেন, জনগণের আস্থা অর্জন করে এই জয় সত্যিই প্রশংসনীয়। একই সঙ্গে কমল হাসান, রাশমিকা মান্দানা, পূজা হেগড়ে, এ আর রহমানসহ অনেক তারকা বিজয়ের এই অর্জনে…
রাজধানীর মিরপুরে দায়ের করা সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। বুধবার (৬ মে) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৭ এর বিচারক তাওহীদা আক্তার এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর থানার ১০ নম্বর গোলচত্বর এলাকায় ছাত্র-জনতার একটি মিছিলে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে মো. সাগর নামে এক ব্যক্তি নিহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা বিউটি আক্তার গত ২৭ নভেম্বর মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪২ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে মমতাজ বেগমকে ৪৯…
ঢাকা-১১ আসনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)-এর সঙ্গে মতবিনিময় সভা করেছেন ওই আসনের সংসদ সদস্য, বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। বুধবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত এ সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় নাহিদ ইসলাম ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন। তিনি স্থানীয়দের জমি দখল প্রতিরোধ, মাদক ব্যবসায়ী ও সিন্ডিকেটের মূল হোতাদের বিরুদ্ধে অভিযান জোরদার, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার এবং কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনার দাবি জানান। এছাড়া রাজধানীর যানজট নিরসনে অবৈধ পার্কিং বন্ধের ওপর…
বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, তিন দিনের সফরে বেইজিংয়ে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, যোগাযোগ ব্যবস্থা, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয়পক্ষ বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত সহযোগিতার অংশীদারত্ব, ‘এক চীন নীতি’র প্রতি সমর্থন এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতায় নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বৈঠক শেষে বাংলাদেশ প্রতিনিধি দলের সম্মানে নৈশভোজের আয়োজন করেন ওয়াং ই। এর আগে সকালে চীনের পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সে-এর চেয়ারম্যান ওয়াং হুনিং-এর…
নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। বুধবার (৬ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, “আমি আমার আল্লাহকে ভয় করি, গোনাহ থেকে বেঁচে থাকতে চাই। এই চাওয়াটাই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে—দ্বিতীয় বিয়ে।” এই পোস্টের পরপরই বিষয়টি নতুন মাত্রা পায় মুফতি মামুনুর রশিদ কাসেমী-এর এক ব্যাখ্যামূলক পোস্টে। তিনি কীভাবে মাদানীর শ্বশুর হলেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত লিখে সম্পর্কের জটিল হিসাব তুলে ধরেন। বুধবার দুপুরে দেওয়া পোস্টে কাসেমী লেখেন, অনেকেই বিষয়টি বুঝতে পারছেন না—তাই ব্যাখ্যা দিচ্ছেন। তিনি জানান, হাফেজ ইমাম উদ্দিন তার…
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই দক্ষিণ লেবাননে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। (আইডিএফ) জানিয়েছে, তারা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-এর লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। আইডিএফ এক বিবৃতিতে জানায়, হিজবুল্লাহর ছোড়া দুটি বিস্ফোরক ড্রোন হামলায় দুই ইসরাইলি সেনা আহত হয়েছেন। এর প্রেক্ষিতে ইসরাইলি বাহিনী পাল্টা অভিযান জোরদার করেছে। অন্যদিকে, হিজবুল্লাহ-সংশ্লিষ্ট কয়েকটি টেলিগ্রাম গ্রুপে দাবি করা হয়েছে, সংগঠনটি দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, পশ্চিম বেকা জেলার দক্ষিণাঞ্চলের জিলাইয়া শহরে ইসরাইলি হামলায় চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। বর্তমান পরিস্থিতিতে ইসরাইল-হিজবুল্লাহ সংঘাত আরও বিস্তৃত হওয়ার…
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) কার্যালয় থেকে টেন্ডার বাক্স ছিনতাইয়ের অভিযোগে দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কৃতরা হলেন— নগরীর ১৮ নম্বর দক্ষিণ ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. ধুলু শেখ এবং ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম। মঙ্গলবার (৫ মে) সকালে আরডিএ কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অব্যবহৃত মালামাল নিলামের টেন্ডার জমা দেওয়ার সময় এই দুই নেতার অনুসারীরা প্রকৌশল শাখা থেকে টেন্ডার বাক্স ছিনতাই করে ভবনের বাইরে নিয়ে যায়। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধারণ হয় এবং দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা যায়, ২০…
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে হাসপাতালে হামে মোট মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক সাড়ে চার মাস বয়সি শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে শিশুটির নিউমোনিয়াসহ জটিলতা দেখা দেয়। মঙ্গলবার (৫ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ১৭ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০ শিশু। বর্তমানে ওই ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৭৫ জন শিশু। হাসপাতাল পরিসংখ্যান অনুযায়ী, গত ১৭…
ফরিদপুরের সালথায় এক স্কুল দপ্তরিকে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে গভীর রাতে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি মো. আজাদ শেখ (৩৫), বড় খারদিয়া গ্রামের রব শেখের ছেলে এবং স্থানীয় বড় খারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত। স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে থাকা অবস্থায় আজাদকে সন্দেহ হলে স্থানীয়রা বাড়িটি ঘিরে ফেলেন। পরে ঘরের ভেতর তল্লাশি চালিয়ে তাকে একটি আলমারির ভেতর থেকে খালি গায়ে লুকানো অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনার একটি প্রায় ৫৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায়…
ইরানের সঙ্গে চলমান সংকট দ্রুত সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার লক্ষ্য দ্রুত হরমুজ প্রণালী খুলে দিয়ে বিশ্ব বাণিজ্য স্বাভাবিক রাখা। তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কার্যকর চুক্তি না হওয়ায় পরিস্থিতি এখনও জটিল রয়ে গেছে। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস বুধবার (৬ মে) জানিয়েছে, ইরানের কাছে এক পাতার ১৪ দফা সমঝোতা স্মারক পাঠানো হয়েছে। খসড়া এই চুক্তি উভয় পক্ষ থেকেই ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এমন পরিস্থিতির মধ্যেই ইরানকে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি চুক্তি মেনে নেয় তবে তারা অন্যান্য দেশের মতোই হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে। কিন্তু…
